এক্সপ্লোর

Arjun Tendulkar: দেওধর ট্রফির জন্য দক্ষিণাঞ্চল দলে সুযোগ পেলেন সচিন-পুত্র অর্জুন

BCCI Domestic: দক্ষিণাঞ্চল দলের অধিনায়ক করা হয়েছে ময়ঙ্ক অগ্রবালকে। দক্ষিণাঞ্চলের প্রত্যেক রাজ্য দলের সেরা পারফর্মারদের সুযোগ দেওয়া হয়েছে।

নয়াদিল্লি: দেওধর ট্রফির জন্য দক্ষিণাঞ্চল দলে জায়গা পেলেন কিংবদন্তি-পুত্র।

২৪ জুলাই থেকে পুদুচেরিতে শুরু হতে চলেছে দেওধর ট্রফি (Deodhar Trophy)। ৫০ ওভারের ফর্ম্যাটে খেলা হবে আঞ্চলিক দলগুলির ভেতর। সেই টুর্নামেন্টেই দক্ষিণাঞ্চল দলে সুযোগ পেলেন সচিন তেন্ডুলকর-পুত্র অর্জুন (Arjun Tendulkar)।

দক্ষিণাঞ্চল দলের অধিনায়ক করা হয়েছে ময়ঙ্ক অগ্রবালকে। দক্ষিণাঞ্চলের প্রত্যেক রাজ্য দলের সেরা পারফর্মারদের সুযোগ দেওয়া হয়েছে। তবে বি সাই সুদর্শনকে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে। কারণ তিনি ১৩-২৩ জুলাই কলম্বোয় ইমার্জিং এশিয়া কাপে খেলবেন।

বাঁহাতি পেসার অর্জুনের ব্যাটের হাতও ভাল। লোয়ার মিডল অর্ডারে ব্যাট হাতে বড় শট খেলতে পারেন। গত আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তাঁর আইপিএল অভিষেক হয়েছিল। বল হাতে নজরও কেড়েছিলেন। অগাস্ট মাসে ভারতীয় ক্রিকেট বোর্ডের উঠতি অলরাউন্ডারদের নিয়ে আয়োজিত শিবিরেও ডাক পেয়েছেন তিনি। 

অর্জুনের সঙ্গেই দক্ষিণাঞ্চলের বোলিং আক্রমণে রয়েছেন কর্নাটকের বিদওয়াথ কাভেরাপ্পা, বিশাখ বিজয়কুমার ও ভি কৌশিক।

ঘরোয়া ক্রিকেটে এখন গোয়ার হয়ে খেলেন অর্জুন। রঞ্জি অভিষেকে সেঞ্চুরি করেছিলেন অর্জুন। তবে তারপর থেকে আর রান পাননি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৭ ম্যাচে ২২৩ রান করেছেন। বল হাতে ৭ ম্যাচে নিয়েছেন ১২ উইকেট।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jemimah Jessica Rodrigues (@jemimahrodrigues)

দক্ষিণাঞ্চল দল: ময়ঙ্ক অগ্রবাল (অধিনায়ক), রোহন কুন্নুম্মাল (সহ অধিনায়ক), এন জগদিশান (উইকেটকিপার), রোহিত রায়ডু, কেবি অরুণ কার্তিক, দেবদত্ত পড়িক্কল, রিকি ভুই (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, ভি কাভেরাপ্পা, বি বিশাখ, কৌশিক ভি, মোহিত রেডকর, সিজোমোন জোসেফ, অর্জুন তেন্ডুলকর ও সাই কিশোর। 

নীতিশ রানাকে দেওধর ট্রফির জন্য উত্তরাঞ্চলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। ২৪ জুলাই থেকে পুদুচেরিতে শুরু হতে চলেছে দেওধর ট্রফি। এর আগে ২০২৩ আইপিএলে শ্রেয়স আইয়ার চোটের কারণে ছিটকে গেলে, পুরো টুর্নামেন্টে দলকে নেতৃত্বে দিয়েছিলেন নীতিশ।

২৯ বছরের তারকা ২০২১ সালে শ্রীলঙ্কা সফরের সময় একটি ওয়ান ডে এবং দু'টি টি-টোয়েন্টিতে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছিলেন। সেই সঙ্গে তিনি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়েও খুব খারাপ পারফরম্যান্স করেননি। ২০২৩ আইপিএলে ১৪ ম্যাচে ৪১৩ রান সংগ্রহ করেছিলেন। তিনটি হাফসেঞ্চুরি ছিল। এবং ১৪০.৯৫ স্ট্রাইক রেট ছিল নীতিশের। উল্লেখযোগ্য ভাবে, নীতিশ রানা নাইট রাইডার্সের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন।

আরও পড়ুন: ABP Exclusive: আলমবাজার থেকে কিংবদন্তি ম্যাকগ্রার ক্লাসে, শামি-মুকেশের পর ফের এক কোহিনূরের সন্ধান?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন       

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: সাম্প্রতিক সময়ে দেশের সেরা টি-টোয়েন্টি স্পিনারই দলে নেই কেন? প্রশ্নের মুখে নির্বাচকরা
সাম্প্রতিক সময়ে দেশের সেরা টি-টোয়েন্টি স্পিনারই দলে নেই কেন? প্রশ্নের মুখে নির্বাচকরা
Kolkata Knight Riders: ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
FIFA World Cup 2026: কথা রাখলেন কুকুরেয়া, বিশ্বকাপ জিতে করালেন স্পেন কোচ দে লা ফুয়েন্তের ট্যাটু
কথা রাখলেন কুকুরেয়া, বিশ্বকাপ জিতে করালেন স্পেন কোচ দে লা ফুয়েন্তের ট্যাটু
FIFA World Cup 2026: এম্বোলোর হলুদ কার্ড ইস্যুতে ভুল স্বীকার IFAB-র, সত্যিই কি আর্জেন্তিনা বাড়তি সুবিধে পেয়েছিল?
এম্বোলোর হলুদ কার্ড ইস্যুতে ভুল স্বীকার IFAB-র, সত্যিই কি আর্জেন্তিনা বাড়তি সুবিধে পেয়েছিল?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget