এক্সপ্লোর

Indian Football: খাতায় কলমে আন্ডারডগ, তবুও এশিয়ান কাপে পাশা ওল্টাতে মরিয়া সুনীলরা

Sunil Chetri: প্রথম ম্যাচেই ভারত টুর্নামেন্ট শুরু করছে অন্যতম সেরা দলের বিরুদ্ধে। ২০১১ সালেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে চার গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল ভারত।

কাতার: ভারতীয় ফুটবল যে গত সাত-আট বছরে অনেক বদলেছে এবং উন্নতিও করেছে, এই নিয়ে তাঁর মনে কোনও সন্দেহ নেই। কিন্তু এই সময়ে ঠিক কতটা উন্নতি করেছে এ দেশের ফুটবল ও ফুটবলাররা, বিশ্বের সর্বোচ্চ স্তরের দলগুলির চেয়ে ঠিক কত ধাপ পিছিয়ে রয়েছে তারা, তা বোঝা যাবে আসন্ন এশিয়ান কাপেই, মনে করেন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী।

আগামী শনিবার থেকে তাদের পঞ্চম এশিয়ান কাপের অভিযান শুরু করছে ভারত। প্রথম ম্যাচে তাদের মুখোমুখি অস্ট্রেলিয়া। ফিফা ক্রমতালিকায় যাদের স্থান ২৫ নম্বরে। সেখানে ভারত রয়েছে ১০২ নম্বরে। প্রথম ম্যাচেই ভারত টুর্নামেন্ট শুরু করছে টুর্নামেন্টের অন্যতম সেরা দলের বিরুদ্ধে। যেমনটা করেছিল ২০১১-য়। সে বারও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে চার গোলে হেরে এশিয়ান কাপ অভিযান শুরু করেছিল ভারত।

তবে এ বার পরিস্থিতি অন্য রকমের, মনে করেন আশাবাদী সুনীল। সে বারও ভারতীয় দলে থাকা তারকা ফরোয়ার্ড বলেন, ''২০১১-য় অস্ট্রেলিয়ার ফুটবল সম্পর্কে আমাদের খুব বেশি জানা ছিল না। এখন ওদের সম্পর্কে যতটা বিস্তারিত ভাবে জানি, সেই তুলনায় তখন কিছুই জানতাম না আমরা। প্যালেস্টাইন ও বাহরিনের বিরুদ্ধে ওদের ফ্রেন্ডলি ম্যাচগুলো দেখেছি আমরা। ওদের কোন খেলোয়াড় কোন লিগে খেলে, তাও আমরা এখন জানি। প্রত্যেকের ক্লিপিং আলাদা করে দেখেছি আমরা। এ সবের ফলে আমাদের মধ্যে সব রকমের ভয় কেটে গিয়েছে। স্বীকার করতেই হবে, ওরা খুবই ভাল দল। আমরা আইএসএলে যে ফুটবল খেলি, তার চেয়ে ওরা অন্তত দু’ধাপ এগিয়ে রয়েছে। কিন্তু আমরা অন্তত জানি যে ঠিক কীসের মুখোমুখি হতে চলেছি আমরা।'' সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে কথাগুলি বলেন তিনি।

১৮ জানুয়ারি ভারতীয় দল তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। প্রথম দুটি ম্যাচই হবে আল রায়ানের আহমেদ বিন আলি স্টেডিয়ামে। লিগ পর্বে তাদের শেষ ম্যাচ ২৩ জানুয়ারি, আল খোরের আল বায়েত স্টেডিয়ামে।

ফিফা ক্রমতালিকায় সিরিয়া ও উজবেকিস্তান রয়েছে যথাক্রমে ৯১ ও ৬৮ নম্বরে। অর্থাৎ এই গ্রুপে সুনীলরাই ক্রমতালিকায় সবচেয়ে পিছিয়ে থাকা দল। ভারত কেমন ফল করতে পারে, সেই বিষয়ে যতটা না বেশি ভাবছেন দলনেতা, তার চেয়ে তিনি বেশি উত্তেজিত মহাদেশের সেরা দলগুলির সঙ্গে মাঠে নেমে খেলতে পারার সুযোগ পাওয়ার জন্য। তিনি বলেন, ''আমাদের কাছে এটা বিশাল টুর্নামেন্ট। কারণ, এশিয়ার সেরাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার সুযোগ পাব আমরা। অস্ট্রেলিয়া, উজবেকিস্তান তো বিশ্বকাপ স্তরের দল। ওদের বিরুদ্ধে নিজেদের পরখ করে দেখার সুযোগ পাব আমরা।''

এই টুর্নামেন্টে মোট ছ’টি গ্রুপে ভাগ করা হয়েছে ২৪টি দলকে। ভারত রয়েছে গ্রুপ বি-তে। তাজিকিস্তান, লেবানন, চিন ও আয়োজক কাতার গ্রুপ এ-তে রয়েছে। গ্রুপ সি-তে রয়েছে হংকং, প্যালেস্তাইন, সংযুক্ত আরব আমিরশাহি ও ইরান। ইন্দোনেশিয়া, ইরাক, জাপান ও ভিয়েতনাম রয়েছে গ্রুপ ডি-তে। মালয়েশিয়া, বাহরিন, জর্ডন ও দক্ষিণ কোরিয়া একে অপরের বিরুদ্ধে মাঠে নামবে গ্রুপ ই থেকে নক আউট পর্বে যাওয়ার জন্য এবং গ্রুপ এফ-এ রয়েছে থাইল্যান্ড, কিরগিজ রিপাবলিক, ওমান ও সৌদি আরব।

প্রতি গ্রুপ থেকে সেরা দু’টি দল প্রি কোয়ার্টার ফাইনালে উঠবে। ভারত তাদের গ্রুপে সেরা দুইয়ে থাকতে পারবে কি না, সেটাই দেখার। অবশ্য ছ’টি গ্রুপের তিন নম্বর দলগুলির মধ্যে সেরা চারটির মধ্যে থাকলেও ১৬ দলের নক আউট রাউন্ডে খেলার যোগ্যতা পাওয়া যাবে। সে জন্য ভারতকে গ্রুপ পর্বে তিনটির মধ্যে অন্তত দু’টি ম্যাচে জিততে হবে।                                                                                                                                            -- তথ্য সংগ্রহ: আইএসএল মিডিয়া

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
Indian Cricket Team: একের পর এক চোট ইস্যু, পুরো ভারতীয় ক্রিকেটটাই যেন 'ICU'-তে, চিন্তায় BCCI
একের পর এক চোট ইস্যু, পুরো ভারতীয় ক্রিকেটটাই যেন 'ICU'-তে, চিন্তায় BCCI
Messi Father Death: চিকিৎসায় কি কোনও গাফিলতি হয়েছিল শেষ মুহূর্তে? ঠিক কী হয়েছিল মেসির বাবার?
চিকিৎসায় কি কোনও গাফিলতি হয়েছিল শেষ মুহূর্তে? ঠিক কী হয়েছিল মেসির বাবার?
ODI World Cup 2027: বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget