এক্সপ্লোর

Asian Games 2023: শেষবেলায় দুই সোনাজয়, এশিয়ান গেমসের দশম দিনে নয় পদক এল ভারতের ঝুলিতে

Asian Games 2023 Update : ১৩ সোনা, ২৪ রুপো ও ২৩ ব্রোঞ্জ। এশিয়ান গেমসের মঞ্চে ইতিমধ্যে ৬০ পদক এসে গিয়েছে ভারতের ঝুলিতে।

Key Events
Asian Games 2023: live update medal tally update on 3rd october get to know 10th day Asian Games 2023: শেষবেলায় দুই সোনাজয়, এশিয়ান গেমসের দশম দিনে নয় পদক এল ভারতের ঝুলিতে
Asian Games Live

Background

 ১৩ সোনা, ২৪ রুপো ও ২৩ ব্রোঞ্জ। এশিয়ান গেমসের (Asian Games) মঞ্চে ইতিমধ্যে ৬০ পদক এসে গিয়েছে ভারতের ঝুলিতে। সেই তালিকায় সংযোজনের লক্ষ্যেই এশিয়াডের দশম দিনে নামছেন ভারতীয় অ্যাথলিটরা। 

এদিনই নেপালের বিরুদ্ধে ক্রিকেটে অভিযান শুরু ভারতীয় পুরুষ ক্রিকেট দলের। সরাসরি কোয়ার্টার ফাইনালে পর্বে নামতে চলা ভারতীয় স্কোয়াড মহিলা ব্রিগেডের মতোই দেশকে সোনা এনে দেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামছে বলেই জানিয়েছেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। নেপালের বিরুদ্ধে ম্যাচে তাঁর পাশাপাশি নজর থাকবে যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিংহদের দিকেও। 

গতকাল এশিয়ান গেমসে (Asian Games) ভারতীয় অ্যাথলিটদের পদক জয়ের যাত্রা চলছে। মহিলাদের লং জাম্পে সোমবার রুপো জিতলেন ভারতের অ্যান্সি সোজ়ান (Ancy Sojan)। ৬.৬৩ মিটার দূরত্ব অতিক্রম করেন ভারতীয় অ্যাথলিট। এটাই তাঁর ব্যক্তিগত সেরা লাফ।মহিলাদের লং জাম্পের ফাইনালে উঠেছিলেন ভারতের শৈলি সিংহও। তবে সর্বোচ্চ ৬.৪৮ মিটার লাফ মারেন তিনি। পঞ্চম স্থানে শেষ করেন শৈলি।

সোমবার নিজের আগের রেকর্ড দুবার ভেঙেছেন অ্যান্সি। তৃতীয় প্রচেষ্টায় ৬.৫৬ মিটার লাফ মারেন তিনি। যা তাঁর কেরিয়ারের সেরা। তবে সেরাটা আসতে তখনও বাকি ছিল। পঞ্চম প্রচেষ্টায় ৬.৬৩ মিটার দূরত্ব অতিক্রম করেন অ্যান্সি। ছাপিয়ে যান আগের রেকর্ডও। তবে চূড়ান্ত তথা ষষ্ঠ লাফে ফাউল করেন অ্যান্সি। চিনের জ়িয়ং শিকি ৬.৭৩ মিটার লাফিয়ে সোনা জিতেছেন। ৬.৫০ মিটার লাফিয়ে ব্রোঞ্জ জিতেছেন হং কংয়ের য়ুয়ে গা ইয়ান।

চলতি এশিয়ান গেমসে (Asian Games 2022) দুরন্ত ছন্দে রয়েছে ভারতীয় হকি দল (Indian Hockey Team)। 'পুল এ'-তে নিজেদের শেষ ম্যাচেও বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) দাপুটে জয় পেল হরমনপ্রীত সিংহের (Harmanpreet Singh) নেতৃত্বাধীন ভারতীয় দল। হরমনপ্রীত নিজেই হ্যাটট্রিক করলেন, তিন গোল করলেন মনদীপ সিংহও (Mandeep Singh)। সেমিফাইনালের আগে ১২-০ গোলে জিতল ভারত।

১৯তম এশিয়ান গেমসে (Asian Games 2022) পুরুষদের সিঙ্গেলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সৌরভ ঘোষাল (Saurav Ghosal)। বাংলার তারকা স্কোয়াশ (Squash) খেলোয়াড় সহজেই ৩-০ নিজের ম্যাচ জিতে নেন। তবে মহিলাদের সিঙ্গলসে হেরে ছিটকে গেলেন অভিজ্ঞ জ্যোৎস্না চিনাপ্পা (Joshna Chinappa)। অবশ্য তনভী খান্না (Tanvi Khanna) সহজ জয়ে শেষ আটে নিজের স্থান পাকা করেন।

কিংবদন্তির সামনেই তাঁর নজির ছুঁয়ে ইতিহাস। এশিয়ান গেমসের (Asian Games) মঞ্চে মহিলাদের ৪০০ মিটার হার্ডলসের ৩৯ বছরের পুরনো রেকর্ড ছুঁয়েছেন বিত্যা রামরাজ (Vithya Ramraj)। আর তাও হয়েছে খোদ কিংবদন্তির সামনেই। ভারতের প্রতিথযশা অ্যাথলিট তথা বর্তমানে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পিটি ঊষার (PT Usha) দখলে এতদিন ছিল যে কীর্তি। বিত্যা এদিন হিটে ৫৫.৪২ সেকেন্ডে মহিলাদের ৪০০ মিটার হার্ডলসের দৌড় শেষ করে সেরা পাঁচজন অ্যাথলিটের মধ্যে থেকে পৌঁছেছেন ফাইনালে। দেশীয় রেকর্ড ছুঁয়ে ফেলার পরে এশিয়া সেরা হওয়ার চূড়ান্ত পর্বে বিত্যা দেশকে আরও গর্বিত করে পদক এনে দেবেন বলেই প্রত্যাশায় বুক বাঁধছেন সকলে। 

 
20:08 PM (IST)  •  03 Oct 2023

Asian Games Live Updates: ঝুলিতে নয় পদক

নয় পদক জিতে এশিয়ান গেমসের দশম দিন শেষ করল ভারত। দিনের শেষবেলায় এল দুই সোনা। এছাড়াও দুই রুপো এবং পাঁচটি ব্রোঞ্জ জিতে নেন ভারতীয় অ্যাথলিটরা।

19:30 PM (IST)  •  03 Oct 2023

Asian Games Live : বক্সিংয়ে ব্রোঞ্জ

বক্সিংয়ে ৯২ কেজি বিভাগে ব্রোঞ্জ এল ভারতের ঘরে। দুরন্ত লড়াও সত্ত্বেও কাজ়াখস্তানের কামসায়বেকের বিরুদ্ধে সেমিফাইনালে ০-৫ স্কোরলাইনে হারলেন নরেন্দর।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Narendra Modi Birthday: প্রধানমন্ত্রীর জন্মদিনে সারপ্রাইজ! শুভেচ্ছা জানিয়ে বড় ঘোষণা ফুটবলের মহাতারকার?
প্রধানমন্ত্রীর জন্মদিনে সারপ্রাইজ! শুভেচ্ছা জানিয়ে বড় ঘোষণা ফুটবলের মহাতারকার?
Brazil In Kolkata: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল আসছে কলকাতায়, ম্যাচ ভারতের বিরুদ্ধে, দিনক্ষণ চূড়ান্ত
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল আসছে কলকাতায়, ম্যাচ ভারতের বিরুদ্ধে, দিনক্ষণ চূড়ান্ত

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget