এক্সপ্লোর

Asia Cup: এশিয়া কাপের ফাইনালে আজ রোহিতদের চিন্তা সেই মিডল অর্ডার, পাঁচ বছরের প্রতীক্ষার অবসান হবে?

Asia Cup, IND vs SL: ওয়ান ডে ফর্ম্যাটে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৬ ম্যাচ খেলে ৯৭টি ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। এশিয়া কাপের ফাইনালে মোট ৮ বারের সাক্ষাতে সর্বাধিক পাঁচবার জয় পেয়েছে টিম ইন্ডিয়া।

কলম্বো:  ২০১৮ সালে শেষবার। এশিয়া কাপ ঘরে তুলেছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। গত বছর টি-টোয়েন্টি ফর্ম্য়াটে হওয়া এই টুর্নামেন্টে সুপার ফোর থেকেই বিদায়ঘণ্টা বেজে যায়। তবে এবার আর তীরে এসে তরী ডোবাতে নারাজ টিম ইন্ডিয়া। আজ চলতি বছরের এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ভারতীয় দল।

গত বছর সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে হার ভারতের স্বপ্নভঙ্গ করেছিল। এবারও ফেভারিট হিসেবে মাঠে নেমে দুর্দান্ত পারফর্ম করেছেন রোহিত, রাহুল, বিরাটরা, বুমরারা। শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে হার কিছুটা তাল কাটলেও, আজকের ম্য়াচেও লঙ্কা ব্রিগেডের বিরুদ্ধে ভারতকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 

তবে বাংলাদেশের বিরুদ্ধে হার কিন্তু আরও একটা বিষয়ে ফের প্রশ্ন তুলে দিয়েছে। বিরাট কোহলির অনুপস্থিতিতে মিডল অর্ডারের ভারসাম্যহীনতা। সূর্যকুমার যাদব ফের ব্যর্থ হয়েছে। ঈশান কিষাণ, কে এল রাহুলও রান পাননি আগের ম্যাচে। বিশ্বকাপের আগে চার নম্বর ব্যাটিং পজিশন নিয়ে মাথাব্যথা এখনও কমল না দ্রাবিড় ও তাঁর টিম ম্য়ানেজমেন্টের। তবে বুমরা, সিরাজ, শামিদের পারফরম্যান্স স্বস্তি দেবে। 

ওয়ান ডে ফর্ম্যাটে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৬ ম্যাচ খেলে ৯৭টি ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। এশিয়া কাপের ফাইনালে মোট ৮ বারের সাক্ষাতে সর্বাধিক পাঁচবার জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এবার কি সংখ্যাটা আরও বাড়িয়ে নিতে পারবে রোহিত বাহিনী?

এই ফাইনাল ম্যাচের আগেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের সঙ্গে দলের অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) হোটেল রুমে এক বৈঠক হয় বলেই খবর। এই বৈঠকে রোহিতের পাশাপাশি দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid), ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর, বোলিং কোচ পারস মামব্রে এবং ভারতীয় পুরুষ দলের প্রধান নির্বাচক অজিত আগরকরও উপস্থিত ছিলেন। তিন ঘণ্টা ধরে এই বৈঠক চলে বলে খবর। রোহিত শর্মা পরের দিকেই এই বৈঠকে যোগ দেন।

প্রসঙ্গত, এশিয়া কাপ ফাইনালের আগেই ভারতীয় দল কিন্তু বড় ধাক্কা খেয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ব্যাট হাতে লড়াই করেছিলেন অক্ষর। কিন্তু স্টাম্পিং থেকে বাঁচতে দ্রুত ক্রিজে ঢুকতে গিয়ে পড়ে গিয়ে কব্জিতে চোট পান গুজরাতের স্পিনার। তারপর শ্রীলঙ্কার এক ক্রিকেটারের থ্রো করা বলেও হাতে চোট পান। ইনিংসের শেষ দিকে তাঁকে খোঁড়াতেও দেখা যায়। শনিবার রাতের দিকে ভারতীয় বোর্ড থেকে বিবৃতি দিয়ে জানানো হল, বাঁদিকের কোয়াড্রিসেপস পেশিতে চোট পেয়েছেন অক্ষর। তিনি ফাইনালে খেলতে পারবেন না। তাঁর পরিবর্ত হিসাবে আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটন সুন্দরের নাম ঘোষণা করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
India vs Brazil: পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget