এক্সপ্লোর

Indian Hockey Team: স্পেন সফরে গিয়ে প্রথম ম্যাচেই হকিতে ২-১ ব্য়বধানে হার ভারতের

India vs Spain Hockey: এদিন খেলার শুরু থেকেই স্পেনের আক্রমণের সামনে কিছুটা বেসামাল লাগছিল ভারতের ডিফেন্সকে। কিন্তু টেক্কা দেওয়ার চেষ্টা করেন ভারতের হকি প্লেয়াররা।

মাদ্রিদ: স্প্যানিশ হকি ফেডারেশনের (Spanish Hockey Federation) শতবর্ষপূর্তি উপলক্ষ্যে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। সেই টুর্নামেন্টের প্রথম ম্য়াচেই হারতে হল ভারতীয় দলকে (Indian Hockey Team)। হরমনপ্রীতরা ২-১ ব্যবধানে হেরে গেলেন হরমনপ্রীতরা (Harmanpreet Singh)। ম্যাচে ভারতের হয়ে একমাত্র গোলটি করেন হরমনপ্রীত সিংহ (Harmanpreet SIngh)। তিনি খেলার ৫৯ মিনিটের মাথায় গোল করেন। তবে তার আগেই ২-০ ব্যবধানে পিছিয়ে গিয়েছিল ভারতীয় দল। 

এদিন খেলার শুরু থেকেই স্পেনের আক্রমণের সামনে কিছুটা বেসামাল লাগছিল ভারতের ডিফেন্সকে। কিন্তু টেক্কা দেওয়ার চেষ্টা করেন ভারতের হকি প্লেয়াররা। প্রথম কোয়ার্টারের ১১ মিনিটের মাথায় স্পেনের হয়ে প্রথম গোলটি করেন পাউ কানিল। এরপর তৃতীয় কোয়ার্টারে ফের গোল পেয়ে যায় স্পেন। ব্যবধান বাড়িয়ে নেয় তারা। খেলার ৩৩ মিনিটের মাথায় জোয়াকুইন মেনিনি গোল ম্যাচে স্পেনের হয়ে দ্বিতীয় গোলটি করেন। খেলার একদম শেষ কোয়ার্টারে ভারতের হয়ে ব্যবধান কমান হরমনপ্রীত। কিন্তু দলের হার আটকাতে পারেননি তিনি। আগামী বুধবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে ভারত। 

উল্লেখ্য, কিছুদিন আগেই জাতীয় হকি দলের সঙ্গে মনোবিদ হিসাবে যুক্ত হয়েছিলেন প্যাডি আপটন। তাঁর সঙ্গে চুক্তি করেছে হকি ইন্ডিয়া। সামনেই এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি। তারপরই এশিয়ান গেমস। যে টুর্নামেন্ট থেকে সরাসরি অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করার সুযোগ রয়েছে। দুই প্রতিযোগিতাতেই ভারতীয় দলের সঙ্গে থাকবেন আপটন। জাতীয় শিবিরে ১ জুলাই থেকে তিন দফায় খেলোয়াড়দের মানসিকভাবে চাঙ্গা করে তোলার কাজ করবেন দক্ষিণ আফ্রিকার আপটন। বেঙ্গালুরুর সাইয়ে জাতীয় হকি দলের শিবির এমনিতেই শুরু হয়ে গিয়েছে।

কেপ টাউনের বাসিন্দা আপটন ক্রীড়া মনঃস্তত্ত্ব নিয়ে কাজ করায় অভিজ্ঞ। ৫৪ বছরের আপটন এর আগেও একাধিক দলের সঙ্গে কাজ করেছেন। যার মধ্যে অন্যতম, ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের সঙ্গে মনোবিদ হিসাবে ছিলেন।

ভারতীয় হকি সংস্থার সভাপতি দিলীপ টির্কি প্যাডির এই নিয়োগ সম্পর্কে বলেছেন, 'দলের ওপর পারফরম্যান্সের চাপ এবং প্লেয়ারদের যাতে কোনও রকম মানসিক চাপ না পড়ে, তা দেখাশোনা করবেন আপটন। আমাদের মনে হয়েছিল খেলোয়াড়দের মানসিক দিকটা দেখার জন্য একজন বিশেষজ্ঞের প্রয়োজন। সামনে বেশ বড় ইভেন্ট। তাই এটার ওপর মনোনিবেশ করা উচিত। আমি নিশ্চিত, প্যাডির দক্ষতা এবং কাজ আমাদের দলকে খুবই উপকৃত করবে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচ, মুখোমুখি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে মরিয়া ভারত ও শ্রীলঙ্কা
গলে ঐতিহাসিক ম্যাচ, মুখোমুখি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে মরিয়া ভারত ও শ্রীলঙ্কা
IND vs SL: ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget