এক্সপ্লোর

Lionel Messi: মেসিকে সম্মান জানাতে ১০ নম্বর জার্সিকে অবসর জানানোর উদ্যোগ আর্জেন্তিনার, বাধা দেবে ফিফা?

FIFA: জোড়া বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে সম্মান জানানোর জন্য অভিনব সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। জানানো হয়েছিল, ধোনির ৭ নম্বর জার্সি আর কেউ পরতে পারবেন না।

বুয়েনস আইরেস: জোড়া বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে (MS Dhoni) সম্মান জানানোর জন্য অভিনব সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। জানানো হয়েছিল, ধোনির ৭ নম্বর জার্সি আর কেউ কখনও পরতে পারবেন না। ধোনির সঙ্গেই অবসরে গিয়েছে টিম ইন্ডিয়ার জার্সি নম্বর সাতও।

একই ধরনের সিদ্ধান্ত নিতে চলেছে আর্জেন্তিনা ফুটবল সংস্থা। লিওনেল মেসির (Lionel Messi) ১০ নম্বর জার্সি আর কাউকে পরতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে তারা। মেসি অবসর নেওয়ার সঙ্গে সঙ্গে তাঁর জার্সির নম্বরটিকেও অবসর দিতে চায় তারা। তবে ফিফা অনুমতি দেবে কি না, তা নিয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

ফুটবল বিশ্বে দশ নম্বর জার্সির মাহাত্ম্যটাই যেন আলাদা। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে থেকে মারাদোনা, সকলের গায়েই উঠেছে ১০ নম্বর জার্সি। কোনও ফুটবলার যদি ১০ নম্বর জার্সি পরে মাঠে নামে তাহলে তাঁকে বিশেষ বলে ভাবা হয়ে থাকে। কারণ এই ১০ নম্বরটাই তাঁকে অন্য উচ্চতায় নিয়ে যায়। ইতালির রবার্তো বাজ্জো-ফ্রান্সিসকো তোত্তি, ব্রাজিলের রোনাল্ডিনহো-কাকা, ফ্রান্সের মিশেল প্লাতিনি আর জিনেদিন জিদান নিজেদের দেশ বা ক্লাবের হয়ে ১০ নম্বর জার্সিতেই খেলেছেন।

আর্জেন্তিনার ফুটবল ফেডারেশনের কর্তা ক্লদিয়ো তাপিয়া এক সংবাদমাধ্যমকে বলেছেন, “মেসি যখন জাতীয় দল থেকে অবসর নেবে, তার পর থেকে আর কাউকে দেশের হয়ে ১০ নম্বর জার্সি পরতে দেওয়া হবে না। সারা জীবনের মতো আর্জেন্তিনার ১০ নম্বর জার্সিকে অবসরে পাঠিয়ে দেওয়া হবে। মেসিকে সম্মান জানাতে এটুকু তো আমরা করতেই পারি।”

তবে ২০০২ সালেও আর্জেন্তিনার ফুটবল ফেডারেশন চেষ্টা করেছিল ১০ নম্বর জার্সিকে অবসরে পাঠাতে। সেই সময় মারাদোনাকে সম্মান জানাতে এই সিদ্ধান্ত নিতে চেয়েছিল তারা। কিন্তু বাধা দেয় ফিফা। তাদের নিয়ম অনুযায়ী, প্রতিযোগিতায় ১ থেকে ২৩ নম্বর জার্সি রাখতেই হবে। ২০০২ সালে আর্জেন্তিনার হয়ে ১০ নম্বর জার্সি পরেছিলেন ওরিয়াল ওর্তেগা।

প্রথমে কোপা আমেরিকা, তারপর বিশ্বকাপ - আর্জেন্তিনাকে জোড়া ট্রফি জেতানো অধিনায়ককে সম্মান জানানোর জন্য সে দেশের ফুটবল সংস্থার উদ্যোগ সফল হয় কি না, সেটাই এখন দেখার।

আরও পড়ুন: নতুন চাকরি পেলেন সানা, জানালেন গর্বিত বাবা সৌরভ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget