এক্সপ্লোর

এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশকে হাল্কাভাবে নেওয়া যাবে না, বলছেন ধবন, ৬ ‘ম’ ভাবাচ্ছে ভারতকে

দুবাই: আগামীকাল এশিয়া কাপের ফাইনাল। এই প্রতিযোগিতার সফলতম দল এবং গতবারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি বাংলাদেশ। ২০১৬ সালের এশিয়া কাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে ষষ্ঠ খেতাব জেতে ভারতীয় দল। বাংলাদেশ দু’বার ফাইনালে উঠলেও, এখনও পর্যন্ত এশিয়া কাপ জিততে পারেনি। এবার অধরা খেতাব জিততে মরিয়া মাশরাফি মোর্তাজারা। ভারতীয় দলও আত্মবিশ্বাসী। ফলে দুবাইয়ে জমজমাট ফাইনাল দেখার আশায় ক্রিকেটপ্রেমীরা। ফাইনালের আগে বাংলাদেশকে সমীহ করছে ভারতীয় দল। বাঁ হাতি ওপেনার শিখর ধবন বলেছেন, ‘আমরা বাংলাদেশকে হাল্কাভাবে নিচ্ছি না। পাকিস্তান খাতায়-কলমে বড় দল। কিন্তু সেটা বাস্তবে গুরুত্বহীন। গত কয়েক বছরে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। ওরা পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে খেলেছে, তাতে ওদের কুর্ণিশ জানাতেই হচ্ছে। ওরা তিনটি বিভাগেই ভাল। চাপের মুখে কীভাবে ভাল খেলতে হয়, সেটা ওরা জানে। ওরা বড় দলগুলির বিরুদ্ধে খেলতে নেমে আর দ্বিধায় থাকে না। ওদের ফাইনালে ওঠা বড় কৃতিত্বের। আমাদের পরিকল্পনা বদল করতে হচ্ছে।’ ধবন আরও বলেছেন, ‘বিরাট (কোহলি) না থাকলেও, আমাদের মনোভাব একইরকম আছে। আমি একইরকম মানসিকতা নিয়ে ফাইনালে খেলতে নামব। আমরা ইংল্যান্ডে ভালভাবে অনুশীলন করেছি। আমরা এখন অনেক ফিট। দলের সংস্কৃতি বদলে গিয়েছে। আমি উত্তর ভারতের ছেলে। তাই গরমে খেলতে অভ্যস্ত। আমার উপর সহ-অধিনায়কত্বের চাপ নেই।’ বিরাট না থাকলেও, এশিয়া কাপে ভারতীয় দল যথেষ্ট শক্তিশালী। সবাই খেলার জন্য তৈরি। সুপার ফোরের শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে টাই হলেও, দু’বার পাকিস্তানকে হারিয়ে রোহিত শর্মারা আত্মবিশ্বাসী। অন্যদিকে, ফাইনালের আগে চোট-আঘাত নিয়ে সমস্যায় বাংলাদেশ। হাত ভাঙায় আগেই ছিটকে গিয়েছিলেন তামিম ইকবাল। আঙুলের চোট থাকায় ফাইনালে খেলতে পারবেন না শাকিব আল হাসানও। তবে শাকিব না থাকলেও, বাংলাদেশের বোলিং বিভাগ যথেষ্ট শক্তিশালী। গতকাল পাকিস্তানের বিরুদ্ধে চার উইকেট নেওয়া মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মাশরাফি মোর্জাতারা ভারতীয় ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে তৈরি। এই ম্যাচের আগে বাংলাদেশের ৬ ‘ম’ ভাবিয়ে তুলেছে ভারতের টিম ম্যানেজমেন্ট। এই ৬ জন খেলোয়াড় হলেন মুশফিকুর রহিম, মুস্তাফিজুর, মাশরাফি, মেহেদি হাসান মিরাজ, মহম্মদ মিঠুন ও মাহমুদুল্লাহ। এই ৬ জন ক্রিকেটারই গতকাল দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। তাছাড়া মুশফিকুর, মুস্তাফিজুর, মাশরাফি ও মাহমুদুল্লাহ অতীতে ভারতের বিরুদ্ধে ভাল খেলেছেন। মিঠুন ও মেহেদি ভাল ফর্মে থাকায় তাঁদের নিয়েও আলাদা পরিকল্পনা করছে ভারতীয় দল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket News: পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
Vaibhav Sooryavanshi: অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
AFG Vs IND: নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?
নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?
Sachin On Student Protest: বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের
বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget