এক্সপ্লোর

Sunita Williams Rehabilitation Programme: পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হল সুনীতাদের, ৪৫ দিন ধরে চলবে প্রশিক্ষণ, কসরত

NASA News: মাধ্যাকর্ষণ শক্তির বাইরে, মহাকাশে দীর্ঘদিন থাকলে স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ে।

নয়াদিল্লি: মহাকাশে থাকাকালীনই স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা গিয়েছিল। সুনীতা উইলিয়ামসের শীর্ণ চেহারা দেখে চমকে গিয়েছিলেন সকলেই। সাড়ে ন’মাস পর সুনীতা পৃথিবীতে ফেরার পরও তাঁর এবং সহযাত্রী ব্যারি বুচ উইলমোরের স্বাস্থ্য ঘিরে উদ্বেগ কাটছে না। এতদিন মহাকাশে থাকার পর পৃথিবীর সঙ্গে নতুন করে সহজাত হয়ে উঠতে তাঁদের বেশ খানিকটা সময় লাগতে পারে বলে জানা যাচ্ছে। তাঁদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ৪৫ দিনের বিশেষ পুনর্বাসন প্রকল্প গ্রহণ করল আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র NASA. (Sunita Williams Rehabilitation Programme)

মাধ্যাকর্ষণ শক্তির বাইরে, মহাকাশে দীর্ঘদিন থাকলে স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ে। এদিন সুনীতা এবং ব্যারি ফিরে আসার পর তাঁদের স্বাস্থ্য নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। মঙ্গলবার আটলান্টিক মহাসাগরে অবতরণ করেন সুনীতা, ব্য়ারি, NASA-র আর এক বিজ্ঞানী নিক হেগ এবং রাশিয়ার ROSCOSMOS-এর অলেকজান্ডার গরবুনভ। এখনই নিজ নিজ বাড়ি ফিরতে পারবেন না তাঁরা। বরং সেখান থেকে সটান হিউস্টনে Johnson Space Centre পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে সুনীতাদের। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি যাতে আবার তাঁদের সহজাত হয়ে ওঠে, সেই প্রচেষ্টা চলবে সেখানে। (NASA News)

দীর্ঘদিন মহাকাশে থাকলে পেশির ক্ষমতা কমে যায়, ক্ষয় শুরু হয় হাড়ের, কমে সহ্যশক্তি, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। পৃথিবীতে মানুষ যে স্বতঃস্ফূর্ত, তৎপর আচরণ করেন, মাধ্যাকর্ষণ শক্তির বাইরে তাও আর থাকে না। স্নায়ুতন্ত্রের কার্যকারিতার উপরও প্রভাব পড়ে, হারিয়ে যায় নমনীয়তা। পৃথিবীতে শরীরের যে স্বাভাবিক রক্তচাপ, মহাকাশে তা বজায় থাকে না। বরং মাধ্যাকর্ষণ শক্তির বাইরে থাকার ফলে শরীরে উপস্থিত তরল ঊর্ধ্বমুখে সঞ্চালিত হয়। এর ফলে মুখ ফুলে যায়, সরু হয়ে যায় পা। ষষ্ঠ ইন্দ্রিয়ও আগের মতো প্রখর থাকে না। হাত-পা নাড়ানো, ঘাড় ঘোরানোর আগেও ভাবতে হয়। ভারসাম্য ধরে রাখতে পারেন না শরীরের। এদিন যখন পৃথিবীতে অবতরণ করেন সুনীতারা, উঠে দাঁড়ানোর ক্ষমতাও ছিল না তাঁদের। ধরে তোলা হয় তাঁদের। সটান স্ট্রেচারে শুইয়ে তোলা হয় জাহাজে।

পৃথিবীতে পুনর্বাসন দিতে তাই আপাতত সুনীতাদের চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে। Astronaut Strength, Conditioning and Rehabilitation (ASCR) বিশেষজ্ঞদের নিয়োগ করেছে NASSA. সুনীতাদের সমস্ত ঘাটতি পর্যবেক্ষণ করবেন তাঁরা। আবার যাতে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায় সকলকে, তার জন্য চিকিৎসা এবং প্রশিক্ষণ চলবে। পৃথিবীতে ফেরার পর বিশ্রামও করতে পারবেন না সুনীতা। বরং আটলান্টিকে নামার পরই সটান পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাঁদের। এখন থেকে সেখানে রোজ দু'ঘণ্টা করে চলবে শারীরিক এবং মানসিক কসরত। আগামী ৪৫ দিন চলবে এই প্রক্রিয়া। 

অবতরণের দিন থেকেই এই পুনর্বাসন প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শুরু হয়ে যায়। গোড়াতেই অঙ্গ-প্রত্যঙ্গ নাড়ানো শেখানো হবে। শেখানো হবে নমনীয়তা। পেশির শক্তি বাড়িয়ে তোলার কাজও শুরু হবে। দ্বিতীয় পর্যায়ে শুরু হবে শারীরিক কসরত, শরীরকে পর্যাপ্ত অক্সিজেন জোগানোর প্রক্রিয়া। তৃতীয় পর্যায়ে চারপাশের সঙ্গে সহজাত করে তোলার কাজ শুরু হবে। প্রত্যেকের ডাক্তারি পরীক্ষা হবে, সেই মতো তাঁদের জন্য কসরত বরাদ্দ করবেন বিশেষজ্ঞরা। মহাকাশে যাওয়ার আগে যে শারীরিক অবস্থা ছিল, তা ফিরে না আসা পর্যন্ত চলবে এই পুনর্বাসন প্রক্রিয়া। তার পর ফের ডাক্তারি পরীক্ষা হবে, তাতে সব ঠিক থাকলেই বাড়ি ফেরার অনুমতি দেওয়া হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Total Solar Eclipse on August 12: পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
SpaceX Rocket Crash on Moon: পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget