এক্সপ্লোর

Sunita Williams: আজই মহাকাশে রওনা দিচ্ছেন সুনীতা, এই নিয়ে তৃতীয় বার, আবারও ইতিহাস রচনার পথে

Starliner First Crewed Mission: মহাকাশ  গবেষণার পাশাপাশি, ব্যবসায়িক ক্ষেত্রেও মহাকাশ অভিযানকে কাজে লাগাতে চাইছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA.

নয়াদিল্লি: ফের মহাকাশে রওনা দিচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত সুনীতা উইলিয়ামস। এই নিয়ে তৃতীয় বারের জন্য মহাকাশে রওনা দিতে চলেছেন, NASA-য় কর্মরত সুনীতা। NASA-র আর এক মহাকাশচারী ব্যারি 'বুচ' উইলমোরও সুনীতার সঙ্গেই মহাকাশে রওনা দিচ্ছেন। আপাতত প্রাক-উড়ান কোয়রান্টিনে রয়েছেন তাঁরা। অত্যাধুনিক CST-200 Boeng Starliner মহাকাশে চেপে শনিবার আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে রওনা দেবেন সুনীতা এবং ব্যারি। (Sunita Williams)

মহাকাশ  গবেষণার পাশাপাশি, ব্যবসায়িক ক্ষেত্রেও মহাকাশ অভিযানকে কাজে লাগাতে চাইছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. তাদের সেই লক্ষ্যপূরণের পথে এই অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধনকুবের ইলন মাস্কের SpaceX-কে টেক্কা দিতে চায় NASA.  মহাকাশ অভিযানকে আরও নিরাপদ এবং টেকসই করে তোলাই লক্ষ্য তাদের। (Starliner First Crewed Mission)

শনিবার আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে রওনা দেবে ST-200 Boeng Starliner রকেটটি। স্থানীয় সময় রাত ১০টা নাগাদ রকেটটির উৎক্ষেপণ। স্টারলাইনার রকেটে চেপে প্রথম মহাকাশে রওনা দেওয়া নভোশ্চর হিসেবে গন্য হবেন সুনীতা এবং ব্যারি। রকেট নির্মাণকারী সংস্থা United Launch Alliance-এর Atlas 5 রকেটে চেপে রওনা দেবেন তাঁরা। রবিবার তাঁরা আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে যাবেন বলে আশা।

আরও পড়ুন: First Wooden Satellite: প্রথম কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ, অসাধ্যসাধন করল জাপান, এবছরই উড়ান

নিরাপদে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে, আগামী এক সপ্তাহ মহাকাশেই থাকবেন সুনীতা এবং ব্যারি। সেখানে একাধিক পরীক্ষা-নিরীক্ষা চালাবেন তাঁরা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ জুন পৃথিবীতে ফিরে আসবেন সুনীতা এবং ব্যারি। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার পর, প্যারাশ্যুট এবং এয়ারব্যাগ ল্যান্ডিংয়ের মাধ্যমে মাটি ছোঁবেন দুই মহাকাশচারী। এর আগে, যান্ত্রিক গোলযোগ এবং কিছু ত্রুটির জন্য এই অভিযান পিছিয়ে যায় একাধিক বার। তবে শনিবারের অভিযান ঘিরে কোনও সমস্যা, ত্রুটি নেই বলে জাুনিয়েছে কেনেডি স্পেস সেন্টার। 

এটি সুনীতার তৃতীয় মহাকাশ অভিযান হতে চলেছে। ইতিমধ্যেই মহাকাশে ৩২২ দিন কাটানোর রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে। সর্বাধিক স্পেসওয়াকের রেকর্ডও দীর্ঘদিন তাঁর দখলেই। পেজি হুইটসন পরবর্তী কালে তাঁকে ছাপিয়ে যান। নয়া স্পেস ক্যাপসুলে চেপে রওনা দিতে পারলে, আরও একবার ইতিহাস গড়তেন সুনীতা। ২০০৬ সালের ৯ ডিসেম্বর প্রথম বার মহাকাশ অভিযানে যান সুনীতা। ২০০৭ সালের ২২ জুন পর্যন্ত ছিলেন সেবার। ২০১২ সালের ১৪ জুলাই থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দ্বিতীয় মহাকাশ অভিযানে শামিল ছিলেন। স্টারলাইনার মহাকাশযানটির নকশা তৈরিতেও যুক্ত ছিলেন সুনীতা। এর আগে, ভগবত গীতা নিয়ে মহাকাশে গিয়েছিলেন সুনীতা। এবার 'লাকি চার্ম' গণেশের মূর্তি সঙ্গে রাখার কথা জানিয়েছেন আগেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget