এক্সপ্লোর

ধোনি@৩৬, জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মাহিকে বিশেষ বার্তা যুবির!

নয়াদিল্লি:  ৩৬ বছরের জন্মদিনের আগে এরচেয়ে বোধহয় ভাল কোনও উপহার কেউ দিতে পারত না ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পঞ্চম একদিনের ম্যাচে ক্যারিবিয়ান শিবিরকে আট উইকেট দুরমুশ করে সিরিজ ৩-১ জিতে নেয় টিম ইন্ডিয়া। আর এটাই মেন ইন ব্লু-র তরফে ধোনিকে দেওয়া তাঁর জন্মদিনের সেরা উপহার। শুধু তাই নয়, এই সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে পঞ্চম স্থানে রয়েছেন ধোনি। ভক্ত এবং সতীর্থদের থেকে শুভেচ্ছাবার্তায় আজ সকাল থেকে ভেসে যাচ্ছে ভারতের উইকেট রক্ষক-ব্যাটসম্যানের টুইটার পেজ। তবে বিভিন্ন সতীর্থদের মধ্যে যুবরাজ মাহিকে একটু অন্যভাবেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁর জন্মদিনে। দেখুন যুবির সেই টুইট এছাড়া বাইশ গজে ধোনির অন্য সতীর্থ যাঁরা তাঁকে আজকের দিনে শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের টুইটগুলো দেখে নেব একঝলকে     এদিকে দুদিন আগেই ধোনির বিয়ের জন্মদিনও ছিল। ২০১০ সালের ৪ জুলাই সাক্ষীকে বিয়ে করেন মাহি। মঙ্গলবার সাত বছর পূর্ণ হয়েছে তাঁদের একসঙ্গে পথচলার। কিন্তু সেদিন তাঁদের কেউই শুভেচ্ছা জানাননি। কারণ, সিরিজের চতুর্থ একদিনের ম্যাচে নিজে হাফ সেঞ্চুরি করলেও, সেদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৯০ রান তাড়া করে ভারতকে জেতাতে পারেননি ধোনি। প্রসঙ্গত, সেদিন বিরাট কোহলি অ্যান্ড কোম্পানি ক্যারিবিয়ান বোলারদের সামনে কার্যত দাঁড়াতে পারেননি। ১১ রানে চতুর্থ একদিনের ম্যাচ হেরে যায় টিম ইন্ডিয়া।তারপরই শুরু হয় সমালোচনার ঝড়। বিশ্বের অন্যতম সেরা ফিনিশর হিসেবে ক্রিকেট দুনিয়ায় পরিচিতি থাকলেও, সেদিন ম্যাচের শেষপর্যন্ত থেকেও ধোনি শেষরক্ষা করতে পারেননি। আপাতত সিরিজ জয়ের পর সমস্ত সমালোচনাকে পিছনে ফেলে জন্মদিনে প্রিয়জনেদের সঙ্গে  ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সময় কাটাচ্ছেন ধোনি।

সেরা শিরোনাম

IND A vs NZ A: কেএল রাহুলের পরিবর্তে নিউজ়িল্যান্ড সফরে সুযোগ পেলেন ঝাড়খণ্ডের শিখর মোহন
কেএল রাহুলের পরিবর্তে নিউজ়িল্যান্ড সফরে সুযোগ পেলেন ঝাড়খণ্ডের শিখর মোহন
Amit Mishra on Kohli: দলে ফেরানোর আশ্বাস দিয়েও পরবর্তীতে ফোনই ধরেননি কোহলি, বিস্ফোরক অভিযোগ ভারতীয় প্রাক্তনীর
দলে ফেরানোর আশ্বাস দিয়েও পরবর্তীতে ফোনই ধরেননি কোহলি, বিস্ফোরক অভিযোগ ভারতীয় প্রাক্তনীর
Sourav Ganguly: আদালতে ধাক্কা সৌরভ ও প্রযোজনা সংস্থার! 'দুসরা' ছবির মুক্তি আটকানোর আবেদন খারিজ
আদালতে ধাক্কা সৌরভ ও প্রযোজনা সংস্থার! 'দুসরা' ছবির মুক্তি আটকানোর আবেদন খারিজ
IND vs NZ: ভারতীয় শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন ঈশান কিষাণ, এবার কি সুযোগ পাবে বৈভব সূর্যবংশী?
ভারতীয় শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন ঈশান কিষাণ, এবার কি সুযোগ পাবে বৈভব সূর্যবংশী?

ভিডিও

Malda News | মালদার ইংরেজবাজার BJP কর্মী খুনের ঘটনায় গ্রেফতার আরও ২
Deganga News | রেস্তোরাঁর আড়ালে চলা মধুচক্র, পুলিশি অভিযানে আটক ২ মহিলা, ৬ পুরুষ
Dilip Ghosh: ইকো পার্কে প্রাতর্ভ্রমণ এসে বিজয়ার মিষ্টিমুখ করালেন দিলীপ ঘোষ। Eco Park
Dilip Ghosh on Madan Mitra | 'এতদিন অধার্মিক রাজনীতি করেছেন বলে এ-দিন দেখতে হচ্ছে'
Suvendu Adhikari | ঝাড়গ্রাম থেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget