এক্সপ্লোর

আইলিগ চ্যাম্পিয়ন আইজল, শেষ ম্যাচ জিতেও দ্বিতীয় মোহনবাগান

কলকাতা: চেন্নাইকে ২-১-এ হারিয়েও স্বপ্নভঙ্গ মোহনবাগানের। লাজংয়ের সঙ্গে ড্র করে ৩৭ পয়েন্ট নিয়ে আইলিগের লেস্টার সিটি আইজল। প্রথমবার লিগ জিতে ইতিহাস আইজলের। ৩৬ পয়েন্ট নিয়ে ২ নম্বরে শেষ করল সবুজ-মেরুন। ঘরের মাঠে চেন্নাই-বধ। তবু, স্বপ্ন অধরাই। ২০১৭-এর ৩০ এপ্রিলে আর ফিরল না ২০১৫-এর ৩১ মে। রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে আর ফিরল না কান্তিরাভার সোনালি মুহূর্ত। চেন্নাই সিটি এফসি-কে ২-১ গোলে হারিয়েও আইলিগ হাতছাড়া মোহনবাগানের। লাজংয়ের সঙ্গে ড্র করে ইতিহাস গড়ল আইজল এফসি। প্রথমবার আইলিগ জিতে ভারতের লেস্টার সিটি আইজল। বাগান-চেন্নাই ম্যাচের ৩১ মিনিটের মাথায় নন্দকুমারের গোলে এগিয়ে যায় চেন্নাই। প্রথমার্ধের একেবারে শেষে সমতা ফেরান কাটসুমি। বলবন্তের পাস থেকে কাটসুমির গোল। দ্বিতীয়ার্ধে সবুজ মেরুনের জয় নিশ্চিত করেন ডাফি। কিন্তু, অপর ম্যাচে লাজংয়ের সঙ্গে ১-১ ড্র করে আইজল। ফলে, ৩৭ পয়েন্ট নিয়ে আইলিগ চ্যাম্পিয়ন আইজল। ৩৬ পয়েন্ট নিয়ে দু’নম্বরেই শেষ করল বাগান। তীরে এসেও ডুবল তরী। লিগে ব্যর্থতার সমস্ত দায় নিজের কাঁধে তুলে নিলেন বাগানের হেডস্যার। পাশাপাশি, তাঁর মুখে আইজলের প্রশংসা। তবে, জিতলেও ফেডারেশনের রেফারি-নিয়োগ নিয়ে ক্ষুব্ধ আইজল কর্তৃপক্ষ। নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থেই আইজল-লাজং ম্যাচে উত্তর-পূর্ব বা বাংলার কোনও রেফারি না দেওয়ার আবেদন জানিয়েছিল তারা। তবু, ম্যাচে চার রেফারিই বাংলার হওয়ায় অসন্তোষ জানিয়েছে তারা। পাহাড়ে আইজলের কাছে হারই ধাক্কাটা দিয়েছিল। তবুও, খাতায় কলমে সম্ভাবনাটা ছিলই। চেন্নাই ম্যাচ জিতলেও ভাগ্য সহায় হল না বাগানের। আইলিগের শেষরাত্রে মার আইজলেরই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget