এক্সপ্লোর

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে বিপর্যয়ের পর পাকিস্তানের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেলেন আমির, ওয়াহাব

ইংল্যান্ডের কাছে একদিনের সিরিজে ৪-০ তে বিধ্বস্ত হওয়ার পর আগামী বিশ্বকাপে পাকিস্তানের চূড়ান্ত ১৫ জনের স্কোয়াডে নিয়ে আসা হল দুই অভিজ্ঞ বাঁহাতি পেসার মহম্মদ আমির ও ওয়াহাব রিয়াজকে।

করাচি: ইংল্যান্ডের কাছে একদিনের সিরিজে ৪-০ তে বিধ্বস্ত হওয়ার পর আগামী বিশ্বকাপে পাকিস্তানের চূড়ান্ত ১৫ জনের স্কোয়াডে নিয়ে আসা হল দুই অভিজ্ঞ বাঁহাতি পেসার মহম্মদ আমির ও ওয়াহাব রিয়াজকে। গত মাসে পাকিস্তানের যে প্রাথমিক দল ঘোষণা করা হয়েছিল, সেখানে এই দুই বোলারকেই নেওয়া হয়নি। তবে আমিরকে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দলে নেওয়া হয়। কিন্তু আমির চিকেন পক্সে আক্রান্ত হয়েছিলেন। এখনও পুরোপুরি সেরে ওঠেননি তিনি। গত রবিবার এই সিরিজ শেষ হয়েছে। দুই অভিজ্ঞ পেসারকে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে দিতে পাক নির্বাচকরা প্রাথমিক দল থেকে ছেঁটে ফেলেছেন অলরাউন্ডার ফাহিম আশরফ ও বাঁহাতি পেসার জুনেদ খানকে। ইংল্যান্ড সফরের দল থেকে নির্বাচকরা বাদ দিয়েছিলেন ওয়াহাবকে। কিন্তু ওই সিরিজে পাকিস্তানি পেসাররা যেভাবে মার খেয়েছেন, তার ফলেই নির্বাচকরা মত পরিবর্তন করেছেন বলে মনে করা হচ্ছে। আগামী মাসেই ৩৪-এ পা দেবেন ওয়াহাব। দেশের হয়ে শেষবার ২০১৭-র চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ভারতের বিরুদ্ধে খেলেছিলেন তিনি। ওই ম্যাচে ৮৭ রান দেন তিনি। কোনও উইকেট পাননি। শেষপর্যন্ত চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। তারপর থেকে ৫০ ওভারের ম্যাচের দলে তাঁকে উপেক্ষাই করে এসেছেন নির্বাচকরা। অন্যদিকে, চিকেন পক্সের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দেখা যায়নি আমিরকে। গত ১৪ ম্যাচে মাত্র চার উইকেট নিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই তাঁর ফর্ম নিয়ে এখনও টিম ম্যানেজমেন্টের চিন্তা থেকেই গেল। পাক ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে, আমির তাঁর অসুস্থতা সারিয়ে উঠেছেন। চলতি সপ্তাহে আফগানিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে অনুশীলন ম্যাচে আমির ও ওয়াহাবকে খেলাতে পারবে পাকিস্তান। এছাড়াও হার্ড হিটার আসিফ আলিকে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে দিতে নির্বাচকরা তরুণ ব্যাটসম্যান আবিদ আলিকে বাদ দিয়েছেন। আসিফ পাকিস্তানের প্রাথমিক বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন না। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে দুটি হাফসেঞ্চুরি করেন তিনি। মুখ্য নির্বাচক ইনজামাম-উল-হক বলেছেন, সাম্প্রতিক একদিনের সিরিজে প্রথমসারির বোলারদের ভেদশক্তির অভাবের বিষয়টি সামনে এসেছে। তাই একটা পরিবর্তনের দরকার ছিল। এছাড়াও বিশ্বকাপে ব্যাটসম্যানদের পক্ষে সহায়ক উইকেটে খেলা হওয়ার বিষয়টিও মাথায় রাখা হয়েছে। পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড:ফকর জামান, ইমাম-উল-হক, বাবর আজম, হারিস সোহেল, আসিফ আলি, শোয়েব মালিক,মহম্মদ হাফিজ,সরফরাজ আহমেদ (অধিনায়ক), ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, মহম্মদ আমির, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি ও মহম্মদ হাসনাইন

সেরা শিরোনাম

Mohammed Shami: রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
Sourav Ganguly Biopic: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
Sunil Gavaskar: 'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget