এক্সপ্লোর

বায়োপিক হলে আপত্তি নেই, বলছেন ‘দ্য গ্রেট খলি’

নয়ডা: মেরি কমের বায়োপিক হয়েছে। ‘আজহার’-ও দেখেছে দেশ। মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিক মুক্তির অপেক্ষায়। বলিউডের এই ট্রেন্ড দেখে এবার ডবলুডবলুই-র কিংবদন্তি ‘দ্য গ্রেট খলি’ও বলছেন, তাঁর বায়োপিক হলে আপত্তি নেই। প্রস্তাব পেলে তিনি ভেবে দেখবেন।   পঞ্জাব পুলিশের অফিসার দলীপ সিংহ রানা থেকে ‘দ্য গ্রেট খলি’ হয়ে ওঠার ঘটনা সত্যিই চমকপ্রদ। তিনি বলিবিল্ডিং করেছেন, পেশাদার কুস্তিগীর হয়েছেন, মিস্টার ইন্ডিয়া খেতাবও জিতেছেন। তারপর ডবলুডবলুই-তে যোগ দিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন। সাত ফুট এক ইঞ্চি লম্বা প্রাক্তন বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন বায়োপিক নিয়ে প্রশ্নের জবাবে বলেছেন, ‘আমার বায়োপিক হলে ভালই লাগবে। আমি এ বিষয়ে ভাবিনি। তবে কেউ যদি আমার কাছে আসেন, তাহলে আমি জীবনের ঘটনার কথা বলব। কিন্তু যদি বায়োপিক না হয়, তাহলেও আমার খারাপ লাগবে না। আমি বায়োপিকের জন্য লালায়িত না।’   খলির জীবন অবলম্বনে ছবি হবে কি না, সেটা সময়ই বলে দেবে। তবে এ বছরের নভেম্বরেই তাঁর জীবনী প্রকাশিত হতে চলেছে। এ বিষয়ে অবশ্য এখনই বিস্তারিত কিছু জানাতে চাইছেন না তিনি। এখন হরিয়ানায় পেশাদার কুস্তি প্রতিযোগিতা আয়োজন করা নিয়ে ব্যস্ত খলি। আগামী মাসে এই প্রতিযোগিতা হবে। খলির মতে, দেশে এখন কুস্তি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। এর জন্য বলিউডের দুই অভিনেতা সলমন ও আমির খানের প্রশংসা করেছেন খলি। তবে তিনি বলেছেন, পর্দার নায়করা বিভিন্ন ওষুধের সাহায্যে সিক্স প্যাক অ্যাবস তৈরি করেন। সাধারণ মানুষের সেটা করা উচিত নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Esha Singh: অলিম্পিক্স চ্যাম্পিয়ন মনু ভাকেরকে হারিয়ে চমক এষার, শ্যুটিং বিশ্বকাপে জিতলেন সোনা
অলিম্পিক্স চ্যাম্পিয়ন মনু ভাকেরকে হারিয়ে চমক এষার, শ্যুটিং বিশ্বকাপে জিতলেন সোনা
Vaibhav Sooryavanshi: 'স্বপ্ন সত্যি হল', মাত্র দ্বিতীয় সিরিজ়েই সেরা খেলোয়াড় হয়ে উচ্ছ্বাসে ভাসল বৈভব সূর্যবংশী
'স্বপ্ন সত্যি হল', মাত্র দ্বিতীয় সিরিজ়েই সেরা খেলোয়াড় হয়ে উচ্ছ্বাসে ভাসল বৈভব সূর্যবংশী
Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনাজয়ের হ্যাটট্রিক, ইতিহাস গড়ে কী বললেন মীরাবাঈ?
কমনওয়েলথ গেমসে সোনাজয়ের হ্যাটট্রিক, ইতিহাস গড়ে কী বললেন মীরাবাঈ?
Vaibhav Sooryavanshi: ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের

ভিডিও

Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ
NCPI News: NCPI সাংসদরা এবার কি বিজেপিতে মিশে যাবেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget