এক্সপ্লোর

কোহলির রেকর্ড ষষ্ঠ দ্বিশতরান, ভারতের ৫৩৬ রানের জবাবে শ্রীলঙ্কা ১৩১/৩

নয়াদিল্লি: ‘দূষণ-বিতর্কের’ মধ্যেই শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টেস্টে ম্যাচে জাঁকিয়ে বসল ভারত। দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর ৩ উইকেটে ১৩১। এর আগে ৭ উইকেটের বিনিময়ে ৫৩৬ রানে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ভারত।  অ্যাঞ্জেলো ম্যাথিউজের সহজ ক্যাচ স্লিপে না ফস্কালে লঙ্কার পরিস্থিতি আরও জটিল হতেই পারত। এখনও ভারতের থেকে ৪০৬ রানে পিছিয়ে শ্রীলঙ্কা।

৪ উইকেটে ৩৭১ রান নিয়ে এদিন খেলা শুরু করে ভারত। গতকাল কোহলি ১৫৬ রানে অপরাজিত ছিলেন। সঙ্গে ছিলেন রোহিত শর্মা। খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই ৪০০ রান পেরিয়ে যায় ভারত। এরপর কোহলি লাকমলের বল ডিপ মিড উইকেটে পাঠিয়ে দুই রান নিয়ে  দ্বিশতরান পূর্ণ করেন। ২৩৮ বলে দ্বিশতরান করেন তিনি।

পরপর দুটি ইনিংসে দ্বিশতরান করলেন তিনি। এর আগে নাগপুরে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে ২১৩ রান করেছিলেন কোহলি। কলকাতায় প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে দুরন্ত সেঞ্চুরি এসেছিল তাঁর ব্যাট থেকে। গত ১৭ মাসেই সবকটি ডাবল সেঞ্চুরি করলেন তিনি। অধিনায়ক হিসেবে ছয়টি ডাবল সেঞ্চুরি করে পিছনে ফেললেন ব্রায়ান লারাকে।

অবশেষে তাঁর দুরন্ত দৌড় থামে ২৪৩ রানে। ২৮৭ বলের ইনিংসটি সাজানো রয়েছে ২৫ টি বাউন্ডারিতে। লাঞ্চের আগে সান্দাকানের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে আউট হন রোহিত শর্মা। তিনি করেছেন ৬৫ রান। লাঞ্চের পর আউট আর অশ্বিন (৪)। ৫১৯ রানে ষষ্ঠ উইকেটের পতন হয় ভারতের। ৫২৩ রানে ভারতের সপ্তম উইকেটের পতন হয়।

কিন্তু, এরমধ্যেই বিতর্ক জুড়ে দেয় শ্রীলঙ্কা। মধ্যাহ্নভোজনের পর দূষণ ও বাতাসের নিম্নমানের অভিযোগ তোলে বিপক্ষ ক্রিকেটাররা। তিনবার খেলা স্থগিত রাখতে হয়। মাঠে শ্রীলঙ্কা ক্রিকেটারদের দেখা যায় মাস্ক পরে ফিল্ডিং করতে। দূষণ-সমস্যার জন্য খেলার ২৬ মিনিট নষ্ট হয়।

বিপক্ষ ফিল্ডাররা মাঠে না নামতে চাওয়ার ফলে বাধ্য হয়ে ইনিংসের ইতি টানতে বাধ্য হন কোহলি। ৫৩৬  রানে ইনিংস ডিক্লেয়ার করে ভারত। যদিও, এরপর ব্যাটিং করতে নামলে কোনও দূষণজনিত সমস্যায় পড়তে দেখা যায়নি শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের।

তবে, তাঁদের সমস্যা হয়ে দাঁড়ান ভারতীয় বোলাররা। প্রথমে করুণারত্নেকে তুলে নেন মহম্মদ শামি। কোনও রান না করেই প্যাভিলিয়নে ফিরে যান করুণারত্নে। ০ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর ১৪ রানে দ্বিতীয় উইকেটের পতন শ্রীলঙ্কার। ১ রান করে ইশান্ত শর্মার বলে আউট হন ডি সিলভা।

Runs galore for King Kohli as he brings up his 6th double ton in Test cricket #INDvSL pic.twitter.com/IgKXGvMKIM

সেরা শিরোনাম

Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Ranji Trophy: রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
Ranji Trophy: সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড
সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget