এক্সপ্লোর

IPL 2024: রোহিতের পর হার্দিকই কি মুম্বই শিবিরের পরবর্তী অধিনায়ক?

Hardik Pandya: ২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএলে অভিষেক হয়  হার্দিকের।  প্রথম বছরেই ভাল পারফর্ম করার জন্য ২০১৬ সালে জাতীয় দলে ডাক পান তিনি।  

মুম্বই: ২০২৪ সালের আইপিএল এ কোন দলের জার্সিতে তিনি খেলবেন তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে।  একেবারে যেন নাটকীয় মুহূর্ত। পরতে পরতে উত্তেজনা।  তবে শেষ পর্যন্ত দু বছর  পর ফির নিজের পুরনো দল মুম্বই ইন্ডিয়ান্সে ফিরেছেন হার্দিক পাণ্ড্য।  আর তিনি ফেরার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে ৩৬ বছরে রোহিত শর্মাকে কি আর অধিনায়ক হিসেবে রাখতে চায় না মুম্বই ফ্র‍্যাঞ্চাইজি? পরবর্তী অধিনায়ক কি তবে হার্দিকই।  এবার সেই জল্পনা উস্কে দিলেন প্রাক্তন মুম্বাই ইন্ডিয়ান্স প্লেয়ার ও শ্রীলঙ্কার প্রাক্তন বোলার দিলহারা ফার্নান্ডোজ।  তিনি মনে করেন হার্দিকের মুম্বইয়ে শিবিরে ফিরে আসা আখেরে  ফ্রাঞ্চাইজি জন্যই লাভ। 

এক সাক্ষাৎকারে শ্রীলঙ্কার এই প্রাক্তন বোলার জানান, "আমার মনে হয় হার্দিকের মুম্বই দলে ফিরে আসা সত্যিই লাভজনক।  ওর লিডারশিপ কোয়ালিটি সম্পর্কে সবাই অবহিত এখন।  প্রথমবারই গুজরাট টাইটান্সকে অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন করেছে ও। আমি মনে করি রোহিত শর্মার পরবর্তীতে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরের  অধিনায়ক হিসেবে হার্দিককেই দেখা যাবে।"

উল্লেখ্য, ২০২২ সালে মুম্বই ইন্ডিয়ান্স থেকে গুজরাট টাইটান্স চলে আসেন হার্দিক। সেবারই আইপিএলে অভিষেক হয় গুজরাত শিবিরের।  আর প্রথমবারই হার্দিকের নেতৃত্বে খেতাব জিতে নেয় গুজরাত।  গত আইপিএলেও চেন্নাই সুপার কিংসের কাছে হেরে রানার্স আপ হয়েছিল গুজরাত।  অধিনায়ক হিসেবে হার্দিক এর প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়ে। ভারতীয় দলেও পরবর্তীকালে টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্ব দিয়েছেন তিনি।  এই মুহূর্তে চোটের জন্য মাঠের বাইরে রয়েছেন। তা না হলে হয়ত সূর্যকুমার যাদবের বদলে হার্দিককেই  দক্ষিণ আফ্রিকার সফরে টি-টোয়েন্টি ফরমেটে অন্তত অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হত। 

উল্লেখ্য, ২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএলে অভিষেক হয়  হার্দিকের।  প্রথম বছরেই ভাল পারফর্ম করার জন্য ২০১৬ সালে জাতীয় দলে ডাক পান তিনি।  এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি, এই অলরাউন্ডারকে।  ক্রমেই জাতীয় দলের একজন সিনিয়র ক্রিকেটার হয়ে উঠছেন তিনি।  ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল ট্রফি জয়ের পেছনে অন্যতম কারিগর ছিলেন হার্দিক।  ২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ট্রফি জেতা ওয়েস্ট ইন্ডিজের  প্রাক্তন ক্রিকেটার ডোয়েন স্মিথ মনে করেন হার্দিকের মুম্বই দলে অন্তর্ভুক্তি দলটিকে আরও অনেক শক্তিশালী করে তুলেছে খেতাব জয়ের জন্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget