এক্সপ্লোর

French Open 2024: হেসেখেলে স্ট্রেট সেটে জিতে ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে জকোভিচ

Novak Djokovic Win: বৃহস্পতিবারের ফরাসি ওপেনে এই ম্য়াচে জয়ের সঙ্গে সঙ্গেই নিজের গ্র্যান্ডস্লামের কেরিয়ারে ৩৬৮টি ম্য়াচে জয় পেলেন জোকার। ৪৯ ম্য়াচ হেরেছেন তিনি।

প্যারিস: প্রত্যাশিতভাবেই জয় পেলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। ফরাসি ওপেনের (French Open 2024) তৃতীয় রাউন্ডে জায়গা করে নিলেন সার্বিয়ান টেনিস তারকা। স্পেনের অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ রবার্তো কার্লবালেস বাইনাকে স্ট্রেট সেটে হারিয়ে দিলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। জোকার ম্য়াচ জিতলেন ৬-৪, ৬-১, ৬-২ ব্যবধানে। রাফায়েল নাদাল প্রথম রাউন্ডেই হেরে ছিটকে গেলেও জোকারের অশ্বমেধের ঘোড়া কিন্তু ফের ছোটা শুরু হয়েছে। নিজের ২৫ তম গ্র্যান্ডস্লাম জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছেন বর্তমান টেনিসের এই সেরা প্লেয়ার। 

এই ম্য়াচে জয়ের সঙ্গে সঙ্গেই নিজের গ্র্যান্ডস্লামের কেরিয়ারে ৩৬৮টি ম্য়াচে জয় পেলেন জোকার। ৪৯ ম্য়াচ হেরেছেন তিনি। আর একটি মাত্র জয় পেলেই সর্বাধিক জয়ের নিরিখে রজার ফেডেরারকে (৩৬৯) ছুঁয়ে ফেলবেন সার্বিয়ান তারকা। ফরাসি ওপেনের কোর্টে তিনবার খেতাব জিতেছেন এই টেনিস তারকা। নোভাকের ঝুলিতে রয়েছে ১০টি অস্ট্রেলিয়ান ওপেন, সাতটি উইম্বলডন ও চারটি যুক্তরাষ্ট্র ওপেন খেতাব।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Roland-Garros (@rolandgarros)

প্রথম রাউন্ডেও একপেশে লড়াইয়ে জিতেছিলেন। এদিনও ফেভারিট হিসেবেই নেমেছিলেন। কিন্তু প্রথম সেটে কিছুটা চাপে পড়ে গিয়েছিলেন জোকার। একসময় ৪-৪ ছিল স্কোরলাইন। সেখান থেকেই একের পর এক ব্যাকহ্যান্ডে রীতিমত চাপে ফেলতে শুরু করেন জোকার প্রতিপক্ষকে। প্রথম সেটে কিছুটা লড়াই করেছিলেন স্প্যানিশ প্রতিদ্বন্দ্বী। সেই সেট ৬-৪ ব্যবধানে যদিও পকেটে পুরে নেন জোকার। কিন্তু পরের দুটো সেটে আর দাঁড়াতেই দেননি রবার্তোকে। দ্বিতীয় সেটে ৬-১ ও তৃতীয় সেটে ৬-২ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় সার্বিয়ান টেনিস তারকা। এই নিয়ে রোঁলা গাঁরোতে নিজের ৯৪ তম জয় ছিনিয়ে নিলেন জোকার। 

উল্লেখ্য, লাল সুরকির কোর্টের যিনি সম্রাট সেই রাফায়েল নাদাল নিজের প্রথম ম্য়াচেই খেলতে নেমে এবার হেরে গিয়েছিলেন। গত সোমবার ১৪ বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন নাদালকে স্ট্রেট সেটে হারিয়ে দেন অ্যালেকজান্ডার জেভেরভ। ৬-৩,৭-৬,৬-৩ ব্যবধানে টুর্নামেন্টের চতুর্থ বাছাই জেভেরেভ হারিয়ে দেন স্প্যানিশ টেনিস মায়েস্ত্রোকে। নাদালের ফিটনেস নিয়েও হারের পর প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। তবে কি ২২ গ্র্যান্ডস্লামেই আটকে যেতে হবে তাঁকে? তেমন সম্ভাবনাই কিন্তু জোরালো হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget