এক্সপ্লোর

Indian Cricket Team: ভারতের ওয়ান ডে বিশ্বকাপের দলে বাংলার অলরাউন্ডারকে দেখছেন প্রাক্তন তারকা

Saba Karim Exclusive: জাতীয় দলের প্রাক্তন উইকেটকিপার তথা প্রাক্তন জাতীয় নির্বাচকের মতে, ওয়ান ডে বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন শাহবাজ।

সন্দীপ সরকার, কলকাতা: জাতীয় দলে সুযোগ পেয়েছেন। আর সুযোগ পেয়েই নজর কেড়ে নিয়েছেন শাহবাজ আমেদ (Shahbaz Ahmed)। বাংলার অলরাউন্ডারকে নিয়ে উচ্ছ্বসিত প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই। বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দলেও জায়গা করে নিয়েছেন শাহবাজ। আগামী বছর দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ (ICC ODI World Cup)। সেই দলে কি সুযোগ পাবেন বাংলার ক্রিকেটার?

আশাবাদী সাবা করিম (Saba Karim)। জাতীয় দলের প্রাক্তন উইকেটকিপার তথা প্রাক্তন জাতীয় নির্বাচকের মতে, ওয়ান ডে বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন শাহবাজ। ভারত-বাংলাদেশ ওয়ান ডে ও টেস্ট সিরিজ সম্প্রচারিত হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। বিশেষজ্ঞ হিসাবে ধারাভাষ্যকারের কাজ করবেন সাবা। তার আগে এবিপি লাইভকে প্রাক্তন উইকেটকিপার বললেন, 'বিশ্বকাপের দলে সুযোগ পেতেই পারে শাহবাজ। অলরাউন্ডার হিসাবে হার্দিক পাণ্ড্য থাকবেই। তবে হার্দিক পেসার অলরাউন্ডার। সেখানে শাহবাজ ব্যাটিং অলরাউন্ডার। শাহবাজ যেটুকু সুযোগ পেয়েছে, পারফর্ম করছে। আইপিএলেও যখনই যখনই সুযোগ পেয়েছে, নজর কেড়ে নিয়েছে। আমার মনে হয় উপমহাদেশের পরিবেশে কার্যকরী ভূমিকা নিতে পারে শাহবাজ। ভারতের বিশ্বকাপের দলে শাহবাজকে দেখলে ভাল লাগবে। অবাক হব না।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shahbaz Ahamad (@shahbazahamad77_)

প্রশ্ন উঠছে ঋষভ পন্থকে নিয়েও। পন্থের প্রতিভার প্রশংসা শোনা গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো কিংবদন্তিদের মুখে। পন্থ ম্যাচ উইনার। একার হাতে যে কোনও ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। কিন্তু তাঁর ধারাবাহিকতা বারবার প্রশ্নের মুখে পড়েছে। সাবা করিমের মতে, ধারাবাহিকভাবে রান করতে হবে পন্থকে।

আরও পড়ুন: পেনাল্টি রুখে দিলেও মেসির কাছে বাজি হারলেন পোল্যান্ডের গোলকিপার

সীমিত ওভারের ক্রিকেটে সুযোগ পাওয়ার দাবিদার সঞ্জু স্যামসন। ঈশাণ কিষাণ জাতীয় দলে রয়েছেন। তিনিও উইকেটকিপার ব্যাটার। সাবা করিম বলছেন, 'পন্থকে বুঝতে হবে দল ওর ওপর ভরসা করে। ধারাবাহিকভাবে রান করতে হবে। একটা ম্যাচ জেতালে হবে না। নিয়মিতভাবে রান করতে হবে।'

আরও পড়ুন: ফের অঘটন, ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করল তিউনিশিয়া

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
Joe Root: পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget