এক্সপ্লোর

Science News: তারাদের দেশে গ্রহের সংখ্যা ঠিক কত, খোলসা করলেন বিজ্ঞানীরা

Space News: কিন্তু মহাশূন্যে গ্রহের সংখ্যা ঠিক ক’টি?  এই প্রশ্নের উত্তর পাওয়া মোটেই সহজ নয়।

নয়াদিল্লি: গোটা ব্রহ্মাণ্ডে পৃথিবীবাসী একাকী, নাকি অন্যত্রও রয়েছে প্রাণের অস্তিত্ব! এই প্রশ্ন আজকের নয়, বিগত কয়েক দশকের। মহাশূন্যের আদি-অন্ত কোথায়, আদৌ তার হদিশ মিলবে কিনা, এই প্রশ্নের সদুত্তর নেই বিজ্ঞানীদের কাছেও। কোটি কোটি নক্ষত্র রয়েছে মহাশূন্যের আলো-আঁধারি জগতে। ছায়াপথের সংখ্যা তার চেয়েও বেশি বলে মত বিজ্ঞানীদের। (Science News)

কিন্তু মহাশূন্যে গ্রহের সংখ্যা ঠিক ক’টি?  এই প্রশ্নের উত্তর পাওয়া মোটেই সহজ নয়। কারণ আমাদের সৌরজগতে আটটি গ্রহের সন্ধান মিললেও, তার বাইরেও অজস্র গ্রহ রয়েছে, যারা অন্য নক্ষত্রদের প্রদক্ষিণ করে চলেছে লাগাতার। বিজ্ঞানীরা জানিয়েছেন, মহাশূন্যে এখনও পর্যন্ত ৫ হাজার ৫১০টি গ্রহের সন্ধান মিলেছে। এর মধ্যে আটটি আমাদের সৌরমণ্ডলের অন্তর্গত এবং বাকি সবক’টিও আমাদেরই আকাশগঙ্গা ছায়াপথের অংশ। তবে এর বাইরেও আরও অজস্র গ্রহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলে মত বিজ্ঞানীদের। (Space News)

নিউ ইয়র্কের আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচরাল হিস্ট্রি-র জ্যোতির্বিজ্ঞানী মার্ক পপিনচক জানিয়েছেন, এখনও পর্যন্ত ৫ হাজারের কাছাকাছি গ্রহের সন্ধান মিললেও, নক্ষত্র পিছু যদি একটি গ্রহও ধরা হয়, সেক্ষেত্রেও আমাদের ছায়াপথেই ১০ হাজার কোটি নক্ষত্র রয়েছে। সেক্ষেত্রে গ্রহের সংখ্যা কোথায় গিয়ে থামবে জানা নেই।

আরও পড়ুন: Aditya-L1 Mission: আলোয় উদ্ভাসিত বসুন্ধরা, পাশে চলমান বিন্দু, সেলফি-সহ উপহার পাঠাল সৌরযান আদিত্য L1

বিষয়টি অত্যন্ত জটিল বলে মত মার্কের। তাঁর মতে, ইন্টারনেট পরিষেবা ছাড়া নিজের শহরে মানুষের সংখ্যা ঠিক কত, তা আঁচ করতে চাওয়ার মতোই, মহাকাশে গ্রহের সঠিক সংখ্যা নির্ধারণ করাও এককথায় অসম্ভব। নক্ষত্র পিছু অন্তত একটি করে গ্রহ রয়েছে বলে মত বিজ্ঞানীদের। মোট গ্রহের সংখ্যা বের করতে তাঁরাও কম চেষ্টা করেননি এখনও পর্যন্ত। ট্রানজিট পদ্ধতি অনুসরণ করা থেকে ব়্যাডিয়াল ভেলোসিটি পদ্ধতিও অনুসরণ করেন বিজ্ঞানীরা।

তাতেই ১৯৯৫ সালে 51 Pegasi b বা ডিমিডিয়াম এক্সোপ্ল্যানেটটির সন্ধান মেলে, যা আমাদের সৌরজগতের বাইরে রয়েছে। সূর্যেরই মতো একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করে চলেছে সেটি। ২০১৯ সালে ওই গ্রহের দুই আবিষ্কারক, মিচেল মেয়র এবং ডিডিয়ের কোয়েলজ নোবেল পুরস্কারও জেতেন

ট্রানজিট এবং ব়্যাডিয়াল ভেলোসিটি পদ্ধতি, দু’টির ক্ষেত্রেই গ্রহের পরিবর্তে কোনও একটি নক্ষত্রকে পর্যবেক্ষণ করেন বিজ্ঞানীরা। তার আশেপাশে কোনও গ্রহের অস্তিত্ব রয়েছে কিনা, চলে অনুসন্ধান। এখনও পর্যন্ত যত গ্রহের সন্ধান মিলেছে, সেগুলির সবক’টিই আকাশগঙ্গা ছায়াপথের অন্তর্গত। তার বাইরে কী রয়েছে, এখনও তা জানা যায়নি। কারণ অত দূরত্বে পর্যবেক্ষণ চালানোর মতো শক্তিশালী টেলিস্কোপ এখনও আবিষ্কৃত হয়নি।

তবে আকাশগঙ্গা ছায়াপথের বাইরেও গ্রহ রয়েছে বলে মত বিজ্ঞানীদের। মাইক্রোলেন্সিং পদ্ধতিতে ইতিমধ্যেই তার সপক্ষে ইঙ্গিত পেয়েছেন বিজ্ঞানীরা। কিন্তু এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলার আগে, আরও কয়েক দশক অপেক্ষা করতে হবে বলে মত তাঁদের। ছায়াপথের বাইরের জগতও স্পষ্ট দেখা যায়, এমন টেলিস্কোপ হাতে এলেই তা সম্ভব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Total Solar Eclipse on August 12: অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
মহাকাশে নতুন ইতিহাস ভারতের, শ্রীহরিকোটা থেকে উড়ল প্রথম বেসরকারি অরবিটাল রকেট Vikram-1, সফল 'Mission Aagaman'
মহাকাশে নতুন ইতিহাস ভারতের, শ্রীহরিকোটা থেকে উড়ল প্রথম বেসরকারি অরবিটাল রকেট Vikram-1, সফল 'Mission Aagaman'

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget