এক্সপ্লোর

Ancy Sojan: কেরিয়ারের সেরা লাফ দিয়ে এশিয়ান গেমসে মহিলাদের লং জাম্পে রুপো ভারতের অ্যান্সির

Asian Games 2022: মহিলাদের লং জাম্পের ফাইনালে উঠেছিলেন ভারতের শৈলি সিংহও। তবে সর্বোচ্চ ৬.৪৮ মিটার লাফ মারেন তিনি। পঞ্চম স্থানে শেষ করেন শৈলি।

হাংঝাউ: এশিয়ান গেমসে (Asian Games) ভারতীয় অ্যাথলিটদের পদক জয়ের যাত্রা চলছে। মহিলাদের লং জাম্পে সোমবার রুপো জিতলেন ভারতের অ্যান্সি সোজ়ান (Ancy Sojan)। ৬.৬৩ মিটার দূরত্ব অতিক্রম করেন ভারতীয় অ্যাথলিট। এটাই তাঁর ব্যক্তিগত সেরা লাফ।

মহিলাদের লং জাম্পের ফাইনালে উঠেছিলেন ভারতের শৈলি সিংহও। তবে সর্বোচ্চ ৬.৪৮ মিটার লাফ মারেন তিনি। পঞ্চম স্থানে শেষ করেন শৈলি।

সোমবার নিজের আগের রেকর্ড দুবার ভেঙেছেন অ্যান্সি। তৃতীয় প্রচেষ্টায় ৬.৫৬ মিটার লাফ মারেন তিনি। যা তাঁর কেরিয়ারের সেরা। তবে সেরাটা আসতে তখনও বাকি ছিল। পঞ্চম প্রচেষ্টায় ৬.৬৩ মিটার দূরত্ব অতিক্রম করেন অ্যান্সি। ছাপিয়ে যান আগের রেকর্ডও। তবে চূড়ান্ত তথা ষষ্ঠ লাফে ফাউল করেন অ্যান্সি।

চিনের জ়িয়ং শিকি ৬.৭৩ মিটার লাফিয়ে সোনা জিতেছেন। ৬.৫০ মিটার লাফিয়ে ব্রোঞ্জ জিতেছেন হং কংয়ের য়ুয়ে গা ইয়ান।

ভারতীয় অ্যাথলেটিক্সের জন্য় সুখবর বয়ে আনল সোমবারের হাংঝাউ। এশিয়ান গেমসে (Asian Games) ৪ X ৪০০ মিটার মিক্সড রিলে দৌড়ে ব্রোঞ্জ জিতেছিলেন ভারতের মহম্মদ আজমল, আর বিথ্যা রামরাজ, রাজেশ রমেশ ও শুভা বেঙ্কটেসান। তাঁরা সময় করেছিলেন ৩:১৪.৩৪ সেকেন্ড। শ্রীলঙ্কার প্রতিযোগীরা ৩:১৪.২৫ সেকেন্ড সময় করে রুপো জিতেছিলেন। ৩:১৪.০২ সেকেন্ড সময়ে দৌড় শেষ করে সোনা জিতেছিল বাহরিন।

সোমবার শ্রীলঙ্কার রুপো বাতিল হল। বলা হয়েছে, দৌড়ের লেন সীমানা অতিক্রম করেছেন শ্রীলঙ্কার স্প্রিন্টাররা। তাই ভারতের ব্রোঞ্জ পদক পাল্টে হল রুপো। ৩:১৪.৮৫ সেকেন্ড সময়ে দৌড় শেষ করা কাজাখস্তানের স্প্রিন্টাররা চার নম্বরে দৌড় শেষ করেছিলেন। তাঁদের ব্রোঞ্জ পদক দেওয়া হয়েছে।

 

সোমবার এশিয়ান গেমসের (Asian Games) মঞ্চে ব্রোঞ্জ জিতলেন বাংলার দুই খেলোয়াড়। মহিলাদের টেবিল টেনিসের দলগত বিভাগের সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে হেরে গিয়ে ব্রোঞ্জ পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হল ঐহিকা মুখোপাধ্যায় ও সুতীর্থা মুখোপাধ্যায়কে। যদিও এশিয়া মঞ্চে পদক তালিকায় নাম তুলে ইতিহাসের পাতায় জায়গা পাকা করে ফেললেন দুই বঙ্গতনয়া। প্রসঙ্গত, এশিয়ান গেমসের নবম দিনে এটি ভারতের তৃতীয় ব্রোঞ্জ। পাশাপাশি এশিয়ান গেমসের ইতিহাসে টেবিল টেনিসের মঞ্চেও ভারতের এই নিয়ে তৃতীয় ব্রোঞ্জ পদক এটিই।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: স্পিনারদের হাতে আফগানিস্তানের বিশ্বকাপ ভাগ্য, তিক্ত অভিজ্ঞতা ভুলতে পারবেন রশিদরা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget