এক্সপ্লোর

অ্যান্ডারসনের ৫ উইকেট, ১০৭ রানে অলআউট ভারত

লন্ডন: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন প্রথম ইনিংসে মাত্র ১০৭ রানেই অলআউট হয়ে গেল ভারতীয় দল। এদিন মাত্র ৩৫.২ ওভার ব্যাট করতে পারেন ভারতের ব্যাটসম্যানরা। সর্বোচ্চ ২৯ রান করেন রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় সর্বোচ্চ রান অধিনায়ক বিরাট কোহলির (২৩)। মাত্র পাঁচজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পারেন। ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন মাত্র ২০ রান দিয়ে ৫ উইকেট নেন। গতকাল প্রথম দিনের খেলা বৃষ্টির জন্য ভেস্তে যায়। এরপর শুক্রবার স্থানীয় সময় অনুযায়ী সকাল এগারোটায় খেলা শুরু হবে বলে জানান আম্পায়াররা। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। ভারতীয় দলে দু’টি বদল হয়। বাঁ হাতি ওপেনার শিখর ধবনের বদলে পূজারা এবং উমেশ যাদবের বদলে কুলদীপ যাদব দলে আসেন। দিনের প্রথম ওভারের পঞ্চম বলেই ফিরে যান মুরলী বিজয় (০)। সপ্তম ওভারের প্রথম বলে আউট হয়ে যান অপর ওপেনার লোকেশ রাহুল (৮)। দু’টি উইকেটই নেন অ্যান্ডারসন। তিন নম্বরে নামা চেতেশ্বর পূজারা (১) দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে যান। ১৫ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর অজিঙ্কা রাহানেকে (১৮) নিয়ে লড়াই চালাচ্ছিলেন বিরাট। কিন্তু তিনিও ক্রিস ওকসের বলে জোস বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। হার্দিক পাণ্ড্যকেও (১১) আউট করেন ওকস। দীনেশ কার্তিককে (১) ফেরান স্যাম কুরান। কুলদীপ রান করতে পারেননি। ইশান্ত শর্মাও শূন্য রানে ফিরে যান। মহম্মদ শামি ৩ বল খেলে দু’টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করে অপরাজিত থাকেন। এদিন বিরাট ব্যাট করতে নেমে দু’বল খেলার পরেই বৃষ্টি নামে। বন্ধ হয়ে যায় খেলা। দু’ঘণ্টারও বেশি সময় পরে শুরু হয়ে খেলা। নবম ওভারের তৃতীয় বলে বিরাটের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান পূজারা। এরপরেই ফের বৃষ্টির জন্য বন্ধ হয়ে যায় খেলা। ফের খেলা শুরু হওয়ার পর লড়াই শুরু করেন বিরাট ও রাহানে। এই জুটির হাত ধরে ঘুরে দাঁড়ানোর আশায় ছিল ভারত। কিন্তু বিরাট ফিরে যাওয়ার পরেই ব্যাকফুটে চলে যায় ভারতীয় দল। পাণ্ড্য একদিনের ম্যাচের মেজাজে ব্যাটিং শুরু করে দ্রুত ফিরে যান। কার্তিক ফের ব্যর্থ হন। অশ্বিন কিছুটা লড়াই করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget