এক্সপ্লোর

Asian Athletics Championships: এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো প্রিয়ঙ্কার, ব্রোঞ্জ বিকাশের

Asian Athletics Championships 2023: পুরুষদের ইভেন্টে বিকাশ ব্রোঞ্জ জিতেছেন। ১ ঘণ্টা ২৯ মিনিট ৩২ সেকেন্ড সময় নেন। জাপানের ইউতারো মুরায়ামা ও চিনের ওয়াং কাইহুয়ার পরই রয়েছেন বিকাশ।

ব্যাঙ্কক: এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (Asian Athletics Championship) রুপো জিতলেন প্রিয়ঙ্কা গোস্বামী (Priyanka Goswami)। ব্রোঞ্জ জিতলেন বিকাশ সিংহ (Vikash Singh)। ২০ মিটার রেস ওয়াক ইভেন্টে (Race Walk Event) পদক জিতলেন ভারতের এই ২ অ্যাথলিট। মহিলাদের ইভেন্টে চিনের ইয়াং লিউজিংয়ের পরেই রয়েছেন প্রিয়ঙ্কা। মোট ২০ মিটার রেস ওয়াক ইভেন্ট মাত্র ১ ঘণ্টা ৩৪ মিনিট ২৪ সেকেন্ড সময় নেন। পদক জিতলেও নিজের ব্যক্তিগত সেরা পারফরম্যান্সের থেকে অনেকটাই পিছিয়ে ছিলেন প্রিয়ঙ্কা।

অন্য়দিকে, পুরুষদের ইভেন্টে বিকাশ ব্রোঞ্জ জিতেছেন। ২০ মিটার রেস ওয়াক ইভেন্টে ১ ঘণ্টা ২৯ মিনিট ৩২ সেকেন্ড সময় নেন। জাপানের ইউতারো মুরায়ামা ও চিনের ওয়াং কাইহুয়ার পরই রয়েছেন বিকাশ। এবারের টুর্নামেন্টে ভারত মোট ২৮টি পদক জিতেছে। তার মধ্যে ৬টি সোনা, ৩টি রুপো ও ৯টি ব্রোঞ্জ জিতেছে। এটি এই টুর্নামেন্টের ইতিহাসে ভারতের সেরা পরফরম্যান্স। ২০১৭ সালে এই টুর্নামেন্টে মোট ২৭টি পদক জিতেছিল ভারত। ঝুলিতে ছিল ৯টি সোনা (Gold)।

এর আগে, হাইজাম্পে ২.২৬ মিটার লাফিয়ে রুপো জিতেছেন ভারতের সর্বেশ এ কুশারি। তবে পদক জিততে ব্য়র্থ ভারতের তেজস্বিন শঙ্কর। মহিলাদের হেপ্টাথলনে রুপো জিতেছেন স্বপ্না বর্মন। ৫৮৪০ পয়েন্ট সংগ্রহ করেছেন তিনি। উজবেকিস্তানের একাতেরিনা ভোরোনিনা সোনা জিতেছেন।

এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে লং জাম্পে রুপো জিতলেন ভারতের মুরলী শ্রীশঙ্কর (Murali Sreeshankar)। সেই সঙ্গে ২০২৪ সালে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতাও অর্জন করলেন তিনি।

অলিম্পিক্সের যোগ্যতা অর্জন মান ৮.২৭ মিটার। শনিবার ব্যাংককে শ্রীশঙ্কর ৮.৩৭ মিটার লাফিয়ে রুপো জেতেন। সেই সঙ্গে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতাও অর্জন করেন।

২০২৪ সালে অলিম্পিক্সের ৩৩তম সংস্করণ। ১ জুলাই শুরু হয়েছে অলিম্পিক্সের যোগ্যতাঅর্জন পর্ব। শুরুর এক সপ্তাহের মধ্যেই যোগ্যতামান পেরলেন শ্রীশঙ্কর। তিনি বলেছেন, 'প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য লং জাম্পাররা গত দুমাস প্রতিদ্বন্দ্বিতা করেননি। সকলেই এশিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। প্রস্তুতির অনেক সময় পেয়েছেন ওঁরা। আমি গত সপ্তাহেই স্যুইৎজারল্যান্ড থেকে ফিরেছি। তবে য়ু ট্যাং লিনের ৮.৪০ মিটারের লাফ আমাকে বেশ অবাক করেছে। তবে এরকম বড় প্রতিযোগিতায় স্নায়ুর চাপ সামলে পারফর্ম করাটা বড় ব্যাপার। ষষ্ঠ প্রচেষ্টায় নিজের সেরা পারফর্মটাই করেছি।'

আরও পড়ুন: মায়ামিতে মেসির মাইনে কত ? বেতনের সঙ্গে লিও পাবেন আরও অনেক কিছু

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!
England Football Team: ইংল্যান্ডের ক্রীড়ামহলে ফের নাইটক্লাব বিতর্ক, বিশ্বকাপে ব্রোঞ্জজয়ী ফুটবলারের বিরুদ্ধে মামলা দায়ের
ইংল্যান্ডের ক্রীড়ামহলে ফের নাইটক্লাব বিতর্ক, বিশ্বকাপে ব্রোঞ্জজয়ী ফুটবলারের বিরুদ্ধে মামলা দায়ের
Lionel Messi: বিশ্বকাপজুড়ে বারংবার হামলার ছক, দুষ্কৃতির প্রধান লক্ষ্য ছিলেন লিওনেল মেসি!
বিশ্বকাপজুড়ে বারংবার হামলার ছক, দুষ্কৃতির প্রধান লক্ষ্য ছিলেন লিওনেল মেসি!
Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget