এক্সপ্লোর

Ind vs Pak: খলনায়ক বৃষ্টি, ভেস্তে গেল ম্যাচ, পয়েন্ট ভাগাভাগি হয়ে গেল ভারত-পাকিস্তানের

Asia Cup: পাকিস্তানের সামনে (Ind vs Pak) লক্ষ্য ছিল ২৬৭ রানের। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদবদের বিরুদ্ধে যে রান তাড়া করে জেতাটা সহজ হতো না বাবর আজমদের।

পাল্লেকেলে: নাটকীয় লড়াইয়ের মঞ্চ প্রস্তুত ছিল। প্রাথমিক ব্যাটিং বিপর্যয় কাটিয়ে লড়াকু স্কোর তুলেছিল ভারত। পাকিস্তানের সামনে (Ind vs Pak) লক্ষ্য ছিল ২৬৭ রানের। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদবদের বিরুদ্ধে যে রান তাড়া করে জেতাটা সহজ হতো না বাবর আজমদের।

কিন্তু বাদ সাধল বৃষ্টি। আবহাওয়ার জন্য ভেস্তে গেল এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ। পাকিস্তান ইনিংস শুরুই হল না। ভারতীয় সময় রাত ৯.৫২ তে দুই অধিনায়ক রোহিত শর্মা ও বাবর আজম গোল্ডেন হ্যান্ডশেক করে নিলেন। ১ পয়েন্ট করে পেল ভারত ও পাকিস্তান - দুই দলই।

বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা ছিলই। তবু দুপুরের দিকে পাল্লেকেলের আবহাওয়ার উন্নতি হয়। ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়েই। তবে ভারতীয় ইনিংস চলাকালীন দুবার বৃষ্টি নামে। যার মধ্যে প্রথমবার ৩৩ মিনিট খেলা বন্ধ ছিল। শেষ পর্যন্ত ভারতীয় ইনিংস পুরোটাই শেষ হয়। ২৬৬ রানে অল আউট হয়ে যায় ভারত। পাকিস্তানের সামনে লক্ষ্য ছিল ২৬৭ রানের। কিন্তু ফের নামে বৃষ্টি। নানারকম অঙ্ক ঘুরতে থাকে। ডাকওয়ার্থ লুইস নিয়মে দেখা যায়, বৃষ্টি থেমে ২০ ওভারের ম্যাচ করা সম্ভব হলে পাকিস্তানের পরিবর্তিত লক্ষ্য দাঁড়াবে ১৫৫ রানের।

কিন্তু তাও করা গেল না। অঝোরে বৃষ্টিতে ম্যাচ ভেস্তেই গেল।                

 

শ্রীলঙ্কার মাটিতে ভারত ও পাকিস্তান - দুই দল এখনও পর্যন্ত ছটি ওয়ান ডে ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। যার মধ্যে বৃষ্টির জন্য পণ্ড হল ৪টি দ্বৈরথ! দুটি ম্যাচ তো শুরুই করা যায়নি। টসও হয়নি। আইসিসি রেকর্ডে যে কারণে সেই ম্যাচ দুটিকে পরিত্যক্ত বলা হয়েছিল। দুটি ম্যাচে বৃষ্টির জন্য কোনও ফল হল না। বাকি দুই ম্যাচের একটিতে জিতেছে ভারত। অন্যটিতে পাকিস্তান।        

আরও পড়ুন: Eden Gardens Exclusive: কোনও দলের বায়নাতেই পিচের চরিত্র বদল নয়, ইডেনের কিউরেটরকে বলে গেলেন আইসিসি প্রতিনিধি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Sri Lanka vs England: ওয়ান ডে ক্রিকেটে ইতিহাস শ্রীলঙ্কার, রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড
ওয়ান ডে ক্রিকেটে ইতিহাস শ্রীলঙ্কার, রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড
IND vs NZ: কাজে আসেনি তাঁর দুরন্ত ইনিংস, স্যামসনদের দরাজ সার্টিফিকেট ফিলিপসের
কাজে আসেনি তাঁর দুরন্ত ইনিংস, স্যামসনদের দরাজ সার্টিফিকেট ফিলিপসের
WTC Points Table: অজি বধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই জমিয়ে দিল প্রোটিয়ারা, কোথায় দাঁড়িয়ে ভারত?
অজি বধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই জমিয়ে দিল প্রোটিয়ারা, কোথায় দাঁড়িয়ে ভারত?
Premier League: ‘এত বড় ক্লাবের হয়ে খেলাটা সৌভাগ্যের’, চেলসির হয়ে ট্রফি জিততে মরিয়া ইউনাইটেড, আর্সেনাল প্রাক্তনী ওয়েলব্যাক
‘এত বড় ক্লাবের হয়ে খেলাটা সৌভাগ্যের’, চেলসির হয়ে ট্রফি জিততে মরিয়া ইউনাইটেড, আর্সেনাল প্রাক্তনী ওয়েলব্যাক

ভিডিও

Rajarhat News | CPM ও Congress-র পার্টি অফিসে ভাঙচুর, রাজারহাটে উত্তেজনা
Kolkata Durga Puja Stampede | ১৬ ফুটের রাস্তা, তার মধ্যে অঝোরে বৃষ্টি, তাতেই কি বিপত্তি চোরবাগানে?
Chorbagan Stampede |
Municipal Corporation Election | নভেম্বরে পুর-ভোট, এই মাসেই প্রার্থী ঘোষণা করতে পারে BJP
NCPI MPs | আরও সময় চায় NCPI, কড়া ভাষায় আক্রমণ করলেন Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget