এক্সপ্লোর

Wriddhiman Saha: আইপিএলে সাফল্যের পরে ভেবেছিলাম ঋদ্ধিমান টেস্টে সুযোগ পাবে, স্ত্রীর গলায় হতাশা

Team India: ঋদ্ধিমান টেস্ট দলে ফিরবেন, সেই অপেক্ষায় ছিলেন স্ত্রী দেবারতিও। কিন্তু রবিবার বিকেলে এবিপি লাইভের কাছে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের জন্য নির্বাচিত ভারতীয় দলে ঋদ্ধিমান নেই শুনে স্তম্ভিত।

কলকাতা: আইপিএলে (IPL) তাঁর সাফল্য দেখে আশায় বুক বেঁধেছিলেন ভক্তরা। ৯ ম্যাচে ৩১২ রান। স্ট্রাইক রেট প্রায় ১২৫। সঙ্গে আরও একটি চমকে ওঠার মতো তথ্য। রানের নিরিখে বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীনেশ কার্তিক, পৃথ্বী শ, রোহিত শর্মা, মহেন্দ্র সিংহ ধোনি, অজিঙ্ক রাহানের চেয়েও তিনি অনেক এগিয়ে!

ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) ভারতীয় টেস্ট দলে ফিরবেন, সেই অপেক্ষায় ছিলেন স্ত্রী দেবারতিও (Debarati)। কিন্তু রবিবার বিকেলে এবিপি লাইভের কাছে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের জন্য নির্বাচিত ভারতীয় দলে ঋদ্ধিমান নেই শুনে কার্যত স্তম্ভিত। হতাশ গলায় বললেন, 'আইপিএলে ও যেরকম পারফর্ম করেছে, তারপর ভীষণভাবে মনে হয়েছিল টেস্ট দলে সুযোগ পাবে। খবরটা তাই অবিশ্বাস্য শোনাচ্ছে। জানি না কী প্রতিক্রিয়া দেব।'

ঋদ্ধিমান শেষ টেস্ট খেলেছেন গত বছরের ডিসেম্বরে। ওয়াংখেড়েতে, নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে। অসুস্থতার জন্য সেই ম্যাচে মাঠে থাকতে পারেননি দেবারতি। তাঁর গলায় আক্ষেপের সুর। প্রচ্ছন্ন আশঙ্কা, হয়তো জাতীয় দলের হয়ে কেরিয়ারের শেষ টেস্ট খেলে ফেলেছেন ঋদ্ধিমান। দেবারতি বলছেন, 'এ বছর আর কোনও টেস্ট খেলবে না ভারত। যদি জানতাম ঋদ্ধি আর সুযোগ পাবেই না, অসুস্থতা সত্ত্বেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটায় থাকতাম। খুব আফশোস রয়ে গেল।'

ইংল্যান্ডের বিরুদ্ধে চার টেস্ট ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে ভারত। গত বছর করোনার ধাক্কায় সিরিজ মাঝপথে বন্ধ করে দিতে হয়েছিল। শেষ টেস্ট ম্যাচটি খেলা হবে ১ জুলাই থেকে। ইংল্যান্ডের বার্মিংহামে। সেই ম্যাচের জন্য রবিবার ঘোষিত ভারতীয় দলে ঋষভ পন্থের পাশে দ্বিতীয় উইকেটকিপার হিসাবে রাখা হয়েছে কে এস ভরতকে। যদিও চলতি আইপিএলে পন্থ ও ভরত, দুজনের পারফরম্যান্সই হতাশাজনক। পন্থ আইপিএলে ঋদ্ধির চেয়ে ৫ ম্যাচ বেশি খেলে মাত্র ২৮ রান বেশি করেছেন। ব্যাটিং গড়ে তিনি অনেক পিছিয়ে। অন্যদিকে কে এস ভরত সুযোগ পেয়েছেন মাত্র ২ ম্যাচে। মাত্র ৮ রান করেছেন। সেখানে ঋদ্ধি নিয়মিতভাবে রান করছেন। গুজরাত টাইটান্সকে পয়েন্ট টেবিলের শীর্ষে রাখার নেপথ্যেও বঙ্গ উইকেটকিপার-ব্যাটারের ভূমিকা গুরুত্বপূর্ণ।

তারপরেও কেন ঋদ্ধিমান টেস্ট দলে সুযোগ পেলেন না, প্রশ্ন তুলছেন অনেকে। সেই সঙ্গে বলা হচ্ছে, দেশের হয়ে ৪০ টেস্ট ম্যাচ খেলা ক্রিকেটারের কি একটা বিদায়ী ম্যাচ প্রাপ্য ছিল না! ভারতীয় দলের সঙ্গে জড়িত কেউ কেউ এমনও বলছেন যে, কেন ঋদ্ধিমানকে অন্তত ফেয়ারওয়েল টেস্ট খেলার সুযোগ দেওয়া হল না। এক দশকেরও বেশি সময় ধরে ভারতীয় দলের হয়ে খেলার পর যে সুযোগ ঋদ্ধির প্রাপ্য ছিল বলেই মনে করা হচ্ছে। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের কারও  কাছেই এ নিয়ে কোনও সদুত্তর নেই।

আরও পড়ুন: মুম্বইয়েই বিশ্রামে কোহলিরা, আসছেন সোমবার, ইডেনে বিরাট-শো-র উন্মাদনা তুঙ্গে

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget