এক্সপ্লোর

IND vs PAK: পাক পেস আক্রমণকে সমীহ করছেন, কোন ছকে আজ জয়ের খোঁজে রোহিত?

Asia Cup 2023: নেপালের বিরুদ্ধে বড় ব্য়বধানে জয় ছিনিয়ে নিয়ে এশিয়া কাপে ইতিমধ্যেই নিজেদের অভিযান শুরু করে ফেলেছে পাকিস্তান। শতরান হাঁকিয়েছেন বাবর আজম, ইফতিকার আহমেদ।

ক্যান্ডি: এশিয়া কাপে আজ অভিযান শুরু করছে ভারতীয় দল (Indian Cricket Team)। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। টুর্নামেন্টের ইতিহাসে ওয়ান ডে ফর্ম্যাটে এখনও পর্যন্ত মোট ১৪ বারের সাক্ষাতে ৭বার ভারত জয় ছিনিয়ে নিয়েছে। পাকিস্তান পাঁচবার জিতেছে। শেষ পাঁচবারের সাক্ষাতেও ভারত চারবার জিতেছে। এই পরিস্থিতিতে আজকের ম্যাচে খাতায় কলমে এগিয়ে রয়েছে ভারতীয় দল। তবে উল্টোদিকে যখন পাকিস্তান, তখন তো কোনওভাবেই হাল্কাভাবে নেওয়া উচিত নয়। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে ভারত অধিনায়কের মুখেও সেই সুরই শোনা গেল।

ক্রিকেট বিশেষজ্ঞদের মত আজকের ম্যাচ মূলত ২ দলের পেস আক্রমণের ম্যাচ হতে চলেছে। বিশেষ করে পাক পেস আক্রমণে শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ, নাসিম শাহ প্রত্যেকেই দেড়শোর কাছাকাছি গতিতে বল করে থাকেন।  ভারত অধিনায়ক বলছেন, ''দেখুন, নেটে তো আর শাহিন, নাসিম বা রউফকে খেলতে পারব না। যারা আছে তাদের নিয়ে অনুশীলন করি। তবে প্রত্যেকেই ভাল মানের বোলার। তাই অভিজ্ঞতা কাজে লাগিয়েই ওদের বিরুদ্ধে ম্যাচ জিততে চাই।''

নেপালের বিরুদ্ধে বড় ব্য়বধানে জয় ছিনিয়ে নিয়ে এশিয়া কাপে ইতিমধ্যেই নিজেদের অভিযান শুরু করে ফেলেছে পাকিস্তান। শতরান হাঁকিয়েছেন বাবর আজম, ইফতিকার আহমেদ। এমনকী আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ জিতে এই মুহূর্তে ওয়ান ডে ক্রমতালিকাতেও শীর্ষে রয়েছে তাঁরা। প্রতিপক্ষ শিবিরকে সমীহ করে রোহিত বলছেন, ''সাম্প্রতিক কালে এক দিনের ক্রিকেট এবং টি-টোয়েন্টিতে পাকিস্তান ভাল খেলছে। বিশ্বের এক নম্বর দল হওয়া কঠিন ব্যাপার। তাই নিজেদের কাল একটা পরীক্ষার মধ্যে ফেলতে পারব। তবে উল্টো দিকে কোন দল রয়েছে তা ভাবতে চাই না। মাঠে নেমে সব কাজ ঠিকঠাক করতে চাই। এশিয়া কাপে ছ’টা দলই কঠিন। যে কোনও দিন যে কোনও দল জিততে পারে।''

এর আগেও এশিয়া কাপে অধিনায়ক হিসেবে ভারতকে চ্যাম্পিয়ন করেছেন। কিন্তু এবার পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে খেলতে নামবেন। তাই নিজের পারফরম্যান্সও একশো শতাংশ দিতে মরিয়া হিটম্যান। তিনি বলছেন, ''দল যাতে ভালো শুরু করতে পারে, সেটা টপ-অর্ডার ব্যাটার হিসেবে আমার কর্তব্য। আমি বেশিক্ষণ ক্রিজে থাকার চেষ্টা করব। ১৬ বছরে যে যে অভিজ্ঞতা হয়েছে, সেটা ব্যবহার করেই খেলতে চাই।''

পাল্লেকেলে স্টেডিয়ামে যেই মাঠে ম্যাচ হবে। সেখানকার ওয়ান ডে রেকর্ড অবশ্য ভারতীয় ক্রিকেটপ্রেমীদের উৎসাহিত করে তোলার মতোই। কারণ, এই মাঠে ওয়ান ডে-তে এখনও পর্যন্ত অপরাজিত ভারতীয় দল। পাল্লেকেলে স্টেডিয়ামে এখনও পর্যন্ত ৩টি ওয়ান ডে ম্যাচ খেলেছে ভারত। ৩টি ম্যাচেই জিতেছে টিম ইন্ডিয়া। জয়যাত্রা শুরু হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে। বিরাট কোহলির নেতৃত্বে দুটি ম্যাচ জিতেছে ভারত। তিন ম্যাচেই ভারতের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।    

সেরা শিরোনাম

Glenn Maxwell: পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
India vs Sri Lanka: নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
Indian Football Team: অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget