এক্সপ্লোর

Indian Cricket Team: অগাস্ট থেকে জৈব সুরক্ষা বলয়ে! রাহানে-রোহিতদের জন্য কোয়ারেন্টিন নিয়ম বদলে গেল মুম্বইয়ে

আইপিএলের জন্য কোয়ারেন্টিনে যেতে হয়েছিল সেই অগাস্টে। দেশেই নিভৃতবাস পর্ব কাটিয়ে প্রত্যেকে উড়ে গিয়েছিলেন সংযুক্ত আরব আমিরশাহিতে। সেখানে ত্রয়োদশ আইপিএলে অংশগ্রহণ করেছেন অজিঙ্ক রাহানে, রোহিত শর্মারা। তারপর দুবাই থেকেই অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়ে গিয়েছিলেন রাহানে, পৃথ্বী শ-রা। রোহিত চোটের শুশ্রূষার জন্য মাঝে একবার দেশে ফিরলেও তারপর অস্ট্রেলিয়ায় গিয়ে দলের সঙ্গে যোগ দেন।

মুম্বই: আইপিএলের জন্য কোয়ারেন্টিনে যেতে হয়েছিল সেই অগাস্টে। দেশেই নিভৃতবাস পর্ব কাটিয়ে প্রত্যেকে উড়ে গিয়েছিলেন সংযুক্ত আরব আমিরশাহিতে। সেখানে ত্রয়োদশ আইপিএলে অংশগ্রহণ করেছেন অজিঙ্ক রাহানে, রোহিত শর্মারা। তারপর দুবাই থেকেই অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়ে গিয়েছিলেন রাহানে, পৃথ্বী শ-রা। রোহিত চোটের শুশ্রূষার জন্য মাঝে একবার দেশে ফিরলেও তারপর অস্ট্রেলিয়ায় গিয়ে দলের সঙ্গে যোগ দেন। দীর্ঘদিন জৈব সুরক্ষা বলয়ে কাটানো ক্রিকেটারেরা অস্ট্রেলিয়া থেকে সিরিজ জিতে দেশে ফিরেছেন। নতুন করে তাঁদের যেন নিভৃতবাসে কাটাতে না হয়, তার জন্য মহারাষ্ট্র সরকারের কাছে আবেদন করেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ড ও মুম্বই ক্রিকেট সংস্থার কর্তারা। সেই আবেদন মঞ্জুর হয়েছে। আর কোয়ারেন্টিনে কাটাতে হচ্ছে না রাহানে, রোহিত, রবি শাস্ত্রীদের। ব্রিসবেনে অস্ট্রেলিয়াকে চতুর্থ টেস্টে পর্যুদস্ত করে সিরিজ জিতে ফিরেছেন ভারতীয় ক্রিকেটারেরা। মুম্বইয়ে ফিরেছেন রাহানে, রোহিত, পৃথ্বী শ, শার্দুল ঠাকুর ও কোচ রবি শাস্ত্রী। ভারতীয় সময় বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের ছত্রপতি বিমানবন্দরে নামেন তাঁরা। এমনিতে নিয়ম হচ্ছে, বিদেশ থেকে মুম্বইয়ে এলে ১৪ দিনের কোয়ারেন্টিং পর্ব কাটাতে হবে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড ও মুম্বই ক্রিকেট সংস্থার কর্তারা শরদ পওয়ারের কাছে আবেদন করেন, ক্রিকেটারদের যাতে কোয়ারেন্টিনের কড়াকড়ির মধ্যে না পড়তে হয়, সে ব্যাপারে সাহায্য করতে। প্রসঙ্গত, পওয়ার শুধুমাত্র হেভিওয়েট রাজনৈতিক নেতাই নন, তিনি ভারতীয় বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্টও। মুম্বই ক্রিকেট সংস্থার এক কর্তা বলেছেন, 'নিভৃতবাসের নিয়ম এই ক্রিকেটারদের জন্য শিথিল করার ব্যাপারে পওয়ারের কাছে আর্জি জানিয়েছিলাম। ওঁরা প্রায় সকলেই সেই অগাস্ট থেকে কোয়ারেন্টিনে আছে। প্রচুর করোনা পরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছে। অবশেষে বুধবার প্রায় মাঝরাত নাগাদ ওদের জন্য কোয়ারেন্টিনের নিয়ম শিথিল করা হয়।' রূপকথার লড়াই! হ্যাঁ, ডনের দেশে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ২-১ ব্যবধানে সিরিজ জয়কে এভাবেই ব্যাখ্যা করা যায়। বিরাট এক টেস্ট খেলে দেশে ফিরবেন! সরকারিভাবে এই ঘোষণার পরই ক্রিকেটপণ্ডিতরা ভারতকে ০-৪ হোয়াইটওয়াশ হতে দেখেছিলেন! সেখানেই বিরাটের নেতৃত্বে অ্যাডিলেডে ভারতের ৩৬ রানে অলআউটের মহাবিপর্যয়! সেই বিপর্যয় যদি ইতিহাসে স্থান পায় তবে মহাপ্রত্যাবর্তনটা আরও বড় করে লেখা থাকবে। যেখানে বিরাট দেশে ফেরার পর শামি-উমেশদের চোটে জর্জড়িত পরিস্থিতিতে ওয়াশিংটন সুন্দর-শার্দুল ঠাকুর-নভদীপ সাইনি-মহম্মদ সিরাজদের মতো একঝাঁক তরুণদের কাঁধে চেপে ইতিহাস লিখল ভারত। ৩৬ এর ধ্বংস দেখে যারা ভারতের উপর আস্থা হারিয়েছিলেন, রাহানের নেতৃত্বে তরুণদের নয়া ভারতই যেন তাঁদের নতুন রূপকথার প্রত্যাবর্তন দেখাল। ডনের দেশে এ যেন নতুন ভারতের 'দাদাগিরি'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget