এক্সপ্লোর

দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতকে ৪০ রানে হারাল নিউজিল্যান্ড

রাজকোট: টি-২০ সিরিজে ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড। শনিবার দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতকে ৪০ রানে হারাল কিউয়িরা। এর ফলে, তিন ম্যাচের সিরিজ ১-১ করে সমতা ফেরাল ব্ল্যাক ক্যাপস-রা।

এদিন রাজকোটে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতে শুরু করেন দুই ওপেনার মুনরো ও মার্টিন গাপ্টিল। প্রথম উইকেটেই ওঠে ১০৫ রান। এদিন বিশেষ করে আক্রমণাত্মক ছিলেন মুনরো। কোনও ভারতীয় বোলারকে এদিন তিনি রেয়াত করেননি। মুনরো এদিন কার্যত অপ্রতিরোধ্য ছিলেন। গাপ্টিল (৪১ বলে ৪৫) আউট হয়ে ফিরে যাওয়ার পর কেন উইলিয়ামসন ও টম ব্রুসকে সঙ্গে নিয়ে কিউয়ি ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। শেষ পর্যন্ত ৫৮ বলে দুরন্ত ১০৯ রান করে অপরাজিত থাকেন মুনরো। তাঁর ইনিংস সাজানো ছিল ৭টি চার ও ৭টি ছক্কায়।

অন্যদিকে, এদিন মুনরো-সংহারেরর সামনে কার্যত দিশেহারা দেখিয়েছে ভারতীয় বোলারদের। একটি করে উইকেট দখল করেন যযুবেন্দ্র চাহাল ও অভিষেক ঘটা তরুণ পেসার মহম্মদ শিরাজ। কিন্তু, জীবনের ্প্রথম ম্যাচে অনেক রান দিয়ে ফেলেন তিনি। চার ওভারে ৫৩ রান দেন শিরাজ। বাদ যাননি অক্ষর পটেল (৩ ওভারে ৩৯ রান), হার্দিক পাণ্ড্য (১ ওভারে ১৪), ভূবনেশ্বর কুমার (৪ ওভারে ২৯) এবং চাহাল (৪ ওভারে ৩৬)। একমাত্র মোটের ওপর ভাল বল করেছেন জশপ্রীত বুমরাহ (৪ ওভারে ২৩)।

জবাবে, ২০ ওভারে ১৫৬ রান তুলতে সক্ষম হয় বিরাট-বাহিনী। বড় রান তাড়া করতে এদিন প্রয়োজন ছিল শুরুটা ভাল করার। যা এদিন সম্ভব হয়নি।  দ্বিতীয় ওভারেই শিখর ধবন আউট হয়ে যান। একই ওভারে  ফিরে যান অপর ওপেনার রোহিত শর্মা। দুই ওপেনার অল্প ব্যবধানে ফিরে যেতেই চাপে পড়ে যায় মেন ইন ব্লু-রা। নবাগত শ্রেয়স আয়ার ও অধিনায়ক বিরাট কোহলি ইনিংসকে টেনে নিয়ে যেতে থাকেন। কিন্তু, ফের জোড়া উইকেটে ছন্দপতন ঘটে ভারতের। ২ রানের ব্যবধানে আউট হন শ্রেয়স ও হার্দিক। উইকেটরক্ষক মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে পাল্টা লড়াই চালাতে থাকেন কোহলি। কিন্তু, কোহলি (৪২ বলে ৬৫) আউট হতেই ভারতের জয়ের আশাও কার্যত শেষ হয়ে যায়। ধোনি করেন ৪৯ রান। কিন্তু, তা যথেষ্ট ছিল না। অবশেষে ৪০ রানে জয়ী হয় নিউজিল্যান্ড।

প্রথম ম্যাচের তুলনায় এদিন তিনটি খেলার তিনটি বিভাগেই প্রভুত উন্নতি লক্ষ্য করা গিয়েছে কিউয়িদের পারফরম্যান্সে। ব্যাটিংয়ের পর এদিন দুরন্ত বোলিং ও ফিল্ডিংয়ের প্রদর্শন করেন ব্ল্যাক ক্যাপস-রা। শতরান করে ম্যাচের সেরা হল কলিন মুনরো। দিল্লিতে প্রথম ম্যাচে জিতে সিরিজে এগিয়েছিল ভারত। এদিন নিউজিল্যান্ড জেতায় সিরিজ ১-১ ব্যবধানে সমতায় রয়েছে। ফলে, তৃতীয় তথা শেষ ম্যাচ যে দল জিতবে, তারাই সিরিজ জিতবে।

ছবি সৌজন্যে ট্যুইটার ছবি সৌজন্যে ট্যুইটার

ভারতীয় দল- রোহিত শর্মা, শিখর ধবন, বিরাট কোহলি (অধিনায়ক), মহেন্দ্র সিংহ ধোনি, শ্রেয়াস আইয়ার, হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহল ও মহম্মদ সিরাজ।

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget