এক্সপ্লোর

AIFF: রেফারিংয়ের মান ফেরাতে সচেষ্ট সর্বভারতীয় ফুটবল ফেডারেশন, বৈঠক ডাকলেন কল্যাণ

Kalyan Chaubey: চলতি আইএসএলে বারবার রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন উঠছে। মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি এফসি ম্যাচে ৭টি লাল কার্ড ও ৭টি হলুদ কার্ড দেখিয়ে রেকর্ড গড়েছিলেন রেফারি।

নয়াদিল্লি: চলতি আইএসএলে বারবার রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন উঠছে। মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি এফসি ম্যাচে ৭টি লাল কার্ড ও ৭টি হলুদ কার্ড দেখিয়ে রেকর্ড গড়েছিলেন রেফারি। আইএসএলের ইতিহাসে এর আগে কোনও ম্যাচে ১৪ কার্ড দেখানো হয়নি। তারপর ইস্টবেঙ্গল এফসি বনাম ওড়িশা এফসি ম্যাচেও রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন উঠেছিল। বিশেষ করে ইস্টবেঙ্গল নিশ্চিত দুটি পেনাল্টি থেকে বঞ্চিত হয়। যার জেরে কাঠগড়ায় তোলা হয় বিতর্কিত রেফারিংকে।

রেফারিংয়ের মান ফেরাতে এবার সক্রিয় হয়ে উঠল সর্বভারতীয় ফুটবল সংস্থা এআইএফএফ (All India Football Federation)। সর্বভারতীয় ফুটবল সংস্থার প্রেসিডেন্ট কল্যাণ চৌবে (Kalyan Chaubey) একটি বৈঠকের আয়োজন করেছেন। ফেডারেশনের রেফারি কমিটির সদস্য, রেফারিদের প্রধান অফিসার ট্রেভর কেটল এবং রেফারিদের জরিপ করার জন্য নিযুক্ত সদস্যদের সঙ্গে বৈঠকে বসছেন কল্য়াণ। রেফারিংয়ের মান নিয়ে আলোচনা হবে সেই বৈঠকে। কীভাবে রেফারিংয়ের মানের উন্নতি ঘটানো যাবে, সেই দিকনির্দেশও খোঁজা হবে বৈঠকে। ৩১ ডিসেম্বর হবে বৈঠক।

মুম্বই সিটি এফসি বরাবরই শক্ত গাঁট সবুজ-মেরুন শিবিরের। আইএসএলে (ISL) কোনওদিন মুম্বইয়ের (Mumbai City FC) বিরুদ্ধে জিততে পারেনি মোহনবাগান সুপার জায়ান্ট (MBSG)। হতাশার ছবিটা বদলায়নি গত বুধবারও। ২-১ গোলে হেরে মাঠ ছাড়ে মোহনবাগান। যদিও সেই ম্যাচের রেফারিং নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। লাল কার্ড দেখানোর ক্ষেত্রে রেফারির তৎপরতা দেখে হতাশ অনেকেই। গোটা ম্যাচে ৭টি লাল কার্ডের পাশাপাশি ৭টি হলুদ কার্ডও দেখিয়েছিলেন তিনি। যা আইএসএলে এর আগে কোনও ম্যাচে দেখা যায়নি। ম্যাচ শেষ হওয়ার পরে দু'দলের ফুটবলাররা ঝামেলায় জড়ান। মাঠে নেমে পড়েন সাপোর্ট স্টাফেরাও। ম্যাচের রাশ হাতে রাখতে তাঁর ঘন ঘন কার্ড ব্যবহারে ক্ষুব্ধ দু’দলই। রাহুলই যেন ম্যাচের ‘নায়ক’! ম্যাচের পর বিরক্তি প্রকাশ করতে দেখা গিয়েছে দুই শিবিরকেই।

দ্বিতীয়ার্ধে ৪ মিনিটের ব্যবধানে লাল কার্ড দেখেন মোহনবাগানের আশিস এবং লিস্টন। ৭৩ মিনিটে গোলদাতা স্টুয়ার্টের পাস থেকেই ফের গোল পায় মুম্বই। রক্ষণ জমাট করে মোহনবাগানকে আর সমতা ফেরানোর সুযোগই দেয়নি তারা। ওখানেই ম্যাচের ভাগ্য লেখা হয়ে যায়। যদিও নাটকের আরও বাকি ছিল। ৮৮ মিনিটে এসে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন স্টুয়ার্ট। বক্সের মধ্যে মোহনবাগান ডিফেন্ডারেরা স্টুয়ার্টকে ফাউল করলে পেনাল্টি পেতে পারত মুম্বই। কিন্তু রেফারি রাহুল গুপ্ত মনে করেন ইচ্ছা করে পড়ে গিয়েছেন স্টুয়ার্ট। সময় নষ্ট না করে স্টুয়ার্টকে দ্বিতীয় হলদ কার্ড এবং লাল কার্ড দেখান। ম্যাচ শেষ হওয়ার পরে বিপক্ষের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ার ফলে লাল কার্ড জুটল মুম্বইয়ের বিক্রমের কপালেও।

এবার বিতর্কমুক্ত রেফারিংয়ের জন্য সচেষ্ট হল এআইএফএফ

 
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: এঞ্জোর আবেগঘন চিঠিই বদলে দিয়েছিল মেসির সিদ্ধান্ত, ফিরে আসেন অবসর ভেঙে, কী হয়েছিল?
এঞ্জোর আবেগঘন চিঠিই বদলে দিয়েছিল মেসির সিদ্ধান্ত, ফিরে আসেন অবসর ভেঙে, কী হয়েছিল?
FIFA World Cup 2026: তৃতীয় স্থান অধিকারের ম্য়াচ খেলতেই চাইছে না ফ্রান্স, ইংল্য়ান্ড, কী জানালেন এমবাপেদের কোচ?
তৃতীয় স্থান অধিকারের ম্য়াচ খেলতেই চাইছে না ফ্রান্স, ইংল্য়ান্ড, কী জানালেন এমবাপেদের কোচ?
Rohit Sharma: গুজব ছড়িয়েছিল যে এখানেই না কি শেষ ম্যাচ খেলবেন, ঐতিহাসিক লর্ডসে কেমন রেকর্ড রোহিতের?
গুজব ছড়িয়েছিল যে এখানেই না কি শেষ ম্যাচ খেলবেন, ঐতিহাসিক লর্ডসে কেমন রেকর্ড রোহিতের?
Indian Cricket Team: বিরাটের পজিশনে কোন ব্য়াটার, তিন নম্বরে কাকে দেখা যাবে ওয়ান ডে ফর্ম্য়াটে?
বিরাটের পজিশনে কোন ব্য়াটার, তিন নম্বরে কাকে দেখা যাবে ওয়ান ডে ফর্ম্য়াটে?

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget