এক্সপ্লোর

Rohit Sharma in T20I: বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টিতে এই রেকর্ড গড়লেন রোহিত

Asia Cup 2022: হং কংকে ৪০ রানে উড়িয়ে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিল ভারত। সেই সঙ্গে এক অনন্য কীর্তি গড়ে ফেললেন রোহিত শর্মা (Rohit Sharma)।

দুবাই: হং কংকে ৪০ রানে উড়িয়ে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিল ভারত। সেই সঙ্গে এক অনন্য কীর্তি গড়ে ফেললেন রোহিত শর্মা (Rohit Sharma)।

বুধবার হং কংয়ের বিরুদ্ধে ১৩ বলে ২১ রান করে আউট হন রোহিত। সেই সঙ্গে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সাড়ে তিন হাজার রান সম্পূর্ণ করলেন রোহিত। বুধবারের পর রোহিতের মোট রান ৩৫২০। তিনি পেরিয়ে গেলেন নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিলকে। গাপ্টিলের ঝুলিতে ৩৪৯৭ রান রয়েছে। তালিকায় তিন নম্বরে রয়েছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যাঁর ঝুলিতে রয়েছে ৩৪০২ রান।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

সুপার ফোরের টিকিট

প্রথম ম্যাচে পাকিস্তানকে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ৫ উইকেটে হারিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে হং কংয়ের বিরুদ্ধে ৪০ রানে বিশাল জয় পেল টিম ইন্ডিয়া (Ind vs Honk Kong)। সেই সঙ্গে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিলেন রোহিত শর্মারা। পাকিস্তান বনাম হং কং ম্যাচ থেকে এবার নির্ধারিত হবে, গ্রুপের দ্বিতীয় দল হিসাবে কারা সুপার ফোরে পৌঁছবে।

বুধবার হং কংকে ৪০ রানে হারাল ভারত (Team India)। প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ১৯২/২। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় হং কং। এরপর তিন নম্বরে নেমে লড়াই চালিয়েছিলেন বাবর হায়াত। ৩৫ বলে ৪১ রান করেন তিনি। চার নম্বরে নেমে ২৮ বলে ৩০ রান করেন কিঞ্চিৎ শাহ। তবে হং কংয়ের বাকি ব্যাটাররা কেউই রান পাননি। শেষ দিকে জিশান আলি ১৭ বলে অপরাজিত ২৬ রান ও স্কট ম্যাকেশনি ৮ বলে অপরাজিত ১৬ রান করলেও,  শেষ পর্যন্ত ২০ ওভারে ১৫২/৫ স্কোরে আটকে যায় হং কং। ভারত ৪০ রানে ম্যাচ জেতে। একপেশে ভাবেই। ভারতীয় বোলারদের মধ্যে একটি করে উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিংহ, রবীন্দ্র জাডেজা ও আবেশ খান। বিরাট কোহলি এক ওভার হাত ঘুরিয়ে ৬ রান দিলেও কোনও উইকেট পাননি।

দুরন্ত সূর্য-কোহলি

তিনি ছন্দ হাতড়ে বেড়াচ্ছিলেন। পাকিস্তানের বিরুদ্ধেও বড় রান পাননি। মানসিকভাবে যে চাপে রয়েছেন, তা বিরাট কোহলির (Virat Kohli) একাধিক কথাবার্তায় প্রতিফলিত হচ্ছিল।

বুধবার এশিয়া কাপ -এ হং কংয়ের বিরুদ্ধে অবশ্য জ্বলে উঠল কোহলির ব্যাট। ঝকঝকে হাফসেঞ্চুরি করলেন। ধরে ফেললেন রোহিত শর্মাকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক হাফসেঞ্চুরি করার নিরিখে। কোহলির মোট ৩১টি হাফসেঞ্চুরি হয়ে গেল। সমসংখ্যক হাফসেঞ্চুরি রয়েছে রোহিতেরও। তাঁদের পরে রয়েছেন বাবর আজম (Babar Azam)। পাকিস্তানের তারকার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ২৭টি হাফসেঞ্চুরি রয়েছে।

বুধবার কোহলির সঙ্গেই জ্বলে উঠলেন সূর্যকুমার যাদবও (Suryakumar Yadav)। শটের বৈচিত্রের জন্য যাঁকে বিশ্ব ক্রিকেটের নতুন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি বলা হচ্ছে। মাত্র ২২ বলে হাফসেঞ্চুরি করলেন সূর্য। তৃতীয় উইকেটে কোহলি-সূর্যকুমারের পার্টনারশিপ ম্যাচের রং পাল্টে দিয়ে গেল। হং কংয়ের আঁটসাঁট বোলিংয়ে একটা সময় মনে করা হচ্ছিল ভারতের দেড়শো পেরনোও কঠিন হবে। কিন্তু তৃতীয় উইকেট পার্টনারশিপে সব হিসেব উল্টে গেল। ভারত প্রথমে ব্যাট করে তুলেছিল ২ উইকেটে ১৯২ রান। তৃতীয় উইকেটে ৪২ বলে ৯৮ রান যোগ করেন কোহলি ও সূর্যকুমার।

৪৪ বলে ৫৯ রান করে অপরাজিত রইলেন বিরাট। তবে আরও বিধ্বংসী মেজাজে ছিলেন সূর্যকুমার। ২৬ বলে ৬৮ রান করে অপরাজিত ছিলেন মুম্বইয়ের তারকা। ৬টি চার ও ৬টি ছক্কা মেরেছেন তিনি। হং কং লড়াই করলেও, ভারতের রানের ধারেকাছে পৌঁছতে পারেনি।

আরও পড়ুন: সামনে শুধু শাকিব, বাংলাদেশের বিরুদ্ধে তিন উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হলেন রশিদ

সেরা শিরোনাম

Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Ronaldinho Gaucho: পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget