এক্সপ্লোর

Cloud Cover in Solar Eclipse: সূর্যগ্রহণের সময় আচরণ অস্বাভাবিক হয় মেঘেরও, কারণ জানালেন বিজ্ঞানীরা

Science News: শুধু পশুপাখিই নয়, মেঘের আচরণও অস্বাভাবিক হয় সূর্যগ্রহণের সময়।

কলকাতা: সচরাচর ঘটে না বলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে এই মুহূর্তে উৎসাহ চারিদিকে। সৌরজগতের আর কোথাও উপগ্রহ সূর্যকে ঢেকে দেয় বলে নজির নেই। তাই বিরল এই মহাজাগতিক ঘটনাকে ঘিরে আগাগোড়াই আগ্রহ সকলের। সূর্যগ্রহণের সময় কিছু মুহূর্তের জন্য অন্ধকার নেমে আসে পৃথিবীতে, পশুপাখিদেরও আচরণে পরিবর্তন ঘটে তাতে। পৃথিবীর বায়ুমণ্ডলেও গ্রহণের প্রভাপ বেশ লক্ষণীয়। (Cloud Cover in Solar Eclipse)

সূর্যগ্রহণের সময় বায়ুমণ্ডলের নীচের স্তর অর্থাৎ আয়নোস্ফিয়ার থেকে গায়েব হয়ে যায় মেঘের পুঞ্জ। বার বার, একাধিক বার এই ঘটনা চোখে পড়েছে বিজ্ঞানীদের। বিষয়টি নিয়ে গবেষণাও হয়েছে বিস্তর, তাতে যে তথ্য উঠে এসেছে, তা পরিবেশকে বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। (Science News)

পূর্ণগ্রাস না হলেও, বছরে বেশ কয়েক বার সূর্যগ্রহণ ঘটে। গ্রহণের সময় বায়ুমণ্ডলে ঠিক কী পরিবর্তন ঘটে, সেই নিয়ে গবেষণা করছিলেন নেদারল্যান্ডসের Delft University of Technology-র ভূবিজ্ঞানী ভিক্টর জে এইচ ট্রিজ এবং তাঁর সহকর্মীরা। ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর দ্য এক্সপ্লয়টেশন অফ মিটিওরোলজিক্যাল স্যাটেলাইটস থেকে প্রাপ্ত তথ্য় খতিয়ে দেখছিলেন তাঁরা, তাতে গ্রহণের সময় মেঘের আচরণেও পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে।

আরও পড়ুন: Solar Eclipse 2024: ৫০ বছরের মধ্যে দীর্ঘতম সূর্যগ্রহণ ৮ এপ্রিল, দেখা যাবে কোন কোন এলাকা থেকে?

২০০৫ সালে গ্রহণের সময়কার তথ্য হাতে পান বিজ্ঞানীরা। সেই অনুযায়ী দক্ষিণ সুদানের ঠিক উপরে, ৫ ডিগ্রি অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ জুড়ে বিস্তৃত চতুর্ভুজাকার একটি জায়গাকে শনাক্ত করা হয়।  দেখা যায়, গ্রহণের জেরে বেশ কয়েক ঘণ্টা সেখানে মেঘরাশির আচরণ ছিল অস্বাভাবিক। গ্রহণের সময় এবং গ্রহণ কেটে যাওয়ার বেশ কিছু সময় পর পর্যন্ত ওই অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায়। 

বিজ্ঞানীরা জানিয়েছেন, গ্রহণের সময় যখন তমসাচ্ছন্ন ছিল চারপাশ, সেই সময় বায়ুমণ্ডলের নীচের দিকের মেঘরাশির আচরণ অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। সূর্যের ১৫ শতাংশ যখন ঢাকা পড়ে, সেই সময় থেকেই মেঘরাশি পাতলা হতে শুরু করে। তার পর বেশ খানিক ক্ষণ মেঘশূন্য হয়ে যায় বায়ুমণ্ডলের ওই অংশ। গ্রহণ কেটে যাওয়ার প্রায় ৫০ মিনিট পর থেকে আবারও আগের অবস্থানে ফিরতে শুরু করে মেঘরাশি।

বিজ্ঞানীরা জানিয়েছেন, অমনি দিনে আকাশের ৪০ শতাংশ অংশ যেখানে মেঘে ঢাকা থাকে, গ্রহণের সময় ঢাকা থাকে মাত্র ১০ শতাংশ অংশ। এর কারণ হিসেবে যে ব্যাখ্যা উঠে এসেছে, তা হল, চাঁদ সূর্যকে ঢেকে ফেলায় সেই সময় পৃথিবীতে সরাসরি এসে পড়তে বাধা পায় সূর্যরশ্মি। এর ফলে ভূপৃষ্ঠের তাপমাত্রা একধাক্কায় অনেকটা নেমে যায়। এর ফলেই গায়েব হয়ে যায় মেঘরাশি। 

ভূপৃষ্ঠ থেকে জলীয়বাষ্পপূর্ণ, উষ্ণ বাতাস উপরে উঠে ঠান্ডা হয়েই মেঘের সৃষ্টি করে। গ্রহণের সম ভূপৃষ্ঠের তাপমাত্রা যেহেতু কমে যায়, ফলে ,সম পরিমাণ উষ্ণ বাতাস উপরে পৌঁছতে পারে না। জোগানে ঘাটতি দেখা দেওয়াতেই মেঘরাশি পাতলা হতে শুরু করে বলে মত বিজ্ঞানীদের। বাতাস যে অতি দ্রুত উপরে পৌঁছয়, এই পরীক্ষায় তা-ও প্রমাণিত হল বলে মত তাঁদের।

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget