এক্সপ্লোর

অবসরের আগে ২০ বছরের দীর্ঘ কেরিয়ারে একটাই খেদ আশিষ নেহরার

নয়াদিল্লি: আগামী ১ নভেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজের প্রথম ম্যাচের পর অবসর নেবেন ভারতীয় দলের সিনিয়র পেসার আশিষ নেহরা। ফিরোজ শাহ কোটলায় ঘরের মাঠে শেষ আন্তর্জাতিক ম্যাচ তিনি খেলার সুযোগ পাবেন কিনা, তা স্পষ্ট নয়। কিন্তু ৩৮ বছরের পেসার কোটলা ম্যাচের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। দেশের হয়ে বিভিন্ন ফর্ম্যাটে ১৬৩ টি ম্যাচ খেলেছেন নেহরা। বর্ণময় ও ঘটনাবহুল কেরিয়ারের অনেক কথাই মনে পড়ছে তাঁর বিদায়বেলায়। কেরিয়ারে অনেক ওঠা-পড়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে বাঁহাতি এই পেসারকে। আবেগে ভেঙে পড়ছেন না তিনি। নেহরা বলেছেন, গত ২০ টি বছর দারুন কেটেছে। আমি একেবারেই আবেগপ্রবণ নই। এখন আগামী  বছরগুলির দিকে তাকিয়ে রয়েছি। ১৯৯৭-এ দিল্লির হয়ে খেলা শুরু করার পর থেকে কেরিয়ার যেমন ঘটনাবহুল, তেমনি আগামী বছরগুলিও হবে বলে আশাবাদী। সংবাদসংস্থাকে তিনি বলেছেন, 'কেরিয়ারে যাত্রাপথটা ছিল দুর্দান্ত। হয়ত একটা খেদ আছে। এই ২০ বছরে ২০০৩-র বিশ্বকাপের ফাইনালে জোহানেসবার্গের সেই বিকেলটা যদি বদলে দিতে পারতাম (ফাইনালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল)'। নেহরার মতে, মহেন্দ্র সিংহ ধোনির মতোই ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কের অধিকারী ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজা। জন রাইট কোচ থাকাকালে নেহরাকে নয়া রূপে পাওয়া গিয়েছিল। এরপর গ্রেগ চ্যাপেলের আমলে খুব একটা সাফল্য পাননি তিনি। ফের গ্যারি কার্স্টেন ও শেষে রবি শাস্ত্রীর আমলে জ্বলে উঠেছিলেন তিনি। নেহরা বলেছেন, চ্যাপেল যখন কোচ ছিলেন তখন তিনি খুব বেশি ম্যাচ খেলেননি। ২০০৫-এ মাত্র দুটি সিরিজ খেলেছিলেন। তাঁর কথায়, 'আমার প্রথমেই মনে হয়েছিল চ্যাপেলের জমানায় বিরিয়ানি খিচুড়ি হয়ে উঠবে'। নেহরা বলেছেন, জুনিয়রদের খুব ভালো কোচ হতে পারতেন চ্যাপেল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Cricket: পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
Rohit Sharma: বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget