এক্সপ্লোর

US Space Force: পৃথিবীর কক্ষপথে গোপন অভিযান? ৪৩৪ দিন পর ফিরল আমেরিকার মহাকাশ বাহিনীর বিমান, চিন-রাশিয়াকে টক্কর!

Science News: ২০১৯ সালে আমেরিকার সেনার ষষ্ঠ শাখা হিসেবে মহাকাশ বাহিনীর প্রতিষ্ঠা হয়।

নয়াদিল্লি: পৃথিবী ছাড়িয়ে মহাকাশেও এখন আধিপত্য় কায়েমের চেষ্টা চলছে। তাবড় দেশ সেই দৌড়ে নাম লিখিয়ে ফেলেছে ইতিমধ্যেই। আর সেই আবহেই কৌতূহল জাগাচ্ছে আমেরিকার মহাকাশ বাহিনীর একটি গোপন অভিযান ঘিরে। তাদের যন্ত্রচালিত মহাকাশ বিমান X37B ৪৩৪ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরে এসেছে। মহাকাশে এতদিন কী করল বিমানটি, কেনই বা সেটিকে মহাকাশে পাঠানো হয়েছিল, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। কারণ চিন এবং রাশিয়াও মহাকাশ প্রতিরক্ষায় বিশেষ জোর দিচ্ছে। (US Space Force)

মহাকাশে নিজেদের স্বার্থরক্ষা, আগ্রাসন প্রতিহত এবং গবেষণা সংক্রান্ত কাজ চালিয়ে যাওয়ার জন্য ২০১৯ সালে আমেরিকার সেনার ষষ্ঠ শাখা হিসেবে মহাকাশ বাহিনীর প্রতিষ্ঠা হয়। সেই থেকে এখনও পর্যন্ত সাতটি মহাকাশ অভিযানে গিয়েছে X-37B বিমান, সরকারি ভাবে যাকে X-37B Orbital test Vehicle 7-ও বলা হয়। ৭ মার্চ গভীর রাতে মহাকাশ থেকে ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ মহাকাশ বাহিনী ঘাঁটিতে এসে নামে সেটি। (Science News)

বিমানটি ফিরে আসার পর আমেরিকার মহাকাশ বাহিনী সোশ্যাল মিডিয়ায় লেখে, ‘আমেরিকার মহাকাশ বাহিনীর X-37B যন্ত্রচালিত বিমানটি ভ্যান্ডেনবার্গ মহাকাশ বাহিনী ঘাঁটিতে নেমে এসেছে’। বিমানটির নির্মতা Boeing হলেও, ২০০৪ সালে প্রকল্পটি Defense Advanced Researche Projects Agency (DARPA)-র হাতে হস্তান্তরিত হয়। ৩০ ফুট দীর্ঘ বিমানটি, আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র অবসরপ্রাপ্ত Space Shuttle-এর আয়তনের চার ভাগের একভাগ।

পৃথিবীপৃষ্ঠের ১৫০ থেকে ৫০০ মাইল উঁচু দিয়ে ওড়ে X-37B বিমানটি। পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযান প্রযুক্তি এবং অন্য দীর্ঘমেয়াদি গবেষণা চালায়। ২০২৩ সালের ডিসেম্বর মাসে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত একটি অভিযানের সূচনা করে আমেরিকা। মহাকাশে বিমানটি Aerobraking অনুশীলন করেছে বিমানটি, যা আসলে ন্যূনতম জ্বালানি ব্যবহার করে কক্ষপথ বদলের কৌশল। বায়ুমণ্ডলের একেবারে গা ঘেঁষে এই কার্য সম্পন্ন হয়।

এর আগে OTV-6 অভিযাবের আওতায় পৃথিবীর কক্ষপথে ৯০৮ দিন কাটিয়েছিল একটি মহাকাশ বিমান। কিন্তু ৪৩৪ দিন ধরে মহাকাশে কী করছিল X-37B, সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে। কারণ সম্প্রতি মহাকাশ প্রতিরক্ষায় জোর দিয়েছে চিনও। মহাকাশ প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগের জন্য সম্প্রতি বিজ্ঞাপনও দেয় তারা। মহাজাগতিক বস্তুসমূহের আঘাত থেকে পৃথিবীকে রক্ষার কথা বলে হলেও, বিজ্ঞাপনে এ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক, অল্পবয়সিদের আবেদন চাওয়া হয়। আন্তর্জাতিক সহযোগিতা এবং গ্রহাণু সম্পর্কিত জ্ঞান থাকার কথাও উল্লেখ ছিল বিজ্ঞাপনে। 

মহাকাশ প্রতিরক্ষায় চিনের সক্রিয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আমেরিকার মহাকাশবাহিনীর প্রধান, জেনারেল চান্স সল্টজম্যান। চিন এবং রাশিয়া, দুই দেশই মহাকাশ প্রতিরক্ষা নিয়ে অত্যধিক তৎপরতা দেখাচ্ছে বলে মত তাঁর। চিন এবং রাশিয়া মহাকাশে যুদ্ধ চালানোর ক্ষমতা যেভাবে বাড়িয়ে চলেছে, তার মোকাবিলা করতেই আমেরিকাকে নিজস্ব মহাকাশ বাহিনী তৈরি করতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তাই আমেরিকার X-37B মহাকাশ বিমানটিকেও কোনও অভিযানে পাঠানো হয়েছিল কি না উঠছে প্রশ্ন।

সেরা শিরোনাম

Medical Science: ‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
Animal Intelligence: পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Hubble Space Telescope: পৃথিবীতে আছড়ে পড়তে পারে হাবল টেলিস্কোপ! বাঁচাতে মরিয়া NASA, হাতে সময় কমছে প্রতিদিন
পৃথিবীতে আছড়ে পড়তে পারে হাবল টেলিস্কোপ! বাঁচাতে মরিয়া NASA, হাতে সময় কমছে প্রতিদিন

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget