এক্সপ্লোর

অর্জুনকে আমার সঙ্গে তুলনা করবেন না, জানালেন সচিন তেন্ডুলকর

মুম্বই: অর্জুন সচিন তেন্ডুলকর হবেন না। তিনি অর্জুনই হবেন। দুজনের তুলনা টানা নিষ্প্রয়োজন। ছেলে অর্জুন তেন্ডুলকরের সঙ্গে তাঁর তুলনা টানায় এ কথা স্পষ্ট জানিয়ে দিলেন সচিন তেন্ডুলকর। সচিন পুত্র অর্জুনের বয়স ১৮। কিন্তু বিখ্যাত বাবার ধারে কাছে এখনও পৌঁছতে পারেননি তিনি। এ নিয়ে প্রশ্ন করলে সচিন জানান, অর্জুন চেষ্টা করছেন। তাঁর বাবা যেমন তাঁকে স্বাধীনতা দিয়েছিলেন, তিনিও তেমনই তাঁর ছেলেকে নিজের পছন্দমত জীবন বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছেন। জীবনে তিনি যাই হতে চান, সেরাটা দিতেই হবে। সচিনকে প্রশ্ন করা হয়, সদ্যতরুণ ছেলের মধ্যে তিনি ভবিষ্যতের সচিনকে দেখতে পান কিনা। জবাবে সচিন বলেন, অর্জুন অর্জুনই হবেন, সচিন নয়। তবে ক্রিকেটার হতে হলে তাঁকে খেলা ও নিজের প্যাশনে ফোকাস রাখতে হবে। একজন বাবা হিসেবে তিনি তাই চান। তুলনা টানা হবেই। কিন্তু তিনি তাঁর বাবার কাছ থেকে শিখেছেন, যে কাজই করা হোক, তাতে ফোকাস থাকা অত্যন্ত জরুরি। সচিনের কথায়, জীবনে উত্থান, পতন রয়েছেই। কিন্তু প্যাশন থাকলে এইসব বাধা বিপত্তি টপকানো সম্ভব। তিনি নিজে তা করার চেষ্টা করেছেন। তাঁর অভিজ্ঞতা এ ক্ষেত্রে রীতিমত ভাল, স্বাধীনতার সঙ্গে আসে দায়িত্ব, তিনি সেটাই করার চেষ্টা করেছেন। অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক টুয়েন্টি ২০ সিরিজে অল রাউন্ড পারফরম্যান্সের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন অর্জুন। ৪ ওভারে ৪ উইকেট নিয়েছেন, ২৭ বলে করেছেন ৪৮ রান।

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: হাতে এল প্রথম ভারতীয় জার্সি, আবেগঘন বৈভব সূর্যবংশী, দেখুন ভিডিও
হাতে এল প্রথম ভারতীয় জার্সি, আবেগঘন বৈভব সূর্যবংশী, দেখুন ভিডিও
Bob Blair Death: বাগদত্তার মৃত্যুশোক নিয়েই মাঠে নেমেছিলেন, নিজের জন্মদিনেই প্রয়াত কিংবদন্তি বব ব্লেয়ার
বাগদত্তার মৃত্যুশোক নিয়েই মাঠে নেমেছিলেন, নিজের জন্মদিনেই প্রয়াত কিংবদন্তি বব ব্লেয়ার
FIFA World Cup 2026: মাতৃবিয়োগ দেঁশ'র, বিশ্বকাপের মাঝেই এমবাপেদের ছেড়ে দেশে ফিরলেন ফরাসি কোচ
মাতৃবিয়োগ দেঁশ'র, বিশ্বকাপের মাঝেই এমবাপেদের ছেড়ে দেশে ফিরলেন ফরাসি কোচ
Lionel Messi: জন্মদিনেও ছুটি নেই, ৩৯-এ পা দেওয়ার দিনেই জিমে কড়া কসরত লিওনেল মেসির, ভাইরাল ভিডিও
জন্মদিনেও ছুটি নেই, ৩৯-এ পা দেওয়ার দিনেই জিমে কড়া কসরত লিওনেল মেসির, ভাইরাল ভিডিও

ভিডিও

Taratala Building Shed Collapsed : উদ্ধার করা গিয়েছে ২১ জনকে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী, এখন কী অবস্থা তাঁদের?
CM Suvendu Adhikari in Taratala : 'তাসের ঘর' তারাতলা, ছুটে গেলেন মুখ্যমন্ত্রী! তারপর...
Taratala Building Shed Collapsed : জীবন-মৃত্যুর মাঝে, তারাতলায় নামল 'অন্ধকার'! চলছে উদ্ধারকাজ
Taratala Under Construction Building Shed Collapsed : তারাতলায় 'তাসের ঘর', ত্রুটি ছিল কাঠামোতে?
TMC - Paresh Pal News | ব্যাঙ্কশাল কোর্ট থেকে বেরোতেই বিক্ষোভের মুখে পরেশ পাল | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
FIFA World Cup 2026: মাতৃবিয়োগ দেঁশ'র, বিশ্বকাপের মাঝেই এমবাপেদের ছেড়ে দেশে ফিরলেন ফরাসি কোচ
মাতৃবিয়োগ দেঁশ'র, বিশ্বকাপের মাঝেই এমবাপেদের ছেড়ে দেশে ফিরলেন ফরাসি কোচ
India-Iran Relations: আয়াতোল্লা খামেনেইয়ের শেষকৃত্যে যাবেন মোদি? ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ইরানের
আয়াতোল্লা খামেনেইয়ের শেষকৃত্যে যাবেন মোদি? ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ইরানের
Taratala Godown Collapse : আহতদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ঢুকছে SSKM-এ, তারাতলা দুর্ঘটনায় বাড়ছে মৃত-আহতের সংখ্যা
আহতদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ঢুকছে SSKM-এ, তারাতলা দুর্ঘটনায় বাড়ছে মৃত-আহতের সংখ্যা
Crime News: মধ্যরাতে বিবাহিত প্রেমিকার বাড়িতে, যুবকের হাতই কেটে নিল মহিলার দ্বিতীয় প্রেমিক
মধ্যরাতে বিবাহিত প্রেমিকার বাড়িতে, যুবকের হাতই কেটে নিল মহিলার দ্বিতীয় প্রেমিক
ICC Ranking: ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠলেন গিল, টেস্টে শীর্ষে রুট
ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠলেন গিল, টেস্টে শীর্ষে রুট
Shoaib Akhtar: শোয়েব আখতারের পরিবারে দুঃসংবাদ, প্রয়াত প্রাক্তন পাক পেসারের দাদা
শোয়েব আখতারের পরিবারে দুঃসংবাদ, প্রয়াত প্রাক্তন পাক পেসারের দাদা
China-Bangladesh Relations: চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, জিনপিং-সাক্ষাতে হতে পারে চুক্তি, পাকিস্তান অনেক আগে থেকেই ব্যবহার করছে
চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, জিনপিং-সাক্ষাতে হতে পারে চুক্তি, পাকিস্তান অনেক আগে থেকেই ব্যবহার করছে
Kolkata Underconstruction Buildings: কলকাতায় বিল্ডিং নির্মাণের কাজ আপাতত বন্ধ, নির্দেশ মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর, তারাতলা বিপর্যয়ের পরই সিদ্ধান্ত
কলকাতায় বিল্ডিং নির্মাণের কাজ আপাতত বন্ধ, নির্দেশ মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর, তারাতলা বিপর্যয়ের পরই সিদ্ধান্ত
Embed widget