এক্সপ্লোর

Asian Champions Trophy: এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাপানের বিরুদ্ধে ১-১ ড্র করল ভারত

India vs Japan: গোটা ম্যাচে প্রায় ৬১ শতাংশ বল পজিশন ধরে রাখলেও ম্যাচ জিততে ব্যর্থ হলেন হরমনপ্রীত, মনপ্রীতরা। চিনের বিরুদ্ধে জয় পেয়েছিল ভারত।

চেন্নাই: ঘরের মাঠে খেলা। প্রথম ম্যাচে চিনের বিরুদ্ধে বড় জয় ছিনিয়ে নিয়েছিল দল। কিন্তু দ্বিতীয় ম্যাচে ড্র করেই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় হকি দলকে। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে জাপানের বিরুদ্ধে ১-১ ড্র করল ভারত। গোটা ম্যাচে প্রায় ৬১ শতাংশ বল পজিশন ধরে রাখলেও ম্যাচ জিততে ব্যর্থ হলেন হরমনপ্রীত, মনপ্রীতরা।

আগের ম্যাচে চিনের ডিফেন্স ভেদ করে বারবার প্রতিপক্ষের ডি বক্সে ঢুকে যাচ্ছিলেন ভারতের হকি প্লেয়াররা। কিন্তু এই ম্যাচে জাপানের ডিফেন্স ছিল ভীষণই শক্তিশালী। ম্যাচের প্রথম কোয়ার্টারে ২ দলই একে অপরের দিকে আক্রমণ করতে থাকলেও কোনও দলই গোলমুখ খুলতে পারেনি। খেলার ২৮ মিনিটের মাথায় জাপানের হয়ে ম্যাচে প্রথম গোলটি করেন কেন নাগায়োসি। বরুণ কুমারের পাশ থেকে দুরন্ত ফ্লিকে বল জালে জড়ান কেন। 

স্টেডিয়ামে মুহূর্তের মধ্যে নিস্তব্ধ হয়ে গিয়েছিল। তবে তৃতীয় কোয়ার্টারে ৪৩ মিনিটের মাথায় অধিনায়ক হরমনপ্রীত সিংহ ভারতীয় সমর্থকদের মুখে হাসি ফোটান। ভারতকে সমতায় ফেরান তিনি। পরে আর কোনও দলই গোল করতে পারেনি। এই ম্যাচ ড্র হওয়ায় পয়েন্ট টেবিলে মালয়েশিয়া ভারতকে টপকে শীর্ষে চলে গেল। অন্যদিকে, জাপান টুর্নামেন্টে প্রথম পয়েন্ট দখল করে নিল।

উল্লেখ্য, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্য়াচে বড় জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় হকি দল। চিনের বিরুদ্ধে ৭-২ গোলে ম্যাচ জিতেছিল ভারত। চেন্নাইয়ে আয়োজিত এই টুর্নামেন্টের শুরুটা দুর্দান্ত করেছিলেন মনপ্রীত, হরমনপ্রীতরা। এদিন ম্যাচের শুরু থেকেই চিনের বিরুদ্ধে আক্রমণাত্মক খেলা শুরু করে ভারত। প্রথম কোয়ার্টারে জোড়া গোল করে ভারতকে ২-০ গোলে এগিয়ে দিয়েছিলেন হরমনপ্রীত সিংহ। পেনাল্টি থেকে জোড়া গোল করেন ভারত অধিনায়ক। প্রথম কোয়ার্টারের শেষে সুখজিৎ সিংহ ভারতের হয়ে ব্যবধান ৩-০ করেন। খেলার দ্বিতীয় কোয়ার্টারে কিছুটা আক্রমণ বাড়িয়ে দেয় চিন। কিন্তু ভারতের সঙ্গে পাল্লা দিয়ে পারছিলেন না চিনের প্লেয়াররা। দ্বিতীয় কােয়ার্টারের শুরুতে আকাশদীপ ভারতের হয়ে চতুর্থ গোল করেন। চিনের ওয়েনহুই এরপর ১টি গোল করেন ব্যবধান কমান। কিন্তু খেলার ১৯ মিনিটের মাথায় ভারতের হয়ে বরুণ পেনাল্টি কর্নার থেকে গোল করে স্কোরলাইন ৫-১ করেন। তবে কিছুক্ষণের মধ্যে ফের ভারতকে গোল হজম করতে হয়। চিনের হয়ে দ্বিতীয় গোলটি করেন জিয়েসহেং গাও। দ্বিতীয় কোয়ার্টারের শেষের দিকে বরুণ নিজের দ্বিতীয় গোলটি করেন। খেলার তৃতীয় কোয়ার্টারে ভারত শেষ গোলটি করেন মনদীপ সিংহ। ৭-২ গোলে ম্যাচ জিতে যায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
Roberto Mancini: সংকট কাটাতে ইতালি দলে প্রত্যাবর্তন মানচিনির, টেকনিক্যাল ডিরেক্টর হলেন রানিয়েরি
সংকট কাটাতে ইতালি দলে প্রত্যাবর্তন মানচিনির, টেকনিক্যাল ডিরেক্টর হলেন রানিয়েরি
Joshua Kushner: বিশ্বকাপ টুর্নামেন্ট কিনে নিতে চান ট্রাম্পের আত্মীয়! কে এই শোরগোল ফেলা জোশুয়া কুশনার?
বিশ্বকাপ টুর্নামেন্ট কিনে নিতে চান ট্রাম্পের আত্মীয়! কে এই শোরগোল ফেলা জোশুয়া কুশনার?
Neymar: 'আমার সময় শেষ...' আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা নেইমারের
'আমার সময় শেষ...' আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা নেইমারের

ভিডিও

Birbhum Money Recovery | অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর বাড়িতে কীভাবে সোনা-টাকার পাহাড়?
Birbhum News | রাজকোষে চুরি করে তৃণমূল আমলে দুর্নীতির মিনার তৈরি বাংলায়? | ABP ANANDA LIVE
Kalyan Banerjee |
7th Pay Commission | সপ্তম বেতন কমিশনের চেয়ারম্যান বদল, বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের
Chok Bhanga 6ta | রাজকোষে চুরি করে তৃণমূল আমলে দুর্নীতির মিনার তৈরি বাংলায়? | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget