এক্সপ্লোর

বিদেশি লিগগুলিতে খেলার ছাড়পত্র দেওয়া হোক ধোনি-রায়নাকে, চাইছেন ভারতের এই প্রাক্তন ক্রিকেটার

অবসর নেওয়ার পরে ধোনি বা রায়নার বিবিএল বা সিপিএলের মতো বিদেশি লিগে খেলার কি সুযোগ আছে? এক্ষেত্রে বিসিসিআইয়ের একটি নিয়ম রয়েছে।

নয়াদিল্লি: ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির অবসর নিয়ে দীর্ঘদিনই জল্পনা চলছিল। কিন্তু ধোনি আগে থাকতে কোনওরকম আভাস না দিয়ে স্বাধীনতা দিবসে ইন্সটাগ্রামে একটি পোস্ট শেয়ার করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর বার্তা দেন। ধোনির এই আচমকা ঘোষণার অভিঘাত সামলে ওঠার আগেই কিছুক্ষণ পরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানান তাঁর দীর্ঘদিনের বন্ধু তথা সহ খেলোড়ায় সুরেশ রায়নাও। তবে ধোনি ও রায়না দুজনেই চেন্নাই সুপার কিংসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা চালিয়ে যাবেন। অবসর নেওয়ার পরে ধোনি বা রায়নার বিবিএল বা সিপিএলের মতো বিদেশি লিগে খেলার কি সুযোগ আছে? এক্ষেত্রে বিসিসিআইয়ের একটি নিয়ম রয়েছে। সেই নিয়ম অনুসারে, সক্রিয় খেলোয়াড়দের বিদেশের লিগগুলিতে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয় না। বিদেশি লিগে খেলতে খেলোয়াড়দের বোর্ডের কাছ থেকে  নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) নিতে হয়। তবে ঘরোয়া ও আন্তর্জাতিক-উভয় শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেই কোনও খেলোয়াড় তা পেতে পারেন। ভারতের প্রাক্তন ব্যাটসম্যান তথা ধারাভাষ্যকার আকাশ চোপড়া বলেছেন, যেহেতু ধোনি ও রায়না আর ভারতীয় দলে খেলবেন না, সেহেতু তাঁদের বিদেশি লিগগুলিতে খেলার ছাড়পত্র দেওয়া যেতে পারে। “আমি মনে করি তাঁদের অনুমতি দেওয়া উচিত, কারণ তারা অবসর নিয়েছেন এবং তাঁরা ভারতীয় দলে আর খেলবেন না। তাই তাঁদের ছেড়ে দিলে কোনও অসুবিধা নেই। এক্ষেত্রে দুটি বিষয় রয়েছে। তারমধ্যে একটি হল ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। বিসিসিআই তাদের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের বিদেশের লিগগুলিতে খেলতে দেয় না কারণ তারা খেলোয়াড়দের চোটগ্রস্ত হওয়ার ঝুঁকি নিতে চায় না। সেজন্য পর্যাপ্ত অর্থ দিয়ে থাকে।দ্বিতীয় দিকটি হ'ল বিসিসিআই তার মার্কি খেলোয়াড়দের ছাড়তে চায় না। কারণ, ভারতের মার্কি খেলোয়াড়রা যদি অন্য লিগে খেলতে শুরু করেন তবে আইপিএলের কোনও অভিনবত্ব থাকবে না। কাজেই আমার মনে হয় ধোনি ও রায়নাকে খেলতে দেওয়া উচিত। তবে ধোনি বিদেশি লিগে খেলবেন বলে মনে হয়না। তবে সুরেশ রায়নার বয়স মাত্র ৩৩ বছর। ও আরও ক্রিকেট খেলতে চাইবে।'' উল্লেখ্য, অবসর ঘোষণার পরই যুবরাজ সিং কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি খেলার জন্য বিসিসিআই থেকে এনওসি পেয়েছিলেন। রায়না বা ধোনি বোর্ডের কাছ থেকে বিগ ব্যাশ বা সিপিএলের মতো লিগে অংশগ্রহণের জন্য ছাড়পত্র চান কিনা তা এখন দেখার বিষয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi At Miami: ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
FIFA World Cup: অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
IND vs SL Test: কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
Indian Cricket: এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget