এক্সপ্লোর

Ambati Rayudu: রাজনীতিতে যোগ দিচ্ছেন রায়ডু? লোকসভা নাকি বিধানসভা, কোন নির্বাচনে প্রার্থী হবেন?

Indian Cricket News: গত মাসে সমাপ্ত আইপিএলে (IPL) তিনি ছিলেন চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK) দলের সদস্য। তবে ট্রফি জয়ের পরই রায়ডু জানিয়ে দেন যে, তিনি ক্রিকেটকে বিদায় জানাবেন। 

নয়াদিল্লি: রাজনীতিতে যোগ দিচ্ছেন অম্বাতি রায়ডু (Ambati Rayudu)?

গত মাসে সমাপ্ত আইপিএলে (IPL) তিনি ছিলেন চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK) দলের সদস্য। তবে ট্রফি জয়ের পরই রায়ডু জানিয়ে দেন যে, তিনি ক্রিকেটকে বিদায় জানাবেন। 

কিন্তু ক্রিকেট ছাড়ার পর কি রাজনীতির ময়দানে দেখা যাবে রায়ডুকে? জল্পনা বাড়িয়ে দিয়েছেন তারকা ক্রিকেটার স্বয়ং। অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির সঙ্গে দেখা করেছেন রায়ডু। শোনা যাচ্ছে, তিনি নির্বাচনেও লড়বেন। তবে সেটা বিধানসভা নির্বাচনে নাকি লোকসভায়, সে ছবি এখনও স্পষ্ট নয়।

ওয়াকিবহাল মহলের খবর, পোন্নুর বা গুন্টুর, কোন কেন্দ্র থেকে রায়ডু লড়বেন, তা নিয়ে জল্পনা চলছে। সূত্রের খবর, একবার নয়, দু-দুবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন রায়ডু। আইপিএলের পর ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা বললেও, পরে রায়ডু জানান যে, আমেরিকায় টি-টোয়েন্টি লিগে খেলবেন তিনি। তাহলে রাজনীতিতে কবে দেখা যাবে তাঁকে?

আইপিএল ফাইনাল খেলে অবসরের কথা ঘোষণা করেছিলেন চেন্নাই সুপার কিংস ব্যাটার অম্বাতি রায়ডু। দিনকয়েক আগে অবসর ভেঙে ক্রিকেটে ফেরার কথা জানিয়েছেন তিনি। খেলবেন মার্কিন মুলুকের টি-টোয়েন্টি লিগে। এ বার রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন রায়ডু। হয়তো আগামী বছর শুরু হতে পারে তাঁর রাজনৈতিক কেরিয়ার।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by YSR Congress Party - YSRCP (@officialysrcp)

আইপিএলের পর দু’বার রায়ডু দেখা করেছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির সঙ্গে। সূত্রের খবর, ৩৭ বছরের ক্রিকেটারের রাজনীতির প্রতি আগ্রহ দেখে তাঁকে নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছেন জগন্মোহন। রায়ডু রাজি হয়েছেন বলেই খবর। জগন্মোহন ওয়াইএসআর কংগ্রেস পার্টিরও প্রধান। বিধানসভা বা লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন তিনি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, রায়ডুকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হতে পারে পোন্নুর অথবা গুন্টুর পশ্চিম কেন্দ্র থেকে। লোকসভা নির্বাচনে দাঁড়ালে তিনি মছলিপত্তনম কেন্দ্র থেকে ওয়াইএসআর কংগ্রেস প্রার্থী হতে পারেন।                                    

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget