এক্সপ্লোর

Hima Das: অসম পুলিশের ডিএসপি হচ্ছেন হিমা দাস

ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে আইএএএফ অনূর্ধ্ব ২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতার নজির গড়েছিলেন। সেই হিমা দাসকেই এবার রাজ্য পুলিশের বড় পদে বসাল অসম সরকার। তাঁকে রাজ্যের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট পদে বসানো হয়েছে।

গুয়াহাটি: ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে আইএএএফ অনূর্ধ্ব ২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতার নজির গড়েছিলেন। সেই হিমা দাসকেই এবার রাজ্য পুলিশের বড় পদে বসাল অসম সরকার। তাঁকে রাজ্যের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট পদে বসানো হয়েছে।

 

অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল তাঁর মন্ত্রীসভার বৈঠকে জুনিয়র বিশ্বচ্যাম্পিয়ন এই অ্যাথলিটকে রাজ্য পুলিশের ডিএসপি করার সিদ্ধান্ত নিয়েছেন। নতুন সম্মান পেয়ে উচ্ছ্বসিত হিমা ট্যুইট করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লেখেন, ‘এটা একটা বড় সম্মান। অসম পুলিশে যোগ দেওয়ার জন্য আমি মুখিয়ে রয়েছি। আমাকে অসম পুলিশের ডিএসপি করার জন্য মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল এবং হিমন্ত বিশ্বশর্মাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এটা আমাকে বিরাট অনুপ্রেরণা জোগাবে। আমার রাজ্য এবং দেশের হয়ে কাজ করার জন্য আমি মুখিয়ে রয়েছি। জয় হিন্দ।‘

 

হিমাকে ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট পদে বসানোর সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। এই পদক্ষেপের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুও। তিনি ট্যুইট করেন, ‘অনেকে জিজ্ঞেস করছেন হিমার স্পোর্টস কেরিয়ারের কী অবস্থা? তাঁদের জানাই, অলিম্পিক্সে যোগ্যতা অর্জনের জন্য হিমা এনআইএস পাতিয়ালায় প্রস্তুতি নিচ্ছে।’

 

অসম সরকারের মুখপাত্র তথা রাজ্যের শিল্পমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি জানিয়েছেন, রাজ্যের ক্রীড়া নীতিতে পরিবর্তন আনা হয়েছে। সফল ক্রীড়াবিদদের এখন থেকে পুলিশ, এক্সাইজ, পরিবহণ-সহ বিভিন্ন দফতরে নিয়োগের ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছে মন্ত্রিসভা।

হিমাই প্রথম ভারতীয় হিসেবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে কোনও বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকে সোনা জেতেন। ২০১৮ সালে অনূর্ধ্ব ২০ বিশ্বচ্যাম্পিয়নশিপে তিনি ৪০০ মিটার দৌড়ে স্বর্ণপদক জেতেন। ৫১.৪৬ সেকেন্ড সময় করেছিলেন তিনি। হিমাকে ডিএসপি করার পাশাপাশি রাজ্যের ক্রীড়ানীতিতেও বদল আনার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। বৈঠকে ঠিক হয়েছে, এবার থেকে রাজ্যের ক্রীড়াবিদদের ক্লাস-ওয়ান এবং ক্লাস-টু অফিসার পদে নিয়োগ করা হবে।

 

হিমা দাসকে ডিএসপি পদমর্যাদার অফিসার হিসেবে পুলিশে নিয়োগপত্র দেওয়া হচ্ছে। অসমের ক্রীড়াবিদরা অলিম্পিক্স, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমসে পদক জিতলে তাঁদের ক্লাস ওয়ান অফিসার হিসেবে সরকারি চাকরি দেবে বলে জানিয়েছে অসম সরকার। বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকজয়ীদের ক্লাস টু সিনিয়র অফিসার পদে নিয়োগ করা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget