এক্সপ্লোর

Asia Cup 2022: 'বাইরের লোকে কী বলল, তাতে কিছু যায় আসে না', অফফর্মের বিরাটের পাশে দাঁড়ালেন রাহুল

Virat Kohli: পাকিস্তানের বিরুদ্ধে নিজের শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছেন কোহলি। প্রথম ভারতীয় হিসাবে তিন ফর্ম্যাটেই ১০০ বা তার বেশি ম্যাচ খেলার নজির গড়বেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।

দুবাই: কাল এশিয়া কাপের (Asia Cup 2022) দ্বিতীয় ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। এই ম্যাচের আগে সবার নজর যার দিকে, তিনি হলেন বিরাট কোহলি (Virat Kohli)। নিজের শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছেন কোহলি। প্রথম ভারতীয় হিসাবে তিন ফর্ম্যাটেই ১০০ বা তার বেশি ম্যাচ খেলার নজির গড়বেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। তবে তিনি যে নিজের সেরা ফর্মে নেই, তা আর আলাদা করে বলে দিতে হবে না। প্রায় তিন বছর হতে চলল আন্তর্জাতিক ক্রিকেটে শতরান নেই। জুটেছে প্রবল সমালোচনাও। তবে এই সবের মধ্যেও দল যে কোহলির পাশেই আছেন, তা আবারও একবার প্রমাণিত হয়ে গেল।

ফর্মে ফিরবেন কোহলি, নিশ্চিত রাহুল

ভারত-পাক ম্যাচের আগেই টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক কেএল রাহুল (KL Rahul) কোহলির পাশে দাঁড়ালেন। সাফ কথায় জানিয়ে দিলেন বাইরের লোকে কে কী বলছে, তাতে খেলোয়াড়রা বেশি কর্ণপাত করেন না। সাংবাদিক সম্মেলনে কোহলি প্রসঙ্গে রাহুল বলেন, 'বাইরের লোক কে কী বলছে, তাতে আমরা বেশি গুরুত্ব দিই না। সকলেরই নিজের নিজের মতামত রয়েছে, তবে তাতে খেলোয়াড়দের উপর তেমন কোনও প্রভাব পড়ে না। বিশেষত বিরাট কোহলির মতো একজন বিশ্বমানের ক্রিকেটারের ক্ষেত্রে তো আরই বাইরের কারুর মতামতে কিছু যায় আসে না। ওঁ নিজের যে স্তর সেট করেছে, তা সাম্প্রতিক সময়ে বজায় রাখতে পারেনি বটে। তবে আমি নিশ্চিত ওঁ দলকে জেতানোর জন্য ও মুখিয়ে আছে। দেশকে জেতানোই বরাবরই ওঁর একমাত্র লক্ষ্য।'

কোহলির পাশে সৌরভও

কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে গত মাসে শেষবার মাঠে নেমেছিলেন। তারপর ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ে, উভয় সিরিজেই তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। প্রায় মাসখানেক বিরতির পর ফিরছেন তিনি। তাই স্বাভাবিকভাবেই আরও বেশি করে সকলে তাঁর দিকে তাকিয়ে। বোর্ড সভাপতি তথা প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও কিন্তু কোহলির পাশেই দাঁড়াচ্ছেন। সৌরভ নিশ্চিত কোহলি ফর্মে ফিরবেনই। শুক্রবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সৌরভ বলেন, 'কোহলির ব্যাটে রান না থাকলেও ও অনেক বড় ক্রিকেটার। অনেক দিন ধরে খেলছে। ওর নিজের একটা ফর্মুলা আছে রান করার। সেটা ঠিক ফিরে পাবে। আর কোনও দিন রান পাবে না, এমনটা হয় না।'

আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকাতে চলেছেন বিরাট কোহলি

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget