এক্সপ্লোর

Sunita Williams Rescue Mission: সুনীতাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু, রওনা দিচ্ছেন দুই নভোশ্চর, একদিন পিছোল অভিযান

NASA News: কেন একদিন পিছনো হল অভিযান, তার সঠিক কারণ খোলসা করেনি NASA.

নয়াদিল্লি: একদিন পিছোলেও মহাকাশে আটকে থাকা সুনীতা উইলিয়ামস এবং ব্যারি বুচ উইলমোরকে পৃথিবীতে ফিরিয়ে আনার কাজে হাত দিল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. ধনকুবের ইলন মাস্কের সংস্থা SpaceX-এর Crew Dragon মহাকাশযানে চাপিয়ে সুনীতা এবং ব্যারিকে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। ২৫ সেপ্টেম্বরই রওনা দেওয়ার কথা ছিল মহাকাশযানটির। আপাতত ঠিক হয়েছে যে, একদিন পিছিয়ে ২৬ সেপ্টেম্বর সেটি রওনা দেবে। (Sunita Williams)

কেন একদিন পিছনো হল অভিযান, তার সঠিক কারণ খোলসা করেনি NASA. কোনও কারণে যদি ২৬ সেপ্টেম্বরও সম্ভব না হয়, সেক্ষেত্রে ২৭ সেপ্টেম্বর অথবা ২৮ সেপ্টেম্বর রওনা দেবে মহাকাশযানটি। NASA-র যৌথ টিম এই অভিযান সফল করতে কাজ করছে। হার্ডওয়্যারগুলি পরীক্ষাকরে দেখা হচ্ছে। পাশাপাশি, উৎক্ষেপণের দিন আবহাওয়া কেমন থাকে, সেদিকেও নজর রয়েছে সকলের, যাতে কোনও রকম বিপত্তি দেখা না দেয়। (NASA News)

দুই নভোশ্চরকে নিয়ে মহাকাশে রওনা দেবে SpaceX-এর Crew Dragon মহাকাশযানটি। কোনও পাইলট থাকছেন না। NASA-র নিক হেগ এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা ROSCOSMOS আলেকজান্ডার গরবানোফ রওনা দেবেন। আগে থেকেই কোয়রান্টিনে ছিলেন তাঁরা। ভারতীয় সময় অনুযায়ী, শনিবার রাত ১১টায় ফ্লোরিডায় NASA-র কেনেডি স্পেস সেন্টারে পৌঁছবেন তাঁরা। এতদিন হিউস্টনের জনসন স্পেস সেন্টারে কোয়রান্টিনে ছিলেন তাঁরা।

নিক কমান্ডার হিসেবে এই অভিযানে অংশ নিচ্ছেন, আলেকজান্ডার বিশেষজ্ঞ হিসেবে। ফ্যালকন রকেটের মাধ্যমে মহাকাশযানটির উৎক্ষেপণ হবে। NASA জানিয়েছে, আন্তর্জাতিক স্পেস স্টেশনে সুনীতা, ব্যারি, ডন পেটিট, অ্যালেক্সেই অভচিন এবং ইভান ভ্যাঙ্গনারের সঙ্গে আপাতত কাজে যোগ দেবেন তাঁরা। সব মিলিয়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনে মোতায়েন নভোশ্চরের সংখ্যা হবে সাত।

প্রথমে ঠিক হয়েছিল, চার জন নভোশ্চরকে পাঠানো হবে। পাইলটের ভূমিকায় থাকার কথা ছিল নিকের। পরে রদবদল ঘটে। সুনীতা এবং ব্যারিকে নিয়েই পৃথিবীতে ফিরবেন তাঁরা। আপাতত পাঁচমাস মহাকাশেই থাকবেন। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে সুনীতা এবং ব্যারিকে পৃথিবীতে ফিরিয়ে আনার কথা। সম্প্রতি মহাকাশেই জন্মদিন পালন করেন সুনীতা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Six Planet Parade: অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Total Solar Eclipse on August 12: পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget