এক্সপ্লোর

Ashes 2022: রুটের বদলি স্টোকসকে ইংল্যান্ড অধিনায়ক হিসেবে দেখতে চান পন্টিং

Ashes 2022: কিছুদিন আগেই মাইক আথার্টন রুটের অধিনায়ক পদ থেকে সরে আসার দাবি তুলেছিলেন। এবার সেই একই সুর শোনা গেল বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিংয়ের (ricky ponting) গলা থেকে। 

সিডনি: অ্যাশেজের পরই কি নেতৃত্ব হারাতে চলেছেন জো রুট? উত্তরটা যদি হ্যাঁ হয়, তবেও অবাক হওয়ার কিন্তু কিছু থাকবে না। দলের সাম্প্রতিক পারফরম্যান্স, রুটের নিজের ব্যাটিং ব্যর্থতা সব মিলিয়ে কঠিন সময় যাচ্ছে ইংল্যান্ড তারকার। এই পরিস্থিতিতে এবার রিকি পন্টিংও (ricky ponting) মনে করেন রুটের বদলে ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক হওয়া উচিত বেন স্টোকসের। কিছুদিন আগেই মাইক আথার্টন (mike atherton) রুটের অধিনায়ক পদ থেকে সরে আসার দাবি তুলেছিলেন। এবার সেই একই সুর শোনা গেল বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি অধিনায়কের গলা থেকে। 

অ্যাশেজে হেরে গিয়েছে ইংল্যান্ড ইতিমধ্যেই। এই পরিস্থিতিতে চতুর্থ টেস্টও যদি হারে তারা, তবে এটি হবে অস্ট্রেলিয়ার মাটিতে টানা ১০ নম্বর হার। পন্টিং বলছেন, ''রুটের একমাত্রা বদলি এই ইংল্যান্ড দলের অধিনায়ক হতে পারেন বেন স্টোকস। আমার মনে হয়ে প্লেয়ারের সঙ্গে সঙ্গে অধিনায়ক হিসেবেও দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে ওর।'' তিনি আরও বলেন যে, ''আমি স্টোকসকে ব্যক্তিগতভাবে চিনি না সেভাবে। কিন্তু যদি ইংল্যান্ড ক্রিকেটের হাল ফেরাতে হয়, একটু প্রাণ ফিরিয়ে আনতে হয়, তবে আমার মনে হয় সেই কাজটা স্টোকসের থেকে ভাল কেউ করতে পারবে না।''

কিছুদিন আগে উইজডেনে এক সাক্ষাৎকারে আথার্টন বলেন, ''এখানে দল বাছাই থেকে শুরু করে রণ কৌশল ঠিক করা পর্যন্ত সব কিছুতেই অনেক ভুল হয়েছে। আর তাছাড়া অধিনায়ককে ব্যক্তিগত দায় বহন করতে হয় এমন ব্যর্থতার জন্য। রুট মাঠে ঠিকঠাক থাকলে এটি আরও উত্তেজক সিরিজ হতে পারত।''

প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক আরও বলেন, ''রুট ইংল্যান্ডের একজন ভালো অধিনায়ক। সবসময় নিজেকে দুর্দান্তভাবে চালিয়েছেন এবং খেলাধুলার জন্য একজন অবিশ্বাস্য দূত। গত ৫ বছর ধরে এই কাজটি ও করছে। কিন্তু ২ বার অ্যাশেজে ব্যর্থ হতে হয়েছে। আমার মনে হয় এখন সময় এসেছে নতুন কাউকে নিয়ে ভাবার।''

 

 

 

 

সেরা শিরোনাম

IND vs WI: দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফের মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ, কখন, কোথায় দেখা যাবে খেলা?
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফের মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ, কখন, কোথায় দেখা যাবে খেলা?
IFA Shield 2026: ডুরান্ডের বদল শিল্ড জিতে, জেলকোভিচের গোলে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান
ডুরান্ডের বদল শিল্ড জিতে, জেলকোভিচের গোলে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান
Bhuvneshwar Kumar: 'অভিজ্ঞতার থেকে বড় কোনও কিছুই নয়', ভুবিকে নিয়ে কী মন্তব্য করলেন ভারতীয় কোচ?
'অভিজ্ঞতার থেকে বড় কোনও কিছুই নয়', ভুবিকে নিয়ে কী মন্তব্য করলেন ভারতীয় কোচ?
Kieron Pollard: আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত
আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget