এক্সপ্লোর

আফ্রিদি চড় মারার পরেই স্পট-ফিক্সিংয়ের কথা স্বীকার করেন আমির, জানালেন আবদুল রজ্জাক

তাঁর আরও দাবি, সেই সময় টেস্টে পাকিস্তানের অধিনায়ক সলমন বাট আগে থাকতেই গড়াপেটার সঙ্গে যুক্ত ছিলেন।

করাচি: একদিনের আন্তর্জাতিকে পাকিস্তানের তৎকালীন অধিনায়ক শাহিদ আফ্রিদি চড় মারার পরেই স্পট-ফিক্সিংয়ের কথা স্বীকার করেন মহম্মদ আমির। এমনই জানালেন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার আবদুল রজ্জাক। তাঁর আরও দাবি, সেই সময় টেস্টে পাকিস্তানের অধিনায়ক সলমন বাট আগে থাকতেই গড়াপেটার সঙ্গে যুক্ত ছিলেন। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ২০১০ সালে পাকিস্তানের কুখ্যাত ইংল্যান্ড সফরের বিষয়ে রজ্জাক বলেছেন, ‘আফ্রিদি আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে। এরপরেই আমি চড় মারার আওয়াজ পাই। তারপর আমির গোটা ঘটনা বলে। আমার মনে হয়, নিজেদের দক্ষতা প্রমাণ করার জন্য আইসিসি-র দ্বারস্থ হওয়ার বদলে পিসিবি-র উচিত ছিল ওই তিন খেলোয়াড়কে (আমির, বাট ও মহম্মদ আসিফ) দেশে ফেরত পাঠিয়ে দিয়ে এক বছরের জন্য নির্বাসিত করা। সেটা না করে পিসিবি সারা বিশ্বে পাকিস্তানের ক্রিকেটের ভাবমূর্তির ক্ষতি করে।’ বাটের বিষয়ে রজ্জাক বলেছেন, ‘বেশ কিছুদিন ধরেই সলমন বাট ইচ্ছাকৃতভাবে আউট হয়ে যাচ্ছিল, রান করছিল না। আমার সন্দেহ হওয়ায় আফ্রিদিকে সে কথা বলি। কিন্তু ও বলে, এটা আমার ভুল ধারণা। তবে ওয়েস্ট ইন্ডিজে টি-২০ বিশ্বকাপের একটি ম্যাচে বাটের সঙ্গে ব্যাটিং করার সময় আমি স্পষ্ট বুঝতে পারি, ও ইচ্ছাকৃতভাবে দলকে ডোবাচ্ছে। আমি ওকে বলি এক রান নিয়ে আমাকে স্ট্রাইক দিতে। কিন্তু ও আমার কথা না শুনে প্রতি ওভারে দু-তিনটি ডট বল খেলে তারপর আমাকে স্ট্রাইক দিতে থাকে। এর ফলে আমি চাপে পড়ে গিয়ে আউট হয়ে যাই।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lightning Strikes a Footballer: খেলার মাঠে মাথায় বাজ, মর্মান্তিক মৃত্যু তরুণ ফুটবলারের
খেলার মাঠে মাথায় বাজ, মর্মান্তিক মৃত্যু তরুণ ফুটবলারের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা

ভিডিও

Suvendu Adhikari | পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget