এক্সপ্লোর

ABP Exclusive: টিম ইন্ডিয়ার দায়িত্ব সামলেও জুনিয়র দলের ক্লাস, কোচিংয়ে নতুন দিশা দেখাচ্ছেন দ্রাবিড়

Rahul Dravid News: শুনলে চমকে উঠবেন যে, টিম ইন্ডিয়াকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি দ্রাবিড় সামলে চলেছেন আর এক দায়িত্ব। যে কাজ করার ফাঁকে হয়তো কোচিংয়ে একটা বড়সড় বিপ্লবই ঘটিয়ে ফেলছেন দ্রাবিড়।

কলকাতা: সদ্য ভারতীয় দলের দায়িত্ব নিয়েছেন। আর শুরুতেই সামনে প্রবল প্রতিপক্ষ নিউজিল্যান্ড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাদের কাছে হারতে হয়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপেও মাঠ ছাড়তে হয়েছিল খালি হাতে। কেন উইলিয়ামসনদের (Kane Williamson) বিরুদ্ধে মাঠের যুদ্ধের নকশা তৈরিতে তাই বেশ পরিশ্রম করতে হয়েছিল রাহুল শরদ দ্রাবিড়কে (Rahil Dravid)।

কিন্তু শুনলে চমকে উঠবেন যে, টিম ইন্ডিয়াকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি দ্রাবিড় সামলে চলেছেন আর এক দায়িত্ব। আর সেটা হল, ভারতের জুনিয়র ক্রিকেটারদের দিশা দেখানো। যে কাজ করার ফাঁকে হয়তো কোচিংয়ে একটা বড়সড় বিপ্লবই ঘটিয়ে ফেলছেন দ্রাবিড়।

জাতীয় দলের ব্যস্ত সূচির মধ্যে থেকেও ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সময় বার করে ফেলছেন দ্রাবিড়। জুনিয়র ক্রিকেটারদের পারফরম্যান্স কেমন হচ্ছে, তাঁদের কী করতে হবে, কীভাবে এগোবে, সব ছকে দিচ্ছেন ক্রিকেট বিশ্বের 'দ্য পারফেকশনিস্ট'। ভারতে তো বটেই, সারা বিশ্বেও এভাবে একটা গোটা দেশের ক্রিকেটকে এক সূত্রে বেঁধে ফেলার প্রয়াস বড় একটা দেখা যায়নি। কিংবদন্তি দ্রাবিড় তাই কোচিংয়েও নতুন পথের দিশারি হয়ে উঠেছেন।

দেশের মাটিতে রোহিত শর্মা-বিরাট কোহলি-অজিঙ্ক রাহানেরা যখন নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলছিলেন, তখনই ভারতের এ দল গিয়েছিল দক্ষিণ আফ্রিকা সফরে। দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে তিনটি চারদিনের ম্যাচ খেলেছে ভারতীয় এ দল। সেই দলে ছিলেন পৃথ্বী শ (Prithvi Shaw), ঈশান পোড়েল (Ishan Porel), অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran), প্রিয়ঙ্ক পাঞ্চালরা (Priyank Panchal)। এঁদের মধ্যে বেশিরভাগই আবার দ্রাবিড়ের পুরনো ছাত্র। ভারতের অনূর্ধ্ব ১৯ দলে খেলার সময় 'দ্য ওয়াল'-এর ছায়ায় ছিলেন।

ভারতীয় এ দলের কোচ হয়ে দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন সিদ্ধার্থ কোটাক। সহকারী কোচ ছিলেন সাইরাজ বাহুতুলে। খোঁজ নিয়ে জানা গেল, কোচিং স্টাফেদের নিয়মিত ফোন করতেন দ্রাবিড়। প্রত্যেকের পারফরম্যান্স, পিচ, আবহাওয়া, প্রতিপক্ষ দল, সব কিছু নিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করতেন। তারপর সাজিয়ে দিতেন নকশা। কোন ক্রিকেটারের কোথায় খামতি থাকছে, কোথায় আরও উন্নতি প্রয়োজন, বিশ্লেষণ করে সব বলে দিতেন দ্রাবিড়।

দক্ষিণ আফ্রিকা থেকে শনিবার বিকেলে শহরে ফিরেছেন ভারতীয় এ দলে বাংলার দুই প্রতিনিধি - ঈশান ও অভিমন্যু। দক্ষিণ আফ্রিকায় এখন ওমিক্রনের বাড়াবাড়ি চলছে। তাই সতর্কতা হিসাবে আপাতত এক সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে বাংলার দুই তরুণকে। রবিবার এবিপি লাইভকে ঈশান বললেন, 'দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে খেলার সময় আমাদের কোচিং স্টাফেদের নিয়মিত ফোন করতেন দ্রাবিড় স্যার। সকলের ব্যাপারে খোঁজ নিতেন। নির্দেশ দিতেন। আমাদের সকলকেই রাহুল স্যার হাতের তালুর মতো চেনেন। সেই মতো কার কোথায় শক্তি আর কোন জায়গায় দুর্বলতা রয়েছে, সব স্যারের নখদর্পণে। সেই মতো স্যার প্রত্যেকের জন্য নীল নকশা বানিয়ে আমাদের কোচেদের হাতে দিতেন। সেই পরামর্শ মেনে আমরা প্র্যাক্টিস করেছি। সুফলও পেয়েছি।'

একই কথা শোনা গেল দক্ষিণ আফ্রিকা থেকে ফেরা অভিমন্যু, প্রিয়ঙ্ক পাঞ্চাল, উমরন মালিকদের থেকে। প্রত্যেকের জন্যই আলাদা আলাদা কৌশল বানিয়ে দিয়েছেন দ্রাবিড়।

সিনিয়র জাতীয় দলের কোচ থাকাকালীন কেউ জুনিয়র দলের এত খুঁটিনাটি নিয়ে ভেবেছেন বলে শোনা যায়নি। বড়জোর জাতীয় দলের কোনও তারকা চোট পেয়ে মাঠের বাইরে কিছুদিন কাটানোর পর এ দলে খেলে নিজেকে প্রমাণ করতে চাইলে তাঁর ফিটনেস ও অগ্রগতি সম্পর্কে খোঁজ নিতেন সিনিয়র দলের কোচ। ডানকান ফ্লেচার থেকে রবি শাস্ত্রী, এই নিয়মের হেরফের হয়নি। সেদিক থেকে দেখতে গেলে ছক ভাঙছেন দ্রাবিড়। তৈরি করছেন নতুন দৃষ্টান্ত।

সেই সঙ্গে দেখিয়ে দিচ্ছেন, কেন তাঁকে 'মিস্টার ডিপেন্ডেবল' বলে কুর্নিশ করে গোটা বিশ্ব।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
FC Barcelona: নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
Jamal Musiala: চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget