এক্সপ্লোর

ABP Exclusive: মোবাইলে কার নম্বর 'গড' নামে সেভ করে রেখেছেন ডাবল সেঞ্চুরির নায়ক শুভমন?

Shubman Gill Exclusive: গিল তাঁর সাফল্যের জন্য বরাবর কৃতিত্ব দেন বাবা লখবিন্দরকে। বাবাই তাঁর প্রথম কোচ। আর লখবিন্দরকে ঈশ্বরজ্ঞানে ভক্তি করেন শুভমন।

সন্দীপ সরকার, কলকাতা: ভারত-পাকিস্তান সীমান্ত ঘেঁষা গ্রাম ফাজিলকা। সেখানকার সম্ভ্রান্ত কৃষক পরিবার। গৃহকর্তা লখবিন্দর গিলের সারাদিন কেটে যায় চাষের কাজকর্মের তত্ত্বাবধানে। তবে একমাত্র ছেলেকে নিয়ে বড় স্বপ্ন দেখতেন তিনি। শুভমনের তখন আর কী-ই বা বয়স। পাঁচ বা ছয়। কিন্তু ছেলেকে ভবিষ্যতে কৃষিকাজে জড়াতে চাননি লখবিন্দর। চাষের মাঠেই পিচ বানিয়ে ছেলেকে ক্রিকেট খেলা শেখাতেন। মাঠের আল দিয়ে দৌড়তে দৌড়তে সেই ক্রিকেটের সঙ্গে পরিচয় খুদের।

সেদিনের সেই একরত্তি বুধবার হায়দরাবাদে ব্যাট হাতে আগুন জ্বাললেন। ২৪ ঘণ্টা কেটে গেলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে (Ind vs NZ) তাঁর ১৪৯ বলে ২০৮ রানের ইনিংস নিয়ে ধন্য ধন্য চলছে। বলাবলি চলছে, ওয়ান ডে বিশ্বকাপের ওপেনিং জুটি পেয়ে গেল ভারত। রোহিত শর্মা (Rohit Sharma) ও সঙ্গে শুভমন গিল (Shubman Gill)।

গিল তাঁর সাফল্যের জন্য বরাবর কৃতিত্ব দেন বাবা লখবিন্দরকে। বাবাই তাঁর প্রথম কোচ। আর লখবিন্দরকে ঈশ্বরজ্ঞানে ভক্তি করেন শুভমন। অনেকেই জানেন না যে, শুভমনের মোবাইলে 'গড' নামে একটি নম্বর সেভ করা রয়েছে। যে গল্প নিজেই একবার শুনিয়েছিলেন পাঞ্জাবের ক্রিকেটার। জানতে চাওয়ায় বলেছিলেন, 'ওটা আমার বাবার নম্বর। ক্রিকেট মাঠে আমি যা হতে পেরেছি, তা বাবার জন্যই। বাবার কাছেই ক্রিকেটের প্রথম তালিম নিয়েছিলাম। আমার জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। গ্রাম ছেড়ে মোহালিতে পাকাপাকিভাবে চলে এসেছেন। তাই বাবাকে আমি গড বলেই ডাকি। ফোন নম্বরটাও গড নামে সেভ করেছি সেই জন্যই।'

ছেলের ডাবল সেঞ্চুরি হায়দরাবাদে মাঠে বসে দেখেছেন লখবিন্দর। ফোনে এবিপি লাইভকে বলছিলেন, 'শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে, তিরুঅনন্তপুরমে সেঞ্চুরি করেছিল। কিন্তু সেদিন আরও বড় রান করতে চেয়েছিল। আউট হয়ে যাওয়ায় পারেনি। সেই ম্যাচের পরই আমাকে বলেছিল, আরও বড় ইনিংস খেলা উচিত ছিল। ওর অস্থিরতা দেখে আমি হরেসেছিলাম। জানতাম ওর খিদে আরও বেড়ে গেল।'

কিউয়ি বোলারদের বিরুদ্ধে যেরকম রণংদেহী মূর্তি ধরেছিলেন শুভমন, তা দেখে খুশি লখবিন্দর। তবে আত্মতুষ্ট হতে নারাজ। বাবা নয়, এবার যেন তিনি সতর্ক কোচ। যিনি চান, তরুণ তুর্কির পা যেন বাস্তবের মাটি থেকে না উঠে যায়। লখবিন্দর বলছেন, 'একটা ম্যাচে বড় রান করা আমাদের লক্ষ্য নয়। ধারাবাহিকভাবে খেলতে হবে। সবরকম পরিস্থিতিতে রান করতে হবে। আমি ওকে বলে দিয়েছি, ডাবল সেঞ্চুরির জন্য আনন্দ করছো, করে নাও। এই মুহূর্তটা তোমার। কিন্তু পরের ম্যাচে ফের শূন্য থেকে শুরু করতে হবে। সেভাবেই মানসিকভাবে প্রস্তুতি নাও।'

আরও পড়ুন: দাবায় তুলকালাম! অভিযোগ উড়িয়ে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিব্যেন্দুর

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Leandro Paredes: বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস
বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস
Neeraj Chopra: মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি

ভিডিও

Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP
Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget