এক্সপ্লোর

Lionel Messi : মায়ামিতে মেসির মাইনে কত ? বেতনের সঙ্গে লিও পাবেন আরও অনেক কিছু

Messi in Inter Miami:মার্কিন ও ইউরোপীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মেসি বার্ষিক ৫০ থেকে ৬০ মিলিয়ন ডলারের চুক্তিতে সই করেছেন ইন্টার মায়ামিতে। ভারতীয় মুদ্রায় যে অর্থের পরিমাণ প্রায় ৬০০ কোটি টাকা।

মায়ামি : কেরিয়ারের শেষপর্বে এসে নিয়েছেন নতুন চ্যালেঞ্জ। ঠিকানা বদলেছেন সাগর টপকে। ইউরোপ ছেড়ে আপাতত মার্কিন মুলুকে। সৌদি আরবের ক্লাবের পাশাপাশি ইউরোপের একাধিক ক্লাবের অফার ছেড়ে বেছে নিয়েছেন আমেরিকার ইন্টার মায়ামিকে (Inter Miami)। মার্কিন যুক্তরাষ্ট্রে মেজর সকার লিগে (Major League Soccer) ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ক্লাবই নতুন ঠিকানা লিওনেল মেসির (Lionel Messi)।সৌদির আরবের ক্লাব আল হিলালের আকাশ ছোঁয়া অর্থের হাতছানি ছেড়ে আড়াই বছরের চুক্তিতে ইন্টার মিয়ামিতে সই করার পিছনে মেসির মাথায় কি ফুটবল ছাড়ার পরের জীবনের ছক ?

জানা যাচ্ছে, ফুটবলার হিসেবে সই করার চুক্তিপত্রেই সাতবারের বিশ্বসেরা ফুটবলারকে ইন্টার মায়ামি ক্লাবের স্বত্ত্বও (Equity) দেওয়া হয়েছে। সঙ্গে রয়েছে আরও কিছু। ইউরোপীয় ও মার্কিন সংবাদমাধ্যমগুলি সূত্রে জানা যাচ্ছে, চুক্তি অনুযায়ী, মেজর সকার লিগে (MLS) মেসি খেলতে নামতে রাজি হওয়ার আরও এক কারণ দুই স্পনসরের থেকে লভ্যাংশ প্রাপ্তি। এমএলএসে-র প্রচার ও প্রসারের পর যে অর্থ অ্যাপল ও অ্যাডিডাস পাবে, তার একটি অংশও এবার থেকে যাবে মেসির কাছে।

আর বেতন ? মার্কিন ও ইউরোপীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মেসি বার্ষিক ৫০ থেকে ৬০ মিলিয়ন ডলারের চুক্তিতে সই করেছেন ইন্টার মায়ামিতে। ভারতীয় মুদ্রায় যে অর্থের পরিমাণ প্রায় ৬০০ কোটি টাকা। যা শুধুই মেসির বার্ষিক বেতন। ক্লাবের ও এমএলএসের লভ্যাংশ রয়েছে তার ওপর। আর্জেন্তাইন সুপারস্টারকে তাঁর মোট আয়ের একটা বড় অংশ অবশ্য কর হিসেবে দিতে হবে আমেরিকা সরকারকে। 

বার্সেলোনায় (Barcelona) লম্বা কেরিয়ারের ক্লাব পর্যায়ে যে সাফল্য মেসি পেয়েছিলেন প্যারিস সাঁ জাঁতে তা অবশ্য মেলেনি। চুক্তির শেষপর্বে চলেছে প্রচণ্ড ডামাডোলও। অবশ্য পিএসজি (PSG) খেলোয়াড় হিসেবেই বিশ্বকাপের অধরা স্বপ্ন পূরণ করেছেন এলএমটেন। এবার আলতান্তিক টপকে মার্কিন মুলুকে মেসির কেরিয়ারের পরবর্তী পর্ব। 

আরও পড়ুন- চন্দ্রযানের ক্যামেরা বানিয়েছেন বাঙালি বিজ্ঞানী, চাঁদের দেশে ভারতের পাড়িতে উচ্ছ্বাসে ভাসছে ইসলামপুর

আরও পড়ুন- হারিয়েছে ফোন ? খুঁজে দেবে পুলিশই ! কী কী ধাপে এগোবেন ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন         https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: জয় উদযাপন করতে গিয়ে ভাঙল হাত, অস্ত্রোপচারের পর বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন ইংল্যান্ডের অভিজ্ঞতম ফুটবলার
জয় উদযাপন করতে গিয়ে ভাঙল হাত, অস্ত্রোপচারের পর বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন ইংল্যান্ডের অভিজ্ঞতম ফুটবলার
Argentina: জয়ের আনন্দের মাঝেই মর্মান্তিক খবর আর্জেন্তিনা শিবিরে, মেসিদের ফুটবল ফেডারেশনেও অস্বস্তি
জয়ের আনন্দের মাঝেই মর্মান্তিক খবর আর্জেন্তিনা শিবিরে, মেসিদের ফুটবল ফেডারেশনেও অস্বস্তি
West Bengal News Live: 'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Djokovic On Kohli: কোহলির থেকে স্যুইং সামলানো শিখতে চান টেনিসের কিংবদন্তি জকোভিচ, দারুণ মানুষ, বলছেন বিরাট
কোহলির থেকে স্যুইং সামলানো শিখতে চান টেনিসের কিংবদন্তি জকোভিচ, দারুণ মানুষ, বলছেন বিরাট

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget