এক্সপ্লোর

Asian Games 2022 Medal Tally: ৫০-র গণ্ডি পার করেছে পদক সংখ্যা, এশিয়ান গেমসের তালিকায় কত নম্বরে ভারত?

Asian Games 2022 Medals: চলতি এশিয়ান গেমসের অষ্টম দিনে মোট ১৫টি পদক জিতল ভারত।

হাংঝৌ: ১৯তম এশিয়ান গেমসের (Asian Games 2022) অষ্টম দিনে হাংঝৌতে ভারতীয় অ্যাথলিটদের জয়জয়কার। অ্যাথলেটিক্সেই এল একগুচ্ছ পদক। দিনে তিনটি সোনাসহ মোট ১৫টি পদক জিতে নিল ভারত। এই ১৫টি পদক জয়ের সুবাদেই চলতি গেমসে ভারতের পদক সংখ্যা ৫০-র গণ্ডি পার করে ফেলল। তবে এর সুবাদে পদক তালিকায় (Asian Games 2022 Medal Tally) কি আদৌ কোনও উন্নতি করতে পারল ভারত?

উত্তর না। গতকাল মোট ৩৮টি পদক নিয়ে দিন শেষ করেছিল ভারত। পদক তালিকায় ছিল চতুর্থ নম্বরে। আজ ১৫টি পদক জিতলেও, ভারত কিন্তু পদক তালিকায় চতুর্থ স্থানেই রইল। ভারতের দখলে মোট ১৩টি সোনা, ২১টি রুপো ও ১৯টি ব্রোঞ্জ রয়েছে। তালিকায় প্রথম তিনে যথাক্রমে আয়োজক চিন, কোরিয়া প্রজাতন্ত্র এবং জাপান। এই তিন দেশই ভারতের থেকে বর্তমানে অনেক বেশি পদক জিতেছে, তাই আপাতত ভারতের চার নম্বর স্থান থেকে এগোনোর সম্ভাবনা নেই বললেই চলে।

 

 

ট্র্যাপ ইভেন্টে পুরুষদের দলগত বিভাগে দিনের প্রথম সােনা জেতে ভারত। দলে ছিলেন কেনান চেনাই, জোরাভর সিংহ ও পৃথ্বীরাজ তোন্ডাইমন। ট্র্যাপ ইভেন্টে কেনান ফাইনাল রাউন্ডে ২৫/২৫ স্কোর করে দলের সোনা নিশ্চিত করেন।  পুরুষদের সাফল্যের দিনে সফল মহিলা ট্র্যাপ দলও। তাঁরাও পদক জিতলেন। ভারতের মহিলা ট্র্যাপ দল রুপো জিতলেন এশিয়ান গেমসে। 

এরপর দ্বিতীয় সোনা জিততে বেশ খানিকটা অপেক্ষা করতে হয় ভারতকে। তবে কয়েক মিনিটের ব্যবধানেই আসে জোড়া সোনা। অবিনাশ সাবলের হাত ধরে এবারের এশিয়ান গেমসে অ্যাথলেটিক্সে প্রথম সোনা জেতে ভারত। ৩০০০ মিটার স্টিপলচেজ়ে এশিয়ান রেকর্ড সময়, ৮:১৯:৫৩ নিজের ইভেন্ট শেষ করেন ভারতীয় অ্যাথলিট অবিনাশ। তাঁর এই সাফল্যের ঠিক পরপরই শটপাটে সোনা জেতেন তাজিন্দরপাল সিংহ তোমার। এশিয়ান গেমসে গতবারও তিনি সোনা জিতেছিলেন, গড়েছিলেন রেকর্ড। এবারও ফের একবার তেমনটাই হল। নিজের ষষ্ঠ ও শেষ প্রয়াসে ২০.৩৬ মিটার দূরত্ব অতিক্রম করে সোনা জিতে নিলেন। এটি এশিয়ান রেকর্ডও বটে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: 'এবারের বিশ্বকাপে সেরা স্পিনার কুলদীপ',চায়নাম্যানকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন পাক অধিনায়কের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget