এক্সপ্লোর

Asia Cup: 'শত্রু' যখন বন্ধু, ২২ গজের বাইরে সম্প্রীতির বার্তা, বুমরাকে উপহার দিলেন শাহিন

IND vs PAK 2023: এদিন সুপার ফোরের ম্যাচের ফাঁকে যদিও এক অন্য ছবি ধরা পড়ল। যা মন জয় করে নেবে সবার। শাহিন আফ্রিদি ও যশপ্রীত বুমরার একটি ভিডিও ক্লিপস ভাইরাল হয়েছে।

কলম্বো: মাঠের মধ্যে তু তু ম্যা...ম্যা..। ক্রিকেট বিশ্বের চিরপ্রতিদ্বন্দ্বী ২ দেশ। ২২ গজের লড়াইয়ে কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। ভারত-পাকিস্তান লড়াই ক্রিকেট বিশ্বের যে কোনও মহারণের থেকে বেশি মাত্রা যোগ করে। এশিয়া কাপের মঞ্চে ২ দেশের লড়াইয়ে বারবার বৃষ্টি থাবা দিলেও দর্শকদের উন্মাদনা কোথাও কমেনি। এদিন সুপার ফোরের ম্যাচের ফাঁকে যদিও এক অন্য ছবি ধরা পড়ল। যা মন জয় করে নেবে সবার। শাহিন আফ্রিদি ও যশপ্রীত বুমরার একটি ভিডিও ক্লিপস ভাইরাল হয়েছে। যা ভাইরাল হয়েছে মুহূর্তের মধ্যে। 

কিছুদিন আগে বাবা হয়েছেন যশপ্রীত বুমরা। তাঁর স্ত্রী সঞ্জনা গণেশান পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। এদিন বৃষ্টির জন্য খেলা যখন স্থগিত ছিল, তখন ২ দেশের প্লেয়াররা একসঙ্গে আড্ডা মারছিলেন। ঠিক সেই সময়ই একবার শাহিন এসে বুমরাকে ছোট্ট উপহার দেন। শাহিন এমনও বলেন যে, ''খুব তাড়াতাড়ি আমা হয়ত নতুন বুমরা পেতে চলেছি।''

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pakistan Cricket (@therealpcb)

এদিকে,  এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাক ম্যাচের প্রথম দিন বৃষ্টিতে ভেস্তে গেল। আগামীকাল রিজার্ভ ডে-তে গড়াল ম্যাচ। গ্রুপ পর্বেও এই ২ দলের খেলা ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। এদিনও খেলা শুরু হওয়ার পর ভারতীয় ব্যাটিংয়ের ২৪.১ ওভার পর্যন্ত খেলা চললেও এরপরই বৃষ্টি নামে মুশলধারে। এরপর বৃষ্টি কমলেও মাঠের অবস্থা এতটাই বাজে ছিল যে আর খেলা শুরু করা সম্ভব হয়নি। আজ যেখানে খেলা শেষ হয়েছে, আগামীকাল ঠিক সেখান থেকেই খেলা শুরু হবে। 

এদিন বৃষ্টি নামার পর কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে পুরোপুরি গোটা মাঠ কভারে ঢেকে দেওয়া হয়। বেশ কিছু ক্ষণ জোরে বৃষ্টি হয়। ফলে কভারের উপরে জল জমে গিয়েছিল। বৃষ্টি থামলে সেই জল সরাতে হিমশিম খেতে হয় মাঠকর্মীদের। বৃষ্টি থামার পরে মাঠের কিছু জায়গায় খারাপ অবস্থা দেখা গিয়েছে। বেশ কিছু জায়গায় জল জমে গিয়েছিল। আম্পায়াররা বারবার মাঠ পরিদর্শনের পর দু দলের প্লেয়ারদের জানান যে রাত ৯টায় ম্যাচ শুরু করা গেলে ৩৪ ওভারের ম্যাচ আয়োজন করতে হবে। তবে ফের বৃষ্টি শুরু হয়। ফলে আর আম্পায়াররা রিস্ক নেননি। শেষ পর্যন্ত এদিনের মত খেলা পুরোপুরি স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেন। 

সেরা শিরোনাম

India Vs New Zealand Live: ৩৫ ওভারেই সাজঘরে ৫ ব্যাটার, বুমরার দাপটে কোণঠাসা কিউয়িরা, হাফ সেঞ্চুরি পেরিয়ে, লড়ছেন নিকোলস-ফিলিপস
৩৫ ওভারেই সাজঘরে ৫ ব্যাটার, বুমরার দাপটে কোণঠাসা কিউয়িরা, হাফ সেঞ্চুরি পেরিয়ে, লড়ছেন নিকোলস-ফিলিপস
MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
SA vs BAN: পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস
পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget