এক্সপ্লোর

Aimal Khan : গালে ভাঁজ, বয়স নাকি ১৬ ! পাকিস্তান সুপার লিগ সরগরম ক্রিকেটারের বয়স-বিতর্কে

Who is Aimal Khan : পাকিস্তান ক্রিকেটে বয়স ভাঁড়ানো বিতর্ক নতুন নয়। একাধিকবার আগেও যা নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক।

ইসলামাবাদ : পাকিস্তান সুপার লিগ (Pakistan Super League) সরগরম। না ক্রিকেটের জেরে নয়, বয়স ভাঁড়ানোর বিতর্কের জেরে। পিএসএলে এক ক্রিকেটারের অভিষেক ঘিরে তৈরি হয়েছে প্রবল বিতর্ক। খাতায় কলমে ক্রিকেটার আইমাল খানের বয়স ১৬। যে তথ্য পেয়ে সকলেই কার্যত থ বনে গিয়েছেন। কারণ ক্রিকেটারটির গালে ভাঁজ থেকে শুরু খানিক বয়সের ছাপ স্পষ্ট। সেখানে কীভাবে একজন ক্রিকেটারের বয়স ১৬ হয়, সেটা নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকে। 

বিতর্কে আইমাল খান

পাকিস্তান সুপার লিগের ইসলামাবাদ ইউনাইটেড ও কোয়েটা গ্ল্যাডিয়েটরসের ম্যাচ আপাতত আলোচনার কেন্দ্রবিন্দুতে। যে ম্যাচে ইসলামাবাদ ফ্র্যাঞ্চাইজি জিতলেও আলোচনার কেন্দ্রে কোয়েটা ফ্র্যাঞ্চাইজির হয়ে পিএসএলে অভিষেক হওয়া আইমাল খানের। খাতায় কলমে যাঁর বয়স ১৬ বলেই উল্লেখ। যে ক্রিকেটারটির ছবি সোশ্যাল মাধ্যমে শেয়ার করে পাকিস্তানের প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক সাজ সাদিক প্রশ্ন তুলেছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বয়স ভাঁড়ানোর বিষয়টি সত্যিই গুরুত্ব দিয়ে দেখা উচিত। আইমাল খানের (Aimal Khan) বয়স অন্তত ২০ বছর বলেই মনে করা হচ্ছে। দেখে প্রায় সকলেরই পর্যবেক্ষণ কিশোর তো ননই, বরং ক্রিকেটারটির বয়স কুড়ির কোটায়।এদিকে অভিষেক ম্যাচটি মোটেই ভাল যায়নি ক্রিকেটারটির। অভিষেক ম্যাচেই ৪ ওভারে ৫৫ রান দিয়েছেন আইমাল খান। 

পাকিস্তান ক্রিকেটে টানা

পাকিস্তান ক্রিকেটে বয়স ভাঁড়ানো বিতর্ক নতুন নয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্বে থাকাকালীন প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজা যে কাজ বন্ধ করার জন্য প্রবল উদ্যোগ নিয়েছিলেন। পিসিবি-র চেয়ারম্যান থাকাকালীন যে কাজ করতে চেয়েছিলেন তিনি। বয়স যাচাইয়ের বিজ্ঞানসম্মত পরীক্ষা-নিরীক্ষা শুরু করার পক্ষেই সওয়াল করেছিলেন তিনি। 

পাকিস্তান ক্রিকেট কিছুদিন আগেই তোলপাড় হয়েছিল ইফতিকার আহমেদ-র ইস্যু নিয়ে। ২০২২ টি ২০ বিশ্বকাপের সময় যাঁকে প্রবলভাবে ট্রোলড হতে হয়েছিল বয়সের জেরে। টেলিভিশনে যেখানে বলা হচ্ছিল তাঁর বয়স ৩২, সেখানে সোশ্যাল মিডিয়ায় কার্যত 'চাচু' নাম দিয়ে তাঁকে ট্রোল করার পরে অনেকেরই পর্যবেক্ষণ ছিল, তাঁর বয়স নিদেনপক্ষে ৪০-র নিচে। প্রসঙ্গত, শাহিদ আফ্রিদি যখন খেলা শুরু করেন তখনও তাঁর বয়স নিয়ে একাধিক বিভ্রান্তি তৈরি হয়েছিল। যে প্রসঙ্গে পরে বয়স-বিতর্কের বিষয়টি কার্যত স্বীকার করে নিয়েছিলেন তিনি। মেনে নিয়েছিলেন, তাঁর বয়স নিয়ে একাধিক মতপার্থক্য রয়েছে।

আরও পড়ুন- অধিনায়ক হিসাবে আইসিসি ট্রফি জয়ের ব্যর্থতা নিয়ে অবশেষে মুখ খুললেন কোহলি

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
Argentina Football Team: বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
IND vs SL: মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget