এক্সপ্লোর

Sunita Williams Returns to Earth: মহাকাশ থেকে আরও লম্বা হয়ে ফিরলেন সুনীতারা! পৃথিবীর বাইরে গেলে বেড়ে যায় উচ্চতা, কেন জানেন কি?

Astronauts Grow Taller in Space: মঙ্গলবার যখন পৃথিবীতে অবতরণ করেন সুনীতারা, সেই সময় উঠে দাঁড়ানোর ক্ষমতাও ছিল না তাঁদের। ছবি: NASA.

নয়াদিল্লি: গিয়েছিলেন আটদিনের অভিযানে। কিন্তু মহাকাশ থেকে ফিরলেন সাড়ে ন'মাস পর। মঙ্গলবার পৃথিবীতে ফিরলেন সুনীতা উইলিয়ামস, তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর। তাঁদের সঙ্গে পৃথিবীতে ফিরে এসেছেন NASA-র আর এক মহাকাশচারী নিক হেগ এবং রাশিয়ার ROSCOSMOS-এর অলেকজান্ডার গরবুনভ। পৃথিবীতে ফিরলেও, আপাতত বাড়ি ফেরা হচ্ছে না তাঁদের। বরং কোয়ারান্টিনে থাকতে হবে। দীর্ঘদিন মহাকাশে থাকার ফলে তাঁদের শরীরেও একাধিক পরিবর্তন ঘটেছে। কী কী পরিবর্রতন ঘটেছে, এখনও তা খোলসা করেনি NASA. তবে মহাকাশে দীর্ঘসময় থাকলে শরীরে যে যে পরিবর্তন ঘটে, তার মধ্যে উল্লেখযোগ্য হল উচ্চতা বেড়ে যাওয়া। (Sunita Williams Returns to Earth)

মঙ্গলবার যখন পৃথিবীতে অবতরণ করেন সুনীতারা, সেই সময় উঠে দাঁড়ানোর ক্ষমতাও ছিল না তাঁদের। দুই দিক থেকে ধরে তুলতে হয় তাঁদের। হাঁটাচলার শক্তি ছিল না, ফলে সটান স্ট্রেচারে শুইয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সটান হিউস্টনে NASA-র Johnson Space Center-এ পাঠানো হয় সকলকে, যেখানে আগামী ৪৫ দিন ধরে তাঁদের পুনর্বাসন চলবে। আগে মতো যাতে স্বাভাবিক ভাবে হাঁটাচলা করতে পারেন, যাতে মানিয়ে নিতে পারেন পৃথিবীর পরিবেশের সঙ্গে, তার জন্য চলবে প্রশিক্ষণ। (Astronauts Grow Taller in Space)

কিন্তু মহাকাশে থাকলে শরীরে আর যে পরিবর্তনই ঘটুক, উচ্চতা বাড়ে কী করে? এর উত্তর দিয়েছে NASA-ই। তারা জানিয়েছে, মাধ্যাকর্ষণ শক্তির বাইরে দীর্ঘদিন থাকলে, শিরদাঁড়ার বিন্যাস ঘটে। পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে শিরদাঁড়া সঙ্কুচিত অবস্থায় থাকে, মহাকাশে তার বালাই থাকে না। ফলে অস্থিসন্ধির মাঝের অংশের প্রসারণ ঘটে। এর ফলে মহাকাশচারীদের উচ্চতা দুই ইঞ্চি পর্যন্ত বেড়ে যায়। 

তবে এই উচ্চতাবৃদ্ধি সাময়িক। যতদিন মাধ্যাকর্ষণ শক্তির বাইরে থাকেন মহাকাশচারীরা, ততদিন পর্যন্তই উচ্চতা বেশি থাকে। পৃথিবীতে ফেরার পর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব আবারও শিরদাঁড়াকে স্বাভাবিক অবস্থায় নিয়ে চলে আসে। ফলে কয়েক সপ্তাহের মধ্যেই ফের আগের উচ্চতা ফিরে আসে মহাকাশচারীদের। মাধ্যাকর্ষণ শক্তির বাইরে মহাকাশচারীদের শরীরে কী কী প্রভাব পড়ে, তা নিয়ে গত ৫০ বছর ধরে গবেষণা করছে NASA. তাদের সেই গবেষণা প্রকল্পের নাম Human Research Programme. 

এর পাশাপাশি, দীর্ঘদিন মহাকাশে থাকলে পেশির ক্ষমতা কমে যায়, ক্ষয় শুরু হয় হাড়ের, কমে সহ্যশক্তি, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। পৃথিবীতে মানুষ যে স্বতঃস্ফূর্ত, তৎপর আচরণ করেন, মাধ্যাকর্ষণ শক্তির বাইরে তাও আর থাকে না। স্নায়ুতন্ত্রের কার্যকারিতার উপরও প্রভাব পড়ে, হারিয়ে যায় নমনীয়তা। পৃথিবীতে শরীরের যে স্বাভাবিক রক্তচাপ, মহাকাশে তা বজায় থাকে না। বরং মাধ্যাকর্ষণ শক্তির বাইরে থাকার ফলে শরীরে উপস্থিত তরল ঊর্ধ্বমুখে সঞ্চালিত হয়। এর ফলে মুখ ফুলে যায়, সরু হয়ে যায় পা। ষষ্ঠ ইন্দ্রিয়ও আগের মতো প্রখর থাকে না। হাত-পা নাড়ানো, ঘাড় ঘোরানোর আগেও ভাবতে হয়। ভারসাম্য ধরে রাখতে পারেন না শরীরের। 

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget