এক্সপ্লোর

N Pappana: প্রয়াত মহমেডানের প্রাক্তন তারকা পাপ্পানা, ময়দানে শোকের ছায়া

Indian Football: রবিবার প্রয়াত হলেন মহমেডান স্পোর্টিংয়ের প্রাক্তন তারকা স্ট্রাইকা এন পাপ্পানা। তিনি এদিন মাইসুরুতে নিজের বাড়িতেই প্রয়াত হয়েছেন। তাঁর প্রয়াণে ময়দানে শোকের ছায়া।

কলকাতা: সম্প্রতি প্রয়াত হয়েছেন ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রাক্তন তারকা ও কোচ সুভাষ ভৌমিক। অপর এক প্রাক্তন তারকা সুরজিৎ সেনগুপ্ত গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এরই মধ্যে রবিবার প্রয়াত হলেন মহমেডান স্পোর্টিংয়ের প্রাক্তন তারকা স্ট্রাইকা এন পাপ্পানা। তিনি এদিন মাইসুরুতে নিজের বাড়িতেই প্রয়াত হয়েছেন।

মহমেডান স্পোর্টিংয়ের হয়ে ১১৫টি গোল রয়েছে প্রয়াত তারকার। তিনি ১৯৬৭ সালে কলকাতা লিগজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন। এছাড়া ১৯৬৯ ও ১৯৭০ সালে পরপর দু’বার বরদলোই ট্রফি, ১৯৬৮ ও ১৯৭০ সালে স্ট্যাফোর্ড কাপজয়ী দলেরও সদস্য ছিলেন তিনি।

১৯৬৮ সালে মারডেকা কাপে হংকংয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় পাপ্পানার। ওই প্রতিযোগিতাতেই জাপানের বিরুদ্ধে গোল করেন তিনি। ভারতের হয়ে তিনটি ম্যাচ খেলেন তিনি।

বাংলার হয়ে ১৯৬৭ সালে সন্তোষ ট্রফিও খেলেন পাপ্পানা। সেই প্রতিযোগিতায় তিনি দু’টি গোলও করেন।

পাপ্পানার প্রয়াণে শোকপ্রকাশ করে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি প্রফুল পটেল বলেছেন, ‘শ্রী এন পাপ্পানা আর আমাদের মধ্যে নেই। এই খবর খুবই দুঃখজনক। ভারতীয় ফুটবলে তাঁর অমূল্য অবদান চিরকাল আমাদের সঙ্গে থাকবে। তাঁর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।’

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সচিব কুশল দাস বলেছেন, ‘শ্রী পাপ্পানা তাঁর সাফল্যের মাধ্যমেই অমর হয়ে থাকবেন। তিনি একজন অসাধারণ ফুটবলার ছিলেন। অনেকের কাছেই তিনি অনুপ্রেরণা ছিলেন। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরা তাঁর আত্মার শান্তিকামনা করি।’

মহমেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকেও ট্যুইট করে পাপ্পানার প্রয়াণে শোকপ্রকাশ করা হয়েছে।

খেলা ছাড়ার পর রেফারিং করেছেন পাপ্পানা। তিনি ছয় ও সাতের দশকের নামী ফুটবলার ছিলেন। তবে খেলা ছাড়ার পর ধীরে ধীরে গড়ের মাঠের সঙ্গে তাঁর যোগাযোগ কমে আসে। তাঁর খেলা এখনও প্রবীণ ফুটবলপ্রেমীদের মনে আছে। অনেকেই এখনও তাঁর খেলায় মুগ্ধ। তাঁর প্রয়াণের খবর পেয়ে তাই অনেকেই শোকপ্রকাশ করছেন। সবাই তাঁর আত্মার শান্তিকামনা করছেন।

সেরা শিরোনাম

Virat Kohli: কোহলির সামনে আরও এক রেকর্ডের হাতছানি, বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ় হলেই কিন্তু বরাবর জ্বলে উঠেন বিরাট
কোহলির সামনে আরও এক রেকর্ডের হাতছানি, বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ় হলেই কিন্তু বরাবর জ্বলে উঠেন বিরাট
Big Boss Bangla:
"গায়ে হাত দিয়েছিস কেন?" রাজবীরের ওপর মেজাজ হারালেন দীপেন্দু, উত্তপ্ত বিগ বসের ঘর
Rohit Sharma: পাখির চোখ বিশ্বকাপ, 'এখনও কাজ শেষ হয়নি', ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়পূর্বে স্পষ্ট বার্তা রোহিতের
পাখির চোখ বিশ্বকাপ, 'এখনও কাজ শেষ হয়নি', ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়পূর্বে স্পষ্ট বার্তা রোহিতের
Asian Games 2026: মাত্র ১৩ সেন্টিমিটারের জন্য সোনা হাতছাড়া ভারতের তজিন্দরপালের, স্বপ্ন ভাঙলেও জিতলেন রুপো
মাত্র ১৩ সেন্টিমিটারের জন্য সোনা হাতছাড়া ভারতের তজিন্দরপালের, স্বপ্ন ভাঙলেও জিতলেন রুপো

ভিডিও

TMC News |
ECI News | 'SIR-এ নাম বাদ, নতুন করে আবেদন করা যাবে ERO-র কাছে', জানিয়ে দিল নির্বাচন কমিশন
Kalyan Banerjee:
Kunal Ghosh Car Demolished : উত্তরপাড়ায় গিয়ে 'হামলার' সম্মুখীন,
Debjit on ECI | 'ব্যাক্তি জ্ঞানেশ কুমার নয়, নির্বাচন কমিশনের কাছে আমরা কৃতজ্ঞ', বললেন দেবজিৎ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
Durga Puja Weather : পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
West Bengal Weather: ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
Employees' Provident Fund Organisation: EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
Govt. Insurance Scheme: খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
Mamata Banerjee :
"সভা বন্ধ করার চক্রান্ত" কুণালের গাড়ির উপর হামলায় সরব মমতা, পাল্টা উত্তরপাড়ার বিধায়ক
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
Howrah Station: বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
Embed widget