এক্সপ্লোর

Suresh Raina: মাঠে ফিরছেন রায়না, উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরা

Raina News: ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ফিরতে চলেছেন সুরেশ রায়না। ভারতের হয়ে ওয়ান ডে বিশ্বকাপজয়ী রায়নাকে দেখা যাবে আবু ধাবি টি-১০ লিগে।

কলকাতা: টি-টোয়েন্টি বা ওয়ান ডে ক্রিকেটের অন্যতম সেরা মনে করা হতো তাঁকে। তবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। সেই সুরেশ রায়না (Suresh Raina) মাঠে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন। যা শুনে উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরা।

ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ফিরতে চলেছেন সুরেশ রায়না। ভারতের হয়ে ওয়ান ডে বিশ্বকাপজয়ী রায়নাকে দেখা যাবে আবু ধাবি টি-১০ লিগে। এই লিগে খেলার জন্য গতবারের চ্যাম্পিয়ন ডেকান গ্ল্যাডিয়েটর্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দুরন্ত সব ম্যাচ উইনিং ইনিংস রয়েছে রায়নার। তাঁকে মিস্টার আইপিএল বলা হতো। এবার তিনিই টি-১০ লিগের মাঠ মাতাবেন।

সেপ্টেম্বরে আইপিএল ও ঘরোয়া ক্রিকেট-সহ সমস্ত ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন রায়না। আর সেই কারণেই বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে তাঁর খেলার বিষয়ে আর কোনও বাধা ছিল না। আমিরশাহির টি-১০ লিগের ডেকান গ্ল্যাডিয়েটর্স তাদের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে রায়নার চুক্তির বিষয়টি জানিয়েছে। লেখা হয়েছে, ‘বিশ্বকাপজয়ী সুরেশ রায়না টিম গ্ল্যাডিয়েটর্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। সাদা বলের ক্রিকেটে ভারতের অন্যতম সেরা ক্রিকেটার। আবু ধাবি টি-১০ লিগে প্রথম বার খেলবেন রায়না’।                                                                                                     

ভারতের হয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রায় ১৩ বছর ক্রিকেট খেলেছেন রায়না। ১৮ টি টেস্ট ম্যাচ খেলার পাশাপাশি ২২৬ টি ওয়ান ডে এবং ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচও তিনি খেলেছেন ভারতের হয়ে। ওয়ান ডে ক্রিকেটে ৩৫.৩১ গড়ে তাঁর সংগ্রহ ৫৬১৫ রান। সর্বোচ্চ স্কোর অপরাজিত ১১৬। ওয়ান ডে ফর্ম্যাটে রায়নার মোট পাঁচটি শতরান রয়েছে। পাশাপাশি রয়েছে ৩৬টি অর্ধশতরান।

টি-২০-তে ভারতের হয়ে ২৯.১৮ গড়ে তিনি করেছেন ১৬০৫ রান। তাঁর সর্বোচ্চ স্কোর ১০১। এ ছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে একটি শতরান ও পাঁচটি অর্ধশতরান। টেস্টে ২৬.৪৮ গড়ে তিনি করেছেন ৭৬৮ রান। আইপিএলে তিনি খেলেছেন মোট ২০৫টি ম্যাচ। যেখানে ৩২.৫২ গড়ে ৫৫২৮ রান করেছেন রায়না। স্ট্রাইক রেট ১৩৬.৭৬। সর্বোচ্চ স্কোর ১০০। এ ছাড়াও প্রথম শ্রেণীর ক্রিকেটে উত্তরপ্রদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। সেখানে ৪২.১৫ গড়ে তাঁর ঝুলিতে রয়েছে ৬৮৭১ রান। এবার নতুন ইনিংস শুরু করার অপেক্ষায়।

আরও পড়ুন: আজ বিশ্বকাপে শাকিবদের বিরুদ্ধে নামছে ভারত, কখন, কোথায় দেখবেন ম্য়াচ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ENG vs IND: লর্ডসে সিরিজ় নির্ণায়ক ম্যাচেই নেই বুমরা, তারকা বোলারের উদ্বেগজনক আপডেট দিল বিসিসিআই
লর্ডসে সিরিজ় নির্ণায়ক ম্যাচেই নেই বুমরা, তারকা বোলারের উদ্বেগজনক আপডেট দিল বিসিসিআই
Argentina Vs Spain: ইয়ামালদের শুভেচ্ছাবার্তা, ২০১০ এর স্মৃতি এখনও টাটকা নাদালের, কী বললেন টেনিস কিংবদন্তি?
ইয়ামালদের শুভেচ্ছাবার্তা, ২০১০ এর স্মৃতি এখনও টাটকা নাদালের, কী বললেন টেনিস কিংবদন্তি?
Spain Vs Argentina: মেসিকে কীভাবে আটকাবেন? খেলার আগেই ফাঁস করে দিলেন স্প্যানিশ কোচ
মেসিকে কীভাবে আটকাবেন? খেলার আগেই ফাঁস করে দিলেন স্প্যানিশ কোচ

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget