এক্সপ্লোর

Asian Athletics Championships: এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জাতীয় রেকর্ড গড়ে সোনা ভারতের মিক্সড রিলে টিমের

Athletics Championship: হাইজাম্পে ২.২৬ মিটার লাফিয়ে রুপো জিতেছেন ভারতের সর্বেশ এ কুশারি। তবে পদক জিততে ব্য়র্থ ভারতের তেজস্বিন শঙ্কর।

ব্যাংকক: এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (Asian Athletics Championships) সোনা এল ভারতের ঝুলিতে। ৪X৪০০ মিটার মিক্সড ব়্যালিতে জাপান ও শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত। রাজেশ রমেশ, ঐশ্বর্য মিশ্র, অমোজ জেকব ও শুভা বেঙ্কটেশনের দল জাতীয় রেকর্ড গড়লেন। ৩.১৪.১৭ মিনিট সময় করে। ২০১৮ এশিয়ান গেমসে ৩.১৫.৭১ মিনিট ছিল এখনও পর্যন্ত জাতীয় রেকর্ড।

হাইজাম্পে ২.২৬ মিটার লাফিয়ে রুপো জিতেছেন ভারতের সর্বেশ এ কুশারি। তবে পদক জিততে ব্য়র্থ ভারতের তেজস্বিন শঙ্কর। মহিলাদের হেপ্টাথলনে রুপো জিতেছেন স্বপ্না বর্মন। ৫৮৪০ পয়েন্ট সংগ্রহ করেছেন তিনি। উজবেকিস্তানের একাতেরিনা ভোরোনিনা সোনা জিতেছেন।

এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে লং জাম্পে রুপো জিতলেন ভারতের মুরলী শ্রীশঙ্কর (Murali Sreeshankar)। সেই সঙ্গে ২০২৪ সালে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতাও অর্জন করলেন তিনি।

অলিম্পিক্সের যোগ্যতা অর্জন মান ৮.২৭ মিটার। শনিবার ব্যাংককে শ্রীশঙ্কর ৮.৩৭ মিটার লাফিয়ে রুপো জেতেন। সেই সঙ্গে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতাও অর্জন করেন।

২০২৪ সালে অলিম্পিক্সের ৩৩তম সংস্করণ। ১ জুলাই শুরু হয়েছে অলিম্পিক্সের যোগ্যতাঅর্জন পর্ব। শুরুর এক সপ্তাহের মধ্যেই যোগ্যতামান পেরলেন শ্রীশঙ্কর। তিনি বলেছেন, 'প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য লং জাম্পাররা গত দুমাস প্রতিদ্বন্দ্বিতা করেননি। সকলেই এশিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। প্রস্তুতির অনেক সময় পেয়েছেন ওঁরা। আমি গত সপ্তাহেই স্যুইৎজারল্যান্ড থেকে ফিরেছি। তবে য়ু ট্যাং লিনের ৮.৪০ মিটারের লাফ আমাকে বেশ অবাক করেছে। তবে এরকম বড় প্রতিযোগিতায় স্নায়ুর চাপ সামলে পারফর্ম করাটা বড় ব্যাপার। ষষ্ঠ প্রচেষ্টায় নিজের সেরা পারফর্মটাই করেছি।'

২০ কিলোমিটার হাঁটায় অক্ষদীপ সিংহ, বিকাশ সিংহ, পরমজিৎ সিংহ বিস্ত ও প্রিয়ঙ্কা গোস্বামী ইতিমধ্যেই প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছেন। 

পুরুষ বিভাগে ৪০০ মিটার হার্ডলে এই বছরে ভারতীয়দের মধ্যে সেরা সময় করে ব্রোঞ্জ জেতেন সন্তোষ কুমার। কাতারের মহম্মদ হেমেইদা বাসেম সোনা জিতেছেন। রুপো জিতেছেন জাপানের ইউসাকু কোদামা। ৪৯.৪৯ সেকেন্ড সময় করেছেন সন্তোষ কুমার।                                                                

আরও পড়ুন: বছর শেষে দক্ষিণ আফ্রিকার মাটিতে পরীক্ষা টিম ইন্ডিয়ার, প্রকাশিত হল পূর্ণাঙ্গ সূচি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget